JKNews24 Disk: যত সময় এগোচ্ছে ততই প্রাক্তন ভারত অধিনায়ক Sourav Ganguly-এর বায়োপিক (Sourav Ganguly Biopic) নিয়ে উত্তেজনা যেন তুঙ্গে। ক্রিকেটপ্রেমী থেকে সিনেমাপ্রেমী—সবার মধ্যেই এক অন্যরকম কৌতূহল কাজ করছে। কবে মুক্তি পাবে ছবি? শুটিং কি শুরু হয়েছে? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সর্বত্র। শোনা যাচ্ছে, সৌরভের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলিউডের প্রতিভাবান অভিনেতা Rajkummar Rao-কে। তবে ছবির বাকি কাস্ট কারা, কে কোন গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন—সেই ঘোষণার জন্য এখনও অধীর অপেক্ষায় ভক্তরা। আপনিও কি জানতে চান এই বহু প্রতীক্ষিত বায়োপিকের অন্দরমহলের খুঁটিনাটি? তাহলে চোখ রাখুন আজকের এই বিস্তারিত প্রতিবেদনে।
সৌরভ গাঙ্গুলির বায়োপিকে(Sourav Ganguly Biopic) কে কে অভিনয় করবেন?
Rajkummar Rao-এর সাম্প্রতিক একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছে। অভিনেতাকে দেখে অনেকেই প্রথমে চিনতেই পারেননি—চোখে চশমা, শরীরের গঠন, এমনকি মুখের গড়নেও স্পষ্ট পরিবর্তন। কেউ কেউ তো মজার ছলেই বলছেন, “এটা কি সৌরভ না রাজকুমার?” এমনটাই নিখুঁতভাবে নিজেকে বদলে ফেলেছেন তিনি, যাতে পর্দায় একেবারে Sourav Ganguly-এর ছাপ ফুটে ওঠে। তবে আজকের মূল আলোচনা সেই বহু প্রতীক্ষিত বায়োপিকের কাস্ট নিয়ে। সৌরভের স্ত্রী, মা, বাবা ও মেয়ের চরিত্রে কাকে দেখা যাবে—তা নিয়েই এখন জোর জল্পনা। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন পুরো স্টারকাস্ট ঘোষণার, কারণ এই চরিত্রগুলোই তো তুলে ধরবে দাদার জীবনের আবেগঘন অজানা অধ্যায়।
বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, বাবা চন্ডীদাস গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় থাকতে পারেন বলিউডের অভিনেতা বোমান ইরানি। মা নিরূপা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় থাকতে পারেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। বলে রাখা ভালো হাওড়ার মেয়ে হলেও বিবাহসূত্রে আজ বহু বছর বেহালার বাসিন্দা অপরাজিতা। ছবিতে বিসিসিআই প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার ভূমিকায় দেখা যেতে পারে গজরাজ রাওকে। যদিও এখনও কিছু নিশ্চিত করা হয়নি।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
কবে শুরু হচ্ছে শুটিং?
মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহেই শুরু হতে চলেছে প্রাক্তন ভারতীয় অধিনায়ক Sourav Ganguly-এর বহুল প্রতীক্ষিত বায়োপিকের শুটিং। জানা গিয়েছে, আগামী ১৬ মার্চ থেকে কলকাতার ঐতিহ্যবাহী Eden Gardens-এ ক্যামেরা রোল করবে। সৌরভের চরিত্রে অভিনয় করা বলিউড অভিনেতা Rajkummar Rao এই সময় শুটিংয়ের জন্য কলকাতাতেই থাকবেন। তবে প্রথম পর্যায়ের শুটিংয়ে স্বয়ং সৌরভ উপস্থিত থাকবেন না, কারণ ওই সময় তাঁর লন্ডনে মেয়ের সঙ্গে দেখা করার কথা রয়েছে। সম্প্রতি মুম্বইয়ে হওয়া একটি গুরুত্বপূর্ণ বৈঠকে প্রযোজনা সংস্থা Luv Ranjan Films-এর কর্ণধার Luv Ranjan এবং ছবির পরিচালক Vikramaditya Motwane উপস্থিত ছিলেন। সৌরভের ঘনিষ্ঠ বন্ধু সঞ্জয় দাসও সেই বৈঠকে যোগ দেন। শুটিংয়ের সময়সূচি থেকে শুরু করে বায়োপিকের নানা গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে খুব শীঘ্রই ছবির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানও অনুষ্ঠিত হতে পারে বলে আশা করা হচ্ছে।
