Homeদেশ ও বিদেশজাতীয় খবর (India News)২০২৭ সালে ছুটবে ভারতের প্রথম বুলেট ট্রেন B28, জানুন গতি ও ফিচার্স

২০২৭ সালে ছুটবে ভারতের প্রথম বুলেট ট্রেন B28, জানুন গতি ও ফিচার্স

দেশের মুকুটে জুড়তে চলেছে নতুন পালক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর মেক ইন ইন্ডিয়া প্রকল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারতে তৈরি হচ্ছে নিজস্ব প্রযুক্তির প্রথম বুলেট ট্রেন B28 (Indian Bullet Train B28)। কেন্দ্রীয় রেল মন্ত্রক জানিয়েছে, ২০২৭ সালের মার্চের মধ্যে এই ট্রেনের নির্মাণ কাজ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। বর্তমানে বেঙ্গালুরুতে অবস্থিত ডিফেন্স পিএসইউ সংস্থা BEML-এর কারখানায় […]

- Advertisement -

দেশের মুকুটে জুড়তে চলেছে নতুন পালক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর মেক ইন ইন্ডিয়া প্রকল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারতে তৈরি হচ্ছে নিজস্ব প্রযুক্তির প্রথম বুলেট ট্রেন B28 (Indian Bullet Train B28)। কেন্দ্রীয় রেল মন্ত্রক জানিয়েছে, ২০২৭ সালের মার্চের মধ্যে এই ট্রেনের নির্মাণ কাজ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। বর্তমানে বেঙ্গালুরুতে অবস্থিত ডিফেন্স পিএসইউ সংস্থা BEML-এর কারখানায় ট্রেনের কোচ তৈরির কাজ জোরকদমে চলছে।

কত গতিবেগ এই B28 ট্রেনের?

রেলমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, ভারতে নির্মিত বুলেট ট্রেনের নাম B28 রাখা হয়েছে, যা তার গতিবেগের পরিচয় দিচ্ছে। এই ট্রেনটি সর্বোচ্চ ২৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে চলার জন্য ডিজাইন করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে এটি যাত্রীদের নিয়ে ঘণ্টায় ২৫০ কিলোমিটার বেগে চলবে। রেলমন্ত্রক আরও জানিয়েছে, জাপান থেকে কোচ আমদানির ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ থাকলেও, ভারত এখন নিজেই উচ্চগতির ট্রেন তৈরি করতে সক্ষম

কোন রুটে চলবে এই ট্রেন?

জানা যাচ্ছে, মুম্বাই-আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পের অংশ হিসেবে প্রথম পর্যায়ে গুজরাটের সুরাট থেকে ভাপী পর্যন্ত ট্রেন চালানোর লক্ষ্য নির্ধারিত হয়েছে। এই ৯৭ কিলোমিটার দীর্ঘ রুটে ২০১৭ সালের আগস্ট মাসে প্রথম বাণিজ্যিক পরিষেবা শুরু হতে পারে। একই সময়ে, জাপানের বিখ্যাত শিনকানসেন E-10 সিরিজের উদ্বোধনও হতে পারে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

রয়েছে অত্যাধুনিক ফিচার্স

সূত্র মারফৎ যেমনটা খবর, বিইএমএল-কে দুটি হাই স্পিড ট্রেন সেট তৈরি করার বরাত দেওয়া হয়েছে। যার মোট চুক্তিমূল্য ধরা হয়েছে প্রায় ৮৬৬.৮৭ কোটি টাকা। এমনকি প্রতিটি ট্রেন সেটে থাকবে ৮টি করে কোচ। আর ট্রেনটি হবে সম্পূর্ণ এসি অর্থাৎ শীততাপ নিয়ন্ত্রিত। আর এতে থাকবে হেলান দেওয়ার আরামদায়ক আসন। পাশাপাশি যাত্রীদের সুবিধার জন্য আসনগুলি প্রয়োজন মতো ঘোরানো যাবে। আর বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা এবং বিনোদনের জন্য অন বোর্ড ইনফোটেইনমেন্ট সিস্টেমও থাকতে পারে। পাশাপাশি আধুনিক ইন্টেরিয়ার এবং উন্নতমানের অডিও ভিজ্যুয়াল সিস্টেমের মাধ্যমে যাত্রীদের বিশ্বমানের ভ্রমণের অভিজ্ঞতা দেবে মেক ইন ইন্ডিয়ার এই বুলেট ট্রেন।

--Advertisement--

আসলে বিদেশী আমদানির উপর নির্ভরতা কমিয়ে ভারত নিজেই এখন বুলেট ট্রেনের মতো জটিল প্রযুক্তি তৈরি করছে। আর প্রতিটি কোচের নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ২৭.৮৬ কোটি টাকা, যা বিদেশি কোচের তুলনায় অনেকটাই সাশ্রয়ী। আর ২০২৭ সালের প্রথম মাসেই প্রথম ট্রেনটি প্রস্তুত হওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তারপর এই প্রকল্প দীর্ঘমেয়াদে আরও সম্প্রসারণ করা হবে।

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -