দক্ষিণবঙ্গে আবার শীতের ছোঁয়া? জানুন আগামীকালের আবহাওয়ার আপডেট

-

JKNews24 Disk: ফেব্রুয়ারি মাস জুড়ে পশ্চিমবঙ্গের আবহাওয়া ছিল বেশ বৈচিত্র্যময়। কখনও সকালে ও সন্ধ্যায় হালকা শীতের ছোঁয়া মিলছে, আবার দিনে তাপমাত্রা বেড়ে যাওয়ায় গরমের অস্বস্তিও অনুভূত হচ্ছে। শুধু তাই নয়, ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টিও হয়েছে, যার ফলে কিছুটা ঠান্ডা নামেছে। আগামীকালও (Weather Tomorrow) সকালে ও সন্ধ্যায় হালকা শীতের ছোঁয়া থাকলেও উত্তরবঙ্গের জন্য হাওয়া অফিস বৃষ্টি সম্পর্কিত সতর্কতা দিয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—ফেব্রুয়ারির শেষের দিকে আবার কি শীত ফিরে আসছে?

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যেই ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। একই সঙ্গে জম্মু ও কাশ্মীর সংলগ্ন এলাকায় সক্রিয় হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। আর আগামী ২ মার্চ আরও একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে। এই কারণে রাজ্যে আবহাওয়ার ওঠানামা কিছুটা সময় ধরে চলতে পারে। তবে এই প্রভাব সরাসরি উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ায় পড়বে না। চলুন এক নজরে দেখে নেওয়া যাক, আগামীকাল কেমন থাকবে আবহাওয়া।

- Advertisement -

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল, শনিবার, দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী এক সপ্তাহ রাজ্য জুড়ে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে সকাল ও সন্ধ্যায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম থাকায় হালকা শীতের আমেজ অনুভূত হবে। তবে দিনের বেলা লেপ বা কম্বলের প্রয়োজন পড়বে না, কারণ তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে শীতের ছোঁয়া উধাও হয়ে যাবে। এছাড়াও ১ মার্চ থেকে তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করবে, এবং এক ধাক্কায় পারদ ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস। অর্থাৎ মার্চের শুরুতেই গরমের ইঙ্গিত স্পষ্ট হয়ে যাচ্ছে।

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকলেও উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় আগামী রবিবার পর্যন্ত হালকা বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ হতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, দার্জিলিং ও কালিম্পং এলাকায় গ্রাউন্ড ফ্রস্টের সম্ভাবনাও রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এছাড়া সিকিমে হালকা তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে বৃষ্টির প্রবাহ কমে গেলে পরবর্তী সাতদিন উত্তরবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।

🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

Breaking News