Homeপশ্চিমবঙ্গআবহাওয়াদক্ষিণবঙ্গের ২ জেলায় ভারী বৃষ্টি সম্ভাবনা

দক্ষিণবঙ্গের ২ জেলায় ভারী বৃষ্টি সম্ভাবনা

সকাল সকালই কালো মেঘে ঢাকা আকাশ দেখে ঘুম ভেঙেছে সকলের। শুধু তাই নয়, আজ শনিবার সারাদিনই বাংলার আবহাওয়া ভালো থাকবে না। নিম্নচাপের (Nimnochap Weather Update)প্রভাবে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং দক্ষিণবঙ্গে বিভিন্ন স্থানে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি, কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আজ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। আলিপুর আবহাওয়া অফিস […]

- Advertisement -

সকাল সকালই কালো মেঘে ঢাকা আকাশ দেখে ঘুম ভেঙেছে সকলের। শুধু তাই নয়, আজ শনিবার সারাদিনই বাংলার আবহাওয়া ভালো থাকবে না। নিম্নচাপের (Nimnochap Weather Update)প্রভাবে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং দক্ষিণবঙ্গে বিভিন্ন স্থানে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি, কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আজ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, দ্বাদশীর এই দিনে নিম্নচাপের প্রভাব অনুভূত হবে এবং তাই আবহাওয়া কেমন থাকবে তা নজর রাখাই বুদ্ধিমানের কাজ।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমে আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়ার দিকে। আলিপুর আবহাওয়া দফতরের জারি করা বুলেটিন অনুযায়ী, নিম্নচাপের প্রভাবে আজ শনিবার মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলী, নদীয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়ারও পূর্বাভাস রয়েছে, তাই বাইরে বের হওয়ার সময় সতর্ক থাকা জরুরি।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে। শনিবার থেকে অতি প্রবল বৃষ্টির জন্য উত্তরবঙ্গে লাল সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকী জেলাগুলিতেও বৃষ্টিপাত চলতে পারে, তাই স্থানীয়দের সতর্ক থাকা উচিত।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

আগামীকালের আবহাওয়া

রবিবার ছুটির দিন কেমন থাকবে বাংলার আবহাওয়া? এই বিষয়ে হাওয়া অফিস জানিয়েছে, এদিন দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়া, হুগলী, নদীয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইবে। ছুটির দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়া ভারী বৃষ্টি চলবে বাকি জেলাগুলিতেও।

--Advertisement--

বিশেষ সতর্কতা জারি করা হয়েছে মৎস্যজীবীদের উদ্দেশ্যেও। আগামী কয়েক ঘণ্টায় বঙ্গোপসাগর, বাংলা এবং ওড়িশার উপকূলবর্তী এলাকায় উত্তাল থাকবে সমুদ্র সেইসঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ ৫৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। ফলে আপাতত সমুদ্রে না যাওয়ারই পরামর্শ দেওয়া হয়েছে মৎস্যজীবীদের।

- Advertisement -
Rohan Khan
Rohan Khanhttps://jknews24.in
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
Latest news
- Advertisement -
Related news