Homeপড়াশোনা খবরসরকারি কেরিয়ারCID Officer Eligibility: কীভাবে পাবেন সিআইডি চাকরি? যোগ্যতা, পরীক্ষা, নিয়োগ পদ্ধতি জেনে...

CID Officer Eligibility: কীভাবে পাবেন সিআইডি চাকরি? যোগ্যতা, পরীক্ষা, নিয়োগ পদ্ধতি জেনে নিন

JKNews24 Disk: টিভি কিংবা খবরের কাগজে বিভিন্ন অপরাধ তদন্তের ঘটনায় আমরা প্রায়ই CID–এর নাম শুনে থাকি। পুলিশের এই উচ্চপদস্থ তদন্তকারী শাখায় কাজ করা অত্যন্ত সম্মানজনক এবং দায়িত্বপূর্ণ। তাই যেসব যুবক–যুবতী ভবিষ্যতে CID-এ চাকরি করার স্বপ্ন দেখছেন, তাদের জন্যই এই বিশেষ প্রতিবেদন। এখানে জানানো হবে কীভাবে এই বিভাগে যোগ দেওয়া যায়, কী যোগ্যতা লাগে এবং নিয়োগ প্রক্রিয়া […]

- Advertisement -

JKNews24 Disk: টিভি কিংবা খবরের কাগজে বিভিন্ন অপরাধ তদন্তের ঘটনায় আমরা প্রায়ই CID–এর নাম শুনে থাকি। পুলিশের এই উচ্চপদস্থ তদন্তকারী শাখায় কাজ করা অত্যন্ত সম্মানজনক এবং দায়িত্বপূর্ণ। তাই যেসব যুবক–যুবতী ভবিষ্যতে CID-এ চাকরি করার স্বপ্ন দেখছেন, তাদের জন্যই এই বিশেষ প্রতিবেদন। এখানে জানানো হবে কীভাবে এই বিভাগে যোগ দেওয়া যায়, কী যোগ্যতা লাগে এবং নিয়োগ প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয় (CID Officer Eligibility)। কিভাবে একজন সফল সিআইডি অফিসার হতে পারবেন? সিআইডি এর কাজ, বেতন এবং প্রয়োজনীয় যোগ্যতার বিষয় বিস্তারিত তথ্য জানাবো। তাই আপনার যদি পরবর্তী টার্গেট তদন্তকারী সংস্থায় কাজ করার ইচ্ছে থাকে – তাহলে অবশ্যই প্রতিবেদনের কোন অংশ মিস করবেন না।

সিআইডি অফিসার কি? (CID Officer Details in Bengali)

প্রথমেই জানিয়ে রাখি CID-এর পুরো নাম হলো Crime Investigation Department। এটি পুলিশের একটি গুরুত্বপূর্ণ ও উচ্চপদস্থ তদন্তকারী শাখা। এই বিভাগে চাকরি করতে গেলে প্রার্থীদের বিশেষ যোগ্যতা, দক্ষতা এবং নির্দিষ্ট শারীরিক মানদণ্ড পূরণ করতে হয়। কাজটি যেমন সম্মানজনক, তেমনই দায়িত্বপূর্ণ এবং অনেক সময় জীবনের ঝুঁকিও থাকে। তবে এই পদের ক্ষেত্রে আকর্ষণীয় বেতন ও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধাও দেওয়া হয়।

সিআইডি অফিসার হওয়ার যোগ্যতা (CID Officer Eligibility)

শিক্ষাগত যোগ্যতা: পুরুষ ও মহিলা—উভয়েই CID পদের জন্য আবেদন করতে পারেন। Crime Investigation Department-এ অফিসার হওয়ার জন্য প্রার্থীদের অবশ্যই যেকোনো সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে স্নাতক (Graduate) পাস হতে হবে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

বয়স সীমা: CID পদের জন্য সাধারণ বা জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের বয়সসীমা সাধারণত ২০ থেকে ২৭ বছরের মধ্যে নির্ধারিত থাকে। তবে সরকারি নিয়ম অনুযায়ী অনগ্রসর শ্রেণী (OBC) প্রার্থীরা সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত এবং তফসিলি জাতি ও উপজাতি (SC/ST) প্রার্থীরা সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত বয়সের ছাড় পান।

--Advertisement--

শারীরিক যোগ্যতা: CID অফিসার হতে গেলে শুধু শিক্ষাগত যোগ্যতা থাকলেই হয় না, নির্দিষ্ট শারীরিক মানদণ্ডও পূরণ করতে হয়। ছেলে ও মেয়েদের ক্ষেত্রে এই নিয়ম কিছুটা আলাদা হতে পারে। সাধারণত উচ্চতা, ওজনের সামঞ্জস্য, ছেলেদের ক্ষেত্রে বুকের মাপ ও ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট (যেমন দৌড়, লং জাম্প ইত্যাদি) নির্ধারিত থাকে। পাশাপাশি দৃষ্টিশক্তি ও সামগ্রিক শারীরিক সক্ষমতাও পরীক্ষা করা হয়।

  1. সিআইডি অফিসার হতে হলে পুরুষদের উচ্চতা 165 সেন্টিমিটার হতে হয়। মহিলা প্রার্থীদের উচ্চতা নূন্যতম ১৫০ সেন্টিমিটার হতে হবে।
  2. চাকরিপ্রার্থীদের বুকের ছাতির মাপ 76 সেন্টিমিটার হতে হবে অবশ্য তা মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
  3. প্রার্থীদের দৃষ্টিশক্তি ৬/৬ হতে হয়। কাছের দৃষ্টির ক্ষেত্রে একটি চোখে ৬ এবং অন্য চোখে ৮ থাকতে হবে।

কিভাবে সিআইডি অফিসার হওয়া যাবে?

CID অফিসার হতে গেলে প্রার্থীদের সাধারণত Union Public Service Commission (UPSC) অথবা রাজ্য স্তরে West Bengal Civil Service (Police Service) পরীক্ষায় অংশ নিতে হয়। পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও মেধাতালিকার ভিত্তিতেই নিয়োগ করা হয়। এছাড়াও রাজ্য পুলিশ বা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পুলিশ বাহিনীতে যোগ দিয়ে অভিজ্ঞতা ও প্রোমোশনের মাধ্যমেও Crime Investigation Department-এ অফিসার পদে উন্নীত হওয়ার সুযোগ রয়েছে।

--Advertisement--

এছাড়াও Staff Selection Commission (SSC)-এর মাধ্যমে CID-এর বিভিন্ন কনস্টেবল পদে কর্মী নিয়োগ করা হয়। আর সরাসরি Union Public Service Commission (UPSC) পরীক্ষার মাধ্যমে CID অফিসার হতে চাইলে প্রার্থীদের একাধিক ধাপ পেরোতে হয়। এই ধাপগুলো হলো—(১) প্রিলিমিনারি (Preliminary), (২) মেইন (Main), (৩) শারীরিক পরীক্ষা এবং (৪) ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট।

পরীক্ষায় বসার ক্ষেত্রেও ক্যাটাগরি অনুযায়ী আলাদা নিয়ম রয়েছে। সাধারণ শ্রেণীর প্রার্থীরা সর্বোচ্চ ৪ বার পরীক্ষায় বসতে পারেন। অনগ্রসর বা OBC ক্যাটাগরিভুক্ত প্রার্থীরা নির্ধারিত বয়সসীমার মধ্যে সর্বোচ্চ ৭ বার সুযোগ পান। আর তফসিলি জাতি ও উপজাতি (SC/ST) প্রার্থীদের ক্ষেত্রে নির্দিষ্ট প্রচেষ্টার কোনো আলাদা সীমা নেই—অর্থাৎ নির্ধারিত বয়সসীমা পর্যন্ত তারা একাধিকবার পরীক্ষায় অংশ নিতে পারেন।

সিআইডি অফিসারের মাসিক বেতন

একজন প্রার্থী Crime Investigation Department-এ অফিসার হিসেবে নিযুক্ত হলে তার মাসিক বেতন সাধারণত প্রায় ৯০,০০০ টাকা থেকে শুরু করে অভিজ্ঞতা ও পদমর্যাদা অনুযায়ী ২ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। মূল বেতনের পাশাপাশি DA, TA এবং হাউস রেন্ট অ্যালাউন্স (HRA)-সহ অন্যান্য ভাতাও দেওয়া হয়। সময়ের সঙ্গে অভিজ্ঞতা ও পদোন্নতি বাড়লে বেতনও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

সিআইডি দপ্তরের বিভিন্ন পদ 

সিআইডি অফিসারের উচ্চতর থেকে নিম্নতর বেশ কিছু পথ রয়েছে সেগুলি হল

  • Constable
  • Sub Inspector (SI)
  • Inspector
  • Inspector of Police (IGP)
  • Superintendent of Police (SP)
  • Additional Director General of Police (ADGP)
  • Deputy Superintendent of Police (DSP)

- Advertisement -
- Advertisement -

Breaking News

- Advertisement -

Related Stories

- Advertisement -