ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে একেবারে বিরল এক ঘটনার সাক্ষী থাকলেন Virat Kohli-র ভক্তরা। বুধবার Royal Challengers Bengaluru মুখোমুখি হয়েছিল Lucknow Super Giants-এর, আর সেই ম্যাচে ব্যাট হাতে ৪৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন কোহলি। কিন্তু অবাক করার বিষয়, মাঠে নেমে ব্যাট করলেও নিজের IPL কেরিয়ারে এই প্রথমবার RCB-র প্লেয়িং ইলেভেনে জায়গা পাননি তিনি।
প্রথমবারের মতো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেললেন বিরাট কোহলি
গতকাল টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন Rajat Patidar, আর এরপরই Royal Challengers Bengaluru-র প্লেয়িং ইলেভেন দেখে চমকে যান ভক্তরা, কারণ সেখানে নামই ছিল না Virat Kohli-র। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দীর্ঘ কেরিয়ারে এই প্রথমবার তিনি প্রথম একাদশে জায়গা পেলেন না, বরং খেলতে হল ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে—যা এই ভারতীয় তারকার খুব একটা পছন্দ নয় বলেই জানা যায়। ফলে প্রথম ইনিংসে তাঁকে ফিল্ডিং করতেও দেখা যায়নি, পরে ব্যাট করতে নেমে ইম্প্যাক্ট সাবস্টিটিউট হিসেবেই দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার চেষ্টা করেন কোহলি।
প্রশ্ন উঠছে, কেন কোহলিকে নিয়ে এমন সিদ্ধান্ত নিল RCB ম্যানেজমেন্ট? জানা যায়, কিছুদিন আগেই চোট সমস্যায় ভুগছিলেন কোহলি। মূলত সে কারণেই খেলোয়াড়ের ফিটনেস নিয়ে উদ্বেগ থাকায় তাঁকে শুধু ব্যাট করতে নামানো হয়েছে। আসলে গোড়ালির চোটের কারণে প্রথম ইনিংসে কোহলি মাঠে নামতে পারেননি। তবে পরে যখন নামলেন ব্যাট হাতে একেবারে নিজের ক্ষমতা বুঝিয়ে দিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
