Homeদেশ ও বিদেশআবহাওয়াআবহাওয়ার ভয়াল রূপ উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গের ৫ জেলায় চরম দুর্যোগ

আবহাওয়ার ভয়াল রূপ উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গের ৫ জেলায় চরম দুর্যোগ

- Advertisement -

বাংলার মানুষ এখন আবহাওয়ার তাণ্ডবের প্রকৃত রূপ হাড়ে হাড়ে অনুভব করছেন (Weather Update)। বিশেষ করে উত্তরবঙ্গ যেন প্রকৃতির রুদ্রমূর্তিতে পরিণত হয়েছে—অতি প্রবল ভারী বৃষ্টিতে একের পর এক জেলা বিপর্যস্ত। জারি করা হয়েছে লাল ও কমলা সতর্কতা। আপাতত সেখানে দুর্যোগ থামার কোনো লক্ষণ নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। এদিকে ঝড়-বৃষ্টির কবলে পড়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গও। দক্ষিণবঙ্গের মানুষ হয়তো কড়া রোদ দেখা কবে হয়েছিল তা ভুলেই গিয়েছেন। রবিবার ছুটির দিন হলেও বাংলায় ব্যাপক দুর্যোগ চলতে থাকবে, যার মূল কারণ হিসেবে আবহাওয়াবিদরা নিম্নচাপকে দায়ী করেছেন।

জানা গিয়েছে, নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু স্থান সহ কলকাতা ও তার তৎসংলগ্ন অঞ্চলেও আগামী কয়েক ঘণ্টায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ও স্থান বিশেষে অস্থায়ী ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ বেশিরভাগ সময়েই আকাশ আংশিক বা পূর্ণ কালো মেঘে ঢাকা থাকবে। পশ্চিম ঝাড়খণ্ড এবং দক্ষিণ বিহারের সংলগ্ন এলাকার উপর নিম্নচাপের অঞ্চল তৈরি হয়েছে। এর ফলে উত্তর বঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। আজ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গেও।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই দেখা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়ার অবস্থা। আলিপুর আবহাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, রবিবার মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়াও বইবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

রবিবার উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, দানবীয় নিম্নচাপের প্রভাবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় ভারী থেকে চরম ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও প্রবল বজ্রবিদ্যুৎসহ ভীষণ দূর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। এদিন আলিপুরদুয়ার জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

আগামীকালের আবহাওয়া

এবার দেখা যাক সোমবার বাংলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, মুর্শিদাবাদ, নদীয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

- Advertisement -
JANARUL KHAN
JANARUL KHANhttps://jknews24.in
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -