9020mAh ব্যাটারি সহ Vivo T5 Pro 5G এখন ডিসকাউন্টে, কত কম দামে মিলছে?

-

গত এপ্রিল মাসে ভিভো ভারতের বাজারে বড় ব্যাটারির সঙ্গে শক্তিশালী পারফরম্যান্সের vivo T5 Pro 5G স্মার্টফোনটি লঞ্চ করেছিল। ৯০W ফাস্ট চার্জিং সাপোর্টসহ বিশাল ৯,০২০mAh ব্যাটারি থাকায় ফোনটি দ্রুতই ক্রেতাদের নজর কেড়েছে। এখন এই 5G স্মার্টফোনটি আরও আকর্ষণীয় দামে কেনার সুযোগ মিলছে। ভিভোর অফিসিয়াল ওয়েবসাইট এবং জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে ফোনটির ওপর সরাসরি ডিসকাউন্টের পাশাপাশি নির্বাচিত ব্যাঙ্ক কার্ডে অতিরিক্ত ছাড়ও দেওয়া হচ্ছে। ফলে 8GB RAM ভ্যারিয়েন্টটি আগের তুলনায় অনেক কম খরচে বাড়ি নিয়ে যাওয়া সম্ভব। এবার দেখে নেওয়া যাক, এই অফারে ফোনটির দাম কত কমেছে এবং কী কী সুবিধা মিলছে।

vivo T5 Pro ফোনের দাম এবং অফার

ভারতের বাজারে vivo T5 Pro 5G স্মার্টফোনটি 8GB RAM-এর সঙ্গে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। এর 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের প্রাথমিক দাম ছিল ২৯,৯৯৯ টাকা, আর 256GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছিল ৩৩,৯৯৯ টাকা। তবে পরবর্তী সময়ে মূল্যবৃদ্ধির কারণে এই দুই ভ্যারিয়েন্টের দাম বেড়ে যায়। বর্তমানে 128GB মডেলের দাম ৩২,৯৯৯ টাকা এবং 256GB ভ্যারিয়েন্টের দাম ৩৬,৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

- Advertisement -

বর্তমানে vivo T5 Pro 5G-এর উভয় ভ্যারিয়েন্টই বিশেষ অফারে কম দামে কেনা যাচ্ছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটির উপর ১,০০০ টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই অফারের ফলে 8GB+128GB ভ্যারিয়েন্টটি ৩১,৯৯৯ টাকায় এবং 8GB+256GB ভ্যারিয়েন্টটি ৩৫,৯৯৯ টাকায় কেনা যাবে।

ভিভোর অফিসিয়াল ওয়েবসাইটে প্রায় সব ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ডে এই ব্যাঙ্ক অফার প্রযোজ্য। অর্থাৎ, বিভিন্ন ব্যাঙ্কের কার্ড ব্যবহার করেই গ্রাহকরা ছাড়ের সুবিধা নিতে পারবেন। অন্যদিকে, Flipkart-এ ফোনটি কিনলে HDFC Bank, SBI, Axis Bank এবং ICICI Bank-এর ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে ১,০০০ টাকার অতিরিক্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে।

- Advertisement -

vivo T5 Pro ফোনের ব্যাটারি

vivo T5 Pro 5G স্মার্টফোনে রয়েছে বিশাল ৯,০২০mAh ব্যাটারি, যা দীর্ঘক্ষণ ব্যবহার নিশ্চিত করার দাবি করেছে কোম্পানি। ভিভোর মতে, একবার সম্পূর্ণ চার্জে ফোনটি টানা ৩৭ ঘণ্টা পর্যন্ত YouTube ভিডিও স্ট্রিমিং করতে সক্ষম। এছাড়া এতে ৫ বছরের Battery Health বজায় থাকার দাবি করা হয়েছে, ফলে দীর্ঘ সময় ব্যবহারের পরও ব্যাটারির পারফরম্যান্স ভালো থাকবে। দ্রুত চার্জিংয়ের জন্য ফোনটিতে ৯০W FlashCharge প্রযুক্তি দেওয়া হয়েছে। কোম্পানির দাবি, মাত্র ১০ মিনিট চার্জেই প্রায় ৬ ঘণ্টা পর্যন্ত কলিং টাইম পাওয়া সম্ভব।

- Advertisement -

আমাদের টেস্টে ফোনটি 20% থেকে 100% পর্যন্ত ফুল চার্জ হতে 55 মিনিট সময় লেগেছে। এছাড়াও এই ফোনটিতে bypass charging ফিচার রয়েছে। এই ফিচার হেভি পারফরমেন্সের সময় ব্যাটারির বদলে সরাসরি মাদারবোর্ডে কারেন্ট সাপ্লাই করে। ফলে ব্যাটারিতে খুব বেশি চাপ পড়ে না এবং ফোন কম হীট হয়।

vivo T5 Pro ফোনের স্পেসিফিকেশন

পারফরম্যান্সের দিক থেকেও vivo T5 Pro 5G বেশ শক্তিশালী। স্মার্টফোনটি Android 16-ভিত্তিক OriginOS 6.0-এ চলে এবং এতে রয়েছে Snapdragon 7s Gen 4 অক্টা-কোর প্রসেসর। ৪nm ফ্যাব্রিকেশন প্রসেসে তৈরি এই চিপসেটটি ১.৮GHz থেকে ২.৭GHz পর্যন্ত ক্লক স্পিডে কাজ করতে পারে। কোম্পানির তথ্য অনুযায়ী, আমাদের পরীক্ষায় ফোনটি AnTuTu বেঞ্চমার্কে ১১,৬৭,২৪২ স্কোর অর্জন করেছে। দীর্ঘক্ষণ গেমিংয়ের সময় তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে এতে ৭,০০০mm² Vapor Cooling Chamber ব্যবহার করা হয়েছে।

ডিসপ্লের ক্ষেত্রেও ফোনটি বেশ আকর্ষণীয়। এতে রয়েছে ৬.৮৩ ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন ২৮০০×১২৬০ পিক্সেলQ10+ AMOLED প্যানেলযুক্ত এই স্ক্রিনে ১৪৪Hz রিফ্রেশ রেট, ২১৬০Hz PWM ডিমিং এবং ৫,০০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট রয়েছে। পাশাপাশি ডিসপ্লেটি Low Blue LightFlicker Free সার্টিফিকেশনপ্রাপ্ত, যা দীর্ঘ সময় ফোন ব্যবহার করলেও চোখের ওপর চাপ কমাতে সাহায্য করে। নিরাপত্তার জন্য এতে ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য vivo T5 Pro 5G-এ রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। এর প্রধান ক্যামেরাটি ৫০ মেগাপিক্সেলের Sony IMX882 সেন্সর, যা f/1.79 অ্যাপারচার এবং LED ফ্ল্যাশের সঙ্গে এসেছে। পাশাপাশি f/2.4 অ্যাপারচারযুক্ত ২ মেগাপিক্সেল বোকে লেন্স পোর্ট্রেট শটকে আরও আকর্ষণীয় করে তোলে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনটিতে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে, যার f/2.0 অ্যাপারচার কম আলোতেও ভালো ছবি তুলতে সাহায্য করে।

শুধু ক্যামেরাই নয়, টেকসই ডিজাইন ও দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্টের দিক থেকেও ফোনটি নজর কাড়ে। IP68 + IP69 রেটিং থাকায় এটি জল ও ধুলোর হাত থেকে অতিরিক্ত সুরক্ষা প্রদান করে। ফোনটি LPDDR4X RAM এবং UFS 3.1 স্টোরেজ-এর সঙ্গে এসেছে, যা দ্রুত পারফরম্যান্স নিশ্চিত করে। এছাড়া কোম্পানির পক্ষ থেকে ৩ প্রজন্মের Android OS আপডেট এবং ৫ বছরের সিকিউরিটি আপডেট দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে। কানেক্টিভিটির জন্য এতে Wi-Fi 6, Bluetooth 5.2, OTG-সহ একাধিক আধুনিক ফিচারও যোগ করা হয়েছে।

🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

Breaking News