মহাকাশ গবেষণার জগতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার (NASA) দীর্ঘদিনের নির্ভরযোগ্য সুইফ্ট অবজারভেটরি (Swift Observatory)-কে ঘিরে দেখা দিয়েছে অনিশ্চয়তা। জানা গিয়েছে, স্যাটেলাইটটির কক্ষপথ ধীরে ধীরে নিচের দিকে নেমে আসছে। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি এটিকে আবার নিরাপদ উচ্চতায় নিয়ে যাওয়া না যায়, তাহলে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় এটি পুড়ে ধ্বংস হয়ে যেতে পারে। অথচ সুইফ্ট এখনও নাসার অন্যতম গুরুত্বপূর্ণ মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র, যা গামা-রে বার্স্ট (Gamma-ray Burst) সহ মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী বিস্ফো
হাজার হাজার কোটি টাকা খরচ করে বাঁচানোর চেষ্টা সুইফ্টকে
সুইফ্ট অবজারভেটরি ২০০৪ সালে মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছিল। দুই দশকেরও বেশি সময় ধরে কাজ করে চলেছে এই কৃত্রিম উপগ্রহ। তবে দীর্ঘদিন ধরে ক্রমাগত কাজ করে চলার ফলে এর ব্যাটারিগুলো এখন দুর্বল হয়ে পড়ছে। এর সোলার প্যানেলগুলো আগের মতো দক্ষতার সাথে কাজ করতে পারে না। এই কারণেই এটি ধীরে ধীরে তার কক্ষপথ থেকে নীচের দিকে নেমে আসছে। এটিকে বাঁচাতে এখন নাসা মরিয়া হয়ে একটি বড় পদক্ষেপ নিয়েছে। ক্যাটালিস্ট স্পেস টেকনোলজিস নামের মহাকাশ সংস্থাকে বিশেষ দায়িত্ব দাওয়া হয়েছে। তারা সুইফ্টকে ওপরের কক্ষপথে ফিরিয়ে আনার জন্য বুস্টার সিস্টেম সরবরাহ করবে বলে জানা গেছে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, এই মিশনে প্রায় ৩০ মিলিয়ন ডলার খরচ হবে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৮০ কোটির টাকার সমান। এই মিশনের লক্ষ্য হলো সুইফ্ট স্যাটেলাইটের মেয়াদ বাড়ানো এবং এটিকে নিরাপদ কক্ষপথে ফিরিয়ে দেওয়া।
সুইফ্ট অবজারভেটরিকে রক্ষা করতে নাসা বিশেষ উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছে। জানা গিয়েছে, এই অভিযানে পেগাসাস (Pegasus) রকেট ব্যবহারের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। পরিকল্পনা সফল হলে এটি হবে এক পুরনো কিন্তু এখনও কার্যকর স্যাটেলাইটকে কক্ষপথে টিকিয়ে রাখার অন্যতম গুরুত্বপূর্ণ মহাকাশ মিশন। বিজ্ঞানীদের মতে, সুইফ্ট এখনও সম্পূর্ণ কার্যক্ষম এবং গামা-রে বার্স্টসহ মহাবিশ্বের নানা গুরুত্বপূর্ণ ঘটনার মূল্যবান তথ্য নিয়মিত পৃথিবীতে পাঠাচ্ছে। তাই এই স্যাটেলাইটকে সচল রাখা নাসার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু সুইফ্টই নয়, নাসার আরেক ঐতিহাসিক মহাকাশ পর্যবেক্ষণযান হাবল স্পেস টেলিস্কোপ (Hubble Space Telescope)-কেও ঘিরে উদ্বেগ রয়েছে। কয়েক দশক আগে মহাকাশে পাঠানো এই টেলিস্কোপটিও ধীরে ধীরে পুরোনো হয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে এর কক্ষপথও নিচে নেমে আসার আশঙ্কা রয়েছে।
নাসার বিজ্ঞান মিশন বিভাগের প্রধান নিকোলা ফক্স (Nicola Fox) জানিয়েছেন, সুইফ্ট অবজারভেটরি এখনও মহাকাশ গবেষণার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে চলেছে। তাই এই মূল্যবান স্যাটেলাইটকে কোনওভাবেই হারাতে চায় না নাসা। সংস্থার লক্ষ্য, আগামী অক্টোবরের মধ্যেই উদ্ধার ও কক্ষপথ সংশোধনের কাজ সম্পন্ন করা। কারণ বিজ্ঞানীদের মতে, সেপ্টেম্বরের মধ্যেই সুইফ্টের কক্ষপথ সংশোধন করা প্রয়োজন হতে পারে। সেই কারণেই সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব এই বিশেষ মহাকাশ অভিযান শুরু করার প্রস্তুতি জোরকদমে চালিয়ে যাচ্ছে নাসা।
