আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

নকল SMS চিনতে চান? TRAI বলছে, আগে দেখুন মেসেজের এই হেডার

Published on: December 22, 2025
---Advertisement---

আমিত কর্মকার, কলকাতা: বর্তমান ডিজিটাল যুগে মোবাইলে আসা সামান্য একটি এসএমএসই অনেক সময় বড় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে (TRAI Guidelines)। সাইবার প্রতারকরা প্রতিদিন নতুন নতুন কৌশলে সাধারণ মানুষকে ফাঁদে ফেলছে, আর তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে ভুয়ো বা জাল এসএমএস। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সচেতন করতে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) গুরুত্বপূর্ণ কিছু নির্দেশিকা জারি করেছে। TRAI জানিয়েছে, কয়েকটি সহজ বিষয় খেয়াল রাখলেই আপনি বুঝে যেতে পারবেন আপনার মোবাইলে আসা মেসেজটি আসল নাকি ভুয়ো।

আসলে এসএমএস কীভাবে চিনবেন? (TRAI Guidelines)

TRAI জানিয়েছে, সব অফিসিয়াল বা অনুমোদিত এসএমএসে একটি নির্দিষ্ট হেডার বা শনাক্তকরণের অক্ষর থাকে, যা সাধারণত মেসেজের শেষে দেখা যায়। এই চারটি অক্ষর মনে রাখলেই অনেক ক্ষেত্রে জাল এসএমএস থেকে নিজেকে নিরাপদ রাখা সম্ভব। এগুলো হলো— P মানে Promotional বা প্রচারমূলক বার্তা, S মানে Service বা পরিষেবা সংক্রান্ত বার্তা, T মানে Transactional বা লেনদেন সংক্রান্ত বার্তা যেমন ব্যাঙ্ক বা পেমেন্টের তথ্য, আর G মানে Government বা সরকারি বার্তা। যদি কোনো এসএমএসে এই হেডারগুলোর একটিও না থাকে, তাহলে সেই মেসেজটি নিয়ে সতর্ক থাকাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

সাইবার প্রতারকরা কীভাবে ফাঁদ পাতছে? (TRAI Guidelines)

TRAI এবং সাইবার বিশেষজ্ঞদের মতে, ভুয়ো এসএমএসে কিছু মিল থাকা লক্ষণ প্রায়ই দেখা যায়। প্রথমত, এই ধরনের মেসেজে হঠাৎ ভয় বা লোভ দেখানো ভাষা ব্যবহার করা হয়—যেমন, “কেওয়াইসি আপডেট না করলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে” বা “আপনি ১০ লক্ষ টাকা জিতেছেন”। পাশাপাশি থাকে অস্বাভাবিক ও সন্দেহজনক লিঙ্ক, আর ব্যাঙ্ক, কেওয়াইসি বা পুরস্কারের নাম করে ওটিপি চাওয়া হয়। অনেক সময় দ্রুত কাজ করার চাপ দিয়ে ফোন করতে, লিঙ্কে ক্লিক করতে বা এমনকি মেসেজে রিপ্লাই পাঠাতেও বলা হয়, যা স্পষ্টভাবেই প্রতারণার লক্ষণ।

আর বিশেষজ্ঞরা সতর্ক করে বলছে যে, যদি কোনও অচেনা লিঙ্কে ক্লিক করেন বা ভুল ওয়েবসাইটে ঢুকে পড়েন, এমনকি সেখানে ভুল তথ্য দিয়ে ফেলেন, তাহলে সাইবার প্রতারকরা সহজেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করে দিতে পারে। মনে রাখবেন, ব্যাঙ্ক বা সরকারি সংস্থা কখনও এসএমএস বা ফোনের মাধ্যমে ওটিপি চায়না। তাই সাইবার জালিয়াতি মানতে অবশ্যই TRAI এর এই নিয়মকানুন মেনে চলুন।

Amit Kormokar

Amit Kormokar একজন অভিজ্ঞ টেক লেখক, যিনি দীর্ঘদিন ধরে স্মার্টফোন, গ্যাজেট এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি করছেন। প্রযুক্তির জগতে কী নতুন আসছে, কোন ফিচার সত্যিই ব্যবহারকারীদের জন্য উপযোগী—এসব বিষয় সহজ ও মানবিক ভাষায় পাঠকের সামনে তুলে ধরাই তাঁর মূল লক্ষ্য। জটিল টেকনোলজি বিষয়ক তথ্যকেও তিনি সাবলীলভাবে ব্যাখ্যা করতে ভালোবাসেন। সাংবাদিকতা পেশায় যুক্ত গত দুই বছর ধরে। বারাসাত কলেজ থেকে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now