HomeপাঁচমিশালিLakshmir Bhandar: মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণা, জানুন বিস্তারিত

Lakshmir Bhandar: মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণা, জানুন বিস্তারিত

- Advertisement -

শুক্রবার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) তাদের ইস্তেহার প্রকাশ করেছে। কালিঘাট থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর কাছে ১০টি বড় প্রতিশ্রুতি ঘোষণা করেন। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস জিতলে পুনরায় ক্ষমতায় এসে সাধারণ মানুষ “দুয়ারে সরকার” প্রকল্পের মতো দুয়ারে চিকিৎসা পরিষেবা পাবেন। এছাড়াও, লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দেন, স্পষ্ট করে বলেন, যাঁরা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন বা পাওয়ার যোগ্য, তারা আজীবন অর্থ সাহায্য পাবেন।

লক্ষীর ভান্ডার নিয়ে ঠিক কী জানিয়েছেন মুখ্যমন্ত্রী? (Lakshmir Bhandar)

শুক্রবার তৃণমূল কংগ্রেসের ইস্তেহার প্রকাশের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলের কাছে অঙ্গীকার করেন যে রাজ্য সরকারের বিশেষ প্রকল্প লক্ষ্মীর ভান্ডার আজীবন চলবে। তিনি বলেন, “লক্ষীর ভান্ডার বাড়িয়েছি আমরা এবং বলে দিয়েছি মা-বোনেরা আজীবন লক্ষ্মীর ভান্ডার পাবেন।” একই সঙ্গে তিনি একাধিক বিষয়ে প্রতিশ্রুতি জানান এবং পরোক্ষভাবে বিজেপিকে নিশানা করেন। মুখ্যমন্ত্রীর কথায়, “অনেকে আছে যারা ভোটের সময় বলবে কিন্তু পরে করবে না। আমরা যেটা বলি সেটা করে দেখিয়েছি এবং একমাস আগেই করে দিয়েছি।”

শুক্রবার মুখ্যমন্ত্রী সংযোজন করেন, এই মুহূর্তে রাজ্যের সাধারণ শ্রেণির মহিলারা প্রতিমাসে ১৫০০ টাকা অর্থাৎ বছরে ১৮,০০০ টাকা করে পাচ্ছেন। অন্যদিকে আদিবাসী বা তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা মাসে ১,৭০০ টাকা অর্থাৎ বছরে ২০,৪০০ টাকা করে পাচ্ছেন। তিনি আরও জানান, সুবিধাভোগীরা আমৃত্যু লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবেন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর বাংলার লক্ষ্মীরা আনন্দে মেতে উঠেছেন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

- Advertisement -
Pinky Khan
Pinky Khanhttps://jknews24.in/
সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -