ওপ্পো গত 17 মার্চ ভারতীয় বাজারে তাদের নতুন স্মার্টফোন Oppo K14 5G লঞ্চ করেছে। আর আজ 20 মার্চ দুপুর 12টা থেকে শুরু হয়েছে এই ফোনের প্রথম সেল—যা ক্রেতাদের মধ্যে ইতিমধ্যেই বেশ আগ্রহ তৈরি করেছে। মাত্র ₹17,999 শুরুর দামে আসা এই ফোনে দেওয়া হয়েছে বড় ব্যাটারি, ফাস্ট চার্জিং সাপোর্ট এবং IP69 রেটিংয়ের মতো প্রিমিয়াম ফিচার। ফলে যারা নতুন 5G ফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য Oppo K14 5G একটি বেশ ভালো অপশন হতে পারে। চলুন এবার এর দাম, সেল অফার এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
ভারতে Oppo K14 5G ফোনের দাম কত
আজ দুপুর 12টা থেকে Oppo K14 5G স্মার্টফোনটি Flipkart এবং ওপ্পোর অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমবারের মতো বিক্রি শুরু হয়েছে। এই ফোনটি তিনটি ভ্যারিয়্যান্টে পাওয়া যাচ্ছে—6GB + 128GB স্টোরেজের দাম ₹17,999, 6GB + 256GB ভ্যারিয়্যান্ট ₹19,999 এবং 8GB + 256GB মডেলটির দাম ₹21,999 রাখা হয়েছে। প্রথম সেলের বিশেষ অফার হিসেবে ক্রেতারা ১,০০০ টাকার ব্যাঙ্ক ডিসকাউন্টও পেতে পারেন। এছাড়া নতুন এই ফোনটি তিনটি স্টাইলিশ কালার অপশনে পাওয়া যাচ্ছে—আইসি ব্লু, প্রিজম ভায়োলেট এবং প্রিজম হোয়াইট।
কী রয়েছে ফিচার এবং স্পেক্স
২০ হাজার টাকার বাজেটে যদি আপনি এমন একটি ফোন খুঁজছেন যেখানে পারফরম্যান্স আর ডিসপ্লে—দুটোই ভালো ব্যালেন্সে পাওয়া যায়। তাহলে Oppo K14 5G বেশ নজর কাড়তে পারে। এই ফোনে রয়েছে বড় 6.75-ইঞ্চির HD+ ডিসপ্লে, যার রেজোলিউশন 1604×720 পিক্সেল এবং 120Hz রিফ্রেশ রেট। পাশাপাশি 1125 নিট পিক ব্রাইটনেস থাকায় রোদেও স্ক্রিন দেখা সহজ। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে MediaTek Dimensity 6300 চিপসেট, যা 8GB পর্যন্ত LPDDR4x RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে পেয়ার করা। ক্যামেরার দিক থেকেও ফোনটি খারাপ নয়, কারণ এতে রয়েছে LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা ও 2MP পোর্ট্রেট লেন্স, আর সেলফি ও ভিডিও কলের জন্য সামনে দেওয়া হয়েছে 8MP ফ্রন্ট ক্যামেরা—সব মিলিয়ে এই বাজেটে এটি একটি অলরাউন্ডার স্মার্টফোন হিসেবে ধরা যেতে পারে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
ফোনে পাওয়ার দিতে কোম্পানি 7000mAh এর ব্যাটারি দেওয়া। ফোনে দেওয়া এই ব্যাটারি 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটি Android 16 ভিত্তিক ColourOS 16 এ কাজ করে। এছাড়া জল এবং ধুল থেকে সুরক্ষিত রাখতে এটি IP69K রেটিং সহ আসে।
