চাকরিপ্রার্থীদের জন্য রইল বড় সুখবর! এবার কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কেন্দ্রীয় সরকারি সংস্থায় কাজের সুযোগ মিলছে। ভারত সরকারের ইস্পাত মন্ত্রকের অধীনস্থ পাঞ্জাবের ন্যাশনাল ইনস্টিটিউট অফ সেকেন্ডারি স্টিল টেকনোলজি (National Institute of Secondary Steel Technology) বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে (NISST Recruitment)। এখানে মাধ্যমিক পাস থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং স্নাতক পর্যন্ত বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা নিজ নিজ যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। এই নিয়োগ সম্পূর্ণ চুক্তিভিত্তিক ভিত্তিতে হবে বলে জানানো হয়েছে, যেখানে ইন্টারভিউয়ের মাধ্যমেই প্রার্থী নির্বাচন করা হবে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গেছে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আগামী ২৪ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে তাদের আবেদনপত্র জমা দিতে হবে।
১. মাল্টি-টাস্কিং স্টাফ (MTS)
শূন্যপদ: ২টি
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক (১০ম শ্রেণি) পাস। পাশাপাশি কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর
বেতন: মাসিক সর্বোচ্চ ₹১৩,০০০ পর্যন্ত
২. ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ: ১টি
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাস হতে হবে। পাশাপাশি ল্যাবরেটরিতে ন্যূনতম ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটারে প্রতি মিনিটে ৪০টি শব্দ টাইপ করার দক্ষতা থাকা আবশ্যক।
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর
বেতন: মাসিক সর্বোচ্চ ₹১৭,০০০ পর্যন্ত
৩. অ্যাকাউন্ট্যান্ট
শূন্যপদ: ১টি
শিক্ষাগত যোগ্যতা: কমার্সে স্নাতক (B.Com) ডিগ্রি থাকতে হবে। অ্যাকাউন্টস ও বুক-কিপিং এবং সরকারি আর্থিক নিয়মাবলী সম্পর্কে অন্তত ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
বেতন: মাসিক সর্বোচ্চ ₹৪৪,০০০ পর্যন্ত
৪. টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট টু ডিরেক্টর
শূন্যপদ: ১টি
শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল, মেটালার্জি বা ইলেকট্রনিক্স বিষয়ে ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি আয়রন ও স্টিল শিল্পে অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
বেতন: মাসিক সর্বোচ্চ ₹৫০,০০০ পর্যন্ত
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা NISST-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড ও তা পূরণ করে প্রয়োজনীয় নথিসহ ডাকযোগে বা ইমেলের (admin@nisst.org) মাধ্যমে পাঠাতে হবে। তবে আবেদনপত্রটি আগামী ২৪ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে প্রতিষ্ঠানের নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাতে হবে – National Institute of Secondary Steel Technology (NISST), GT Road, Sirhind side, Mandi Gobindgarh, Punjab – 147301।
National Institute of Secondary Steel Technology (NISST) Recruitment Notification 2026: PDF Download
