পশ্চিম এশিয়ায় চলা অস্থির যুদ্ধ পরিস্থিতির প্রভাব এবার সরাসরি এসে পড়েছে India-এর ওপর। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলারের গণ্ডি পেরোতেই দেশের জ্বালানি বাজারে চাপ বাড়তে শুরু করেছে (Petrol Price Hike)। এরই মধ্যে তেল বিপণন সংস্থাগুলি বড় সিদ্ধান্ত নিয়ে আজ থেকেই প্রিমিয়াম পেট্রোলের দাম বাড়ানোর ঘোষণা করেছে। যার ফলে সাধারণ মানুষের পকেটে নতুন করে চাপ পড়তে চলেছে। প্রতিদিনের যাতায়াত থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম—সবকিছুতেই এর প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এখন সবার একটাই প্রশ্ন—ঠিক কতটা বাড়ল পেট্রোলের দাম এবং ভবিষ্যতে আর কতটা বাড়তে পারে?
দেশজুড়ে বাড়ল পেট্রোলের দাম (Petrol Price Hike)
তেল বিপণন সংস্থাগুলির সাম্প্রতিক ঘোষণায় স্পষ্ট করা হয়েছে যে সাধারণ পেট্রোলের দামে আপাতত কোনো পরিবর্তন আনা হয়নি। তবে প্রিমিয়াম জ্বালানির ক্ষেত্রে দাম বৃদ্ধি করা হয়েছে। এবার প্রতি লিটারে প্রায় ₹2.09 পর্যন্ত দাম বেড়েছে, যার প্রভাব পড়েছে Bharat Petroleum-এর ‘স্পিড’, Hindustan Petroleum-এর ‘পাওয়ার’ এবং Indian Oil Corporation-এর ‘এক্সপি ৯৫’-এর মতো উচ্চমানের পেট্রোলের ওপর। এই ধরনের প্রিমিয়াম জ্বালানি সাধারণত উন্নত ইঞ্জিন পারফরম্যান্স ও বেশি মাইলেজের জন্য ব্যবহার করা হয়। বিশেষ করে বিলাসবহুল গাড়ি ও স্পোর্টস বাইকে। ফলে দাম বৃদ্ধির সরাসরি প্রভাব পড়বে এই ধরনের যানবাহন ব্যবহারকারীদের ওপর। যাদের দৈনন্দিন খরচ এখন আরও কিছুটা বাড়তে চলেছে।
এদিকে ইরান সহ পশ্চিম এশিয়ার দেশগুলির মধ্যে দিনের পর দিন সংঘাত বেড়েই চলেছে। যার ফলে বাজারে অনিশ্চয়তা আরও বাড়ছে। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচলে বাধা সৃষ্টি হওয়ার কারণে বিশ্ব বাজারে তেলের দাম এখন আকাশছোঁয়া। তার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলি স্বাভাবিক রাখার চেষ্টা করলেও অপরিশোধিত তেলের দাম আপাতত ১০০ ডলারের কাছাকাছি ঘোরাফেরা করছে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
সাধারণ পেট্রোল-ডিজেলের দাম কি বাড়বে?
বলাবাহুল্য, আপাতত শুধু প্রিমিয়াম জ্বালানির দাম বাড়লেও এর প্রভাব কিন্তু ধীরে ধীরে সাধারণ মানুষের জীবনেও পড়তে শুরু করেছে। India-এর বাজারে ইতিমধ্যেই এক ধরনের চাপ তৈরি হয়েছে, আর ডিলারদের মধ্যেও অনিশ্চয়তা বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, যদি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এভাবেই বাড়তে থাকে, তাহলে খুব শীঘ্রই সাধারণ পেট্রোল ও ডিজেলের দামও বাড়ানো হতে পারে। আর এমনটা হলে পরিবহন খরচ বেড়ে যাওয়ার কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আরও বাড়বে—ফলে সাধারণ মানুষের দৈনন্দিন খরচে বাড়তি চাপ পড়বে।
