Homeচাকরি খবরProject Associate Recruitment: আলিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণার চাকরি

Project Associate Recruitment: আলিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণার চাকরি

JKNews24 Disk: Aliah University-এর পদার্থবিদ্যা বিভাগে কাজের বড় সুযোগ এসেছে। বিভাগে Anusandhan National Research Foundation (এএনআরএফ) অর্থপুষ্ট একটি গবেষণা প্রকল্পের জন্য দক্ষ প্রার্থী নিয়োগ করা হবে(Project Associate Recruitment)। নির্বাচিত প্রার্থীকে প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে গবেষণার দায়িত্ব সামলাতে হবে। শূন্যপদ রয়েছে মাত্র একটি, তাই যোগ্য প্রার্থীদের জন্য এটি হতে পারে দুর্দান্ত সুযোগ। Project Associate Recruitment 2026 উল্লিখিত পদে […]

- Advertisement -

এক নজরে [show]

JKNews24 Disk: Aliah University-এর পদার্থবিদ্যা বিভাগে কাজের বড় সুযোগ এসেছে। বিভাগে Anusandhan National Research Foundation (এএনআরএফ) অর্থপুষ্ট একটি গবেষণা প্রকল্পের জন্য দক্ষ প্রার্থী নিয়োগ করা হবে(Project Associate Recruitment)। নির্বাচিত প্রার্থীকে প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে গবেষণার দায়িত্ব সামলাতে হবে। শূন্যপদ রয়েছে মাত্র একটি, তাই যোগ্য প্রার্থীদের জন্য এটি হতে পারে দুর্দান্ত সুযোগ।

Project Associate Recruitment 2026

উল্লিখিত পদে আবেদন করতে হলে প্রার্থীদের পদার্থবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে। পাশাপাশি নিউক্লিয়ার ফিজ়িক্সে ভালো দখল থাকা জরুরি। এর সঙ্গে পাইথন, ফোরট্রান বা সি++ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহারের দক্ষতাও থাকতে হবে, কারণ গবেষণা প্রকল্পে ডেটা অ্যানালিসিস ও কম্পিউটেশনাল কাজের জন্য এই স্কিলগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই পদে আবেদনকারীদের মধ্যে যাঁরা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (NET) বা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (GATE) উত্তীর্ণ, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীকে মাসিক ৩১ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে এবং ১৮ জানুয়ারি, ২০২৭ পর্যন্ত চুক্তিভিত্তিক ভাবে কাজ করতে হবে। আগ্রহীদের ই-মেলের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে, আবেদনের শেষ তারিখ ১০ মার্চ। প্রাথমিক বাছাইয়ের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত যোগ্যতা যাচাই করে নিয়োগ সম্পন্ন করবেন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

- Advertisement -
- Advertisement -

Breaking News

- Advertisement -

Related Stories

- Advertisement -