Homeপড়াশোনা খবরসরকারি কেরিয়ারPost Office Jobs: পোস্ট অফিসে কিভাবে চাকরি পাবে? যোগ্যতা ও পরীক্ষা বিস্তারিত...

Post Office Jobs: পোস্ট অফিসে কিভাবে চাকরি পাবে? যোগ্যতা ও পরীক্ষা বিস্তারিত দেখে নাও

- Advertisement -

JKNews24 Disk: পোস্ট অফিস (Post Office) আজও ভারতীয় যোগাযোগ ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ ভরসা। শুধু চিঠি বা পার্সেল পৌঁছে দেওয়াই নয়, নানা সরকারি নথিপত্র সঠিক সময়ে মানুষের হাতে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও এর ভূমিকা অপরিসীম। পাশাপাশি পোস্ট অফিস এখন আর্থিক পরিষেবার ক্ষেত্রেও বড় ভূমিকা নিচ্ছে—সেভিংস স্কিম, পেনশন, ইন্স্যুরেন্স থেকে শুরু করে বিভিন্ন ছোট সঞ্চয় প্রকল্পের মাধ্যমে গ্রাহকদের নিরাপদ বিনিয়োগের সুযোগ করে দিচ্ছে।

কেন্দ্রীয় সরকারের অন্যতম সুনামযুক্ত চাকরির ক্ষেত্র হলো পোস্ট অফিসে চাকরি(Post Office Jobs)। এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ মানেই একটি সম্মানজনক ও স্থায়ী সরকারি কর্মসংস্থান, যা অনেকের কাছেই স্বপ্নের মতো। বিশেষ করে গ্রাম থেকে শহর—সব জায়গাতেই পোস্ট অফিসের বিস্তৃত নেটওয়ার্ক থাকায় এই চাকরির চাহিদাও যথেষ্ট বেশি। তাই আজকের এই প্রতিবেদনে আমরা সহজ ভাষায় জানব, কীভাবে পোস্ট অফিসে চাকরি পাওয়া যায়, কোন কোন পদে নিয়োগ হয়, কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, কোন ধরনের পরীক্ষা দিতে হয় এবং নিয়োগের পর কত বেতন পাওয়া যায়।

পোস্ট অফিসে কী কী চাকরি হয়? (Post Office Jobs)

পোস্ট অফিসে সাধারণত কয়েকটি প্রধান পদে নিয়োগ হয়। যেমন:

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Inspector of Post (উচ্চপদস্থ পদ)

--Advertisement--

গ্রামীণ ডাক সেবক (GDS)

পোস্টম্যান / মেল গার্ড

--Advertisement--

মাল্টি-টাস্কিং স্টাফ (MTS)

Postal Assistant (PA) / Sorting Assistant (SA)

যোগ্যতা ও শিক্ষাগত শর্ত (Eligibility Criteria)

নিচে শিক্ষাগত যোগ্যতা এবং অতিরিক্ত কি শর্ত বা দক্ষতা লাগবে সেগুলো উল্লেখ করা হলো তবে প্রত্যেকটি পদেই ভারতীয় নাগরিক প্রার্থী যোগ্য, এবং সংশ্লিষ্ট প্রার্থীর বয়স 18-27 বছরের মধ্যে হতে হবে।

পদশিক্ষাগত যোগ্যতাঅতিরিক্ত শর্ত
গ্রামীণ ডাক সেবক (GDS)
পোস্টমাস্টার ও পিয়ন
মাধ্যমিক (১০ম শ্রেণি)স্থানীয় ভাষা ও কম্পিউটার জ্ঞান
পোস্টম্যান / MTSমাধ্যমিকস্থানীয় ভাষা জানতে হবে
পোস্টাল ক্লার্ক সহকারিউচ্চমাধ্যমিককম্পিউটার ও টাইপিং দক্ষতা
Postal Assistantগ্র্যাজুয়েশনটাইপিং দক্ষতা জরুরি
Inspector of Postগ্র্যাজুয়েশনUPSC/SSC মাধ্যমে নিয়োগ

SSC MTS -এর মাধ্যমে নিয়োগ

পোস্ট অফিসে মাল্টি-টাস্কিং স্টাফ পদে নিয়োগের ক্ষেত্রে প্রতি বছরই Staff Selection Commission (SSC) আয়োজিত MTS পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হয়। সাধারণত জানুয়ারি মাসের দিকে এই পরীক্ষার নোটিফিকেশন প্রকাশিত হয়। যোগ্যতার ক্ষেত্রে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে অন্তত মাধ্যমিক পাশ করলেই আবেদন করা যায়। পরীক্ষাটি সাধারণত দুই ধাপে অনুষ্ঠিত হয়—Paper 1 এবং Paper 2। প্রথম ধাপে উত্তীর্ণ হলে তবেই দ্বিতীয় ধাপে বসার সুযোগ মেলে। বেতনের দিক থেকে দেখলে, এই পদে প্রাথমিকভাবে প্রায় ৩০,০০০ টাকার কাছাকাছি মাসিক বেতন থেকে শুরু হয়।

SSC CHSL-এর মাধ্যমে Postal Assistant পদে নিয়োগ

তোমাদের জানিয়ে রাখি, Postal Assistant পদে নিয়োগও Staff Selection Commission (SSC) আয়োজিত পরীক্ষার মাধ্যমেই হয়ে থাকে। এই পদে আবেদন করতে হলে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। পরীক্ষাটি মোট তিনটি ধাপে অনুষ্ঠিত হয়—Tier 1, Tier 2 এবং Tier 3। শেষ ধাপে অর্থাৎ Tier 3-এ প্রার্থীদের Skill Test ও Typing Test নেওয়া হয়, তাই কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকা খুবই গুরুত্বপূর্ণ। বেতনের দিক থেকে দেখলে, যোগদানের শুরুতেই প্রায় ৩৭,০০০ থেকে ৪০,০০০ টাকার আশপাশে মাসিক বেতন পাওয়া যায়।

SSC CGL – এর মাধ্যমে Inspector Of Post পদে নিয়োগ

অন্যান্য সরকারি পরীক্ষার মতোই Staff Selection Commission (SSC) আয়োজিত এই পরীক্ষাটিও প্রায় প্রতি বছর অনুষ্ঠিত হয়, যার মাধ্যমে Inspector of Post পদে নিয়োগ করা হয়। সাধারণত প্রতিবছরের ডিসেম্বর মাসে এই পদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই UGC স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ হতে হবে। পরীক্ষাটি সাধারণত Tier 1 ও Tier 2 ধাপে অনুষ্ঠিত হয়, এরপর নির্বাচিত প্রার্থীদের Skill Test এবং Typing Test দিতে হয়। বেতনের দিক থেকে এই পদটি বেশ আকর্ষণীয়—যোগদানের শুরুতেই প্রায় ৬০,০০০ থেকে ৮০,০০০ টাকা পর্যন্ত মাসিক বেতন পাওয়া যায়।

গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ (GDS)

তোমাদের আগে থেকেই জানিয়ে রাখি, India Post–এর এই পদগুলিতে নিয়োগের জন্য কোনো লিখিত পরীক্ষা দিতে হয় না। শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং প্রার্থীর বয়সের ভিত্তিতেই মেধা তালিকা তৈরি করে নিয়োগ করা হয়, যা অনেকের জন্য বড় স্বস্তির খবর। শিক্ষাগত যোগ্যতা হিসেবে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করলেই আবেদন করা যায়। এই নিয়োগের মাধ্যমে মূলত গ্রামীণ ডাক সেবক (GDS), অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার (ABPM) এবং ব্রাঞ্চ পোস্টমাস্টার (BPM) পদে সুযোগ মেলে। যোগদানের পর শুরুতে মোটামুটি ১০,০০০ থেকে ১৫,০০০ টাকার আশেপাশে মাসিক বেতন দেওয়া হয়।

Postman Mail Guard পদে নিয়োগ

India Post–এর Postman ও Mail Guard পদে নিয়োগের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট যোগ্যতা মানতে হয়। শিক্ষাগত যোগ্যতা হিসেবে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। এই পদে সরাসরি নিয়োগ হয় না, বরং প্রার্থীদের একটি Online Based পরীক্ষা দিতে হয়, যেখানে সাধারণ জ্ঞান, গণিত ও রিজনিং ধরনের প্রশ্ন থাকে। পরীক্ষায় সফল হলে তবেই চূড়ান্ত নিয়োগ হয়। আর বেতনের দিক থেকে দেখলে, যোগদানের পর শুরুতেই প্রায় ৩৩,০০০ থেকে ৩৭,০০০ টাকা পর্যন্ত মাসিক বেতন পাওয়া যায়।

- Advertisement -
Pinky Khan
Pinky Khanhttps://jknews24.in/
সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।
Latest news
- Advertisement -
Related news