JKNews24 Disk: পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে জেলার অফিসিয়াল ওয়েবসাইটে। জেলার জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি-র তরফে কমিউনিটি হেল্থ অফিসার (CHO) পদে মোট ২২টি শূন্যপদে নিয়োগ করা হবে। প্রথমে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে, প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ২০ হাজার টাকা করে বেতন দেওয়া হবে।
আবেদন করতে হলে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নার্সিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা, আবেদনপদ্ধতি ও নথিপত্র সংক্রান্ত বিস্তারিত জানতে প্রার্থীদের মূল বিজ্ঞপ্তি ভালো করে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আবেদন করবেন কী ভাবে? (WB Job Vacancy)
আবেদন করতে হলে প্রার্থীদের পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক ওয়েবসাইটে (https://paschimbardhaman.gov.in/) যেতে হবে। হোমপেজে ঢুকেই সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া নির্দেশিকা অনুযায়ী অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমা দিতে হবে এবং নির্ধারিত আবেদনমূল্যও পরিশোধ করতে হবে। আগামী ১৯ মার্চ আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন, তাই দেরি না করে দ্রুত আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে। নিয়োগ সংক্রান্ত সমস্ত শর্তাবলি ও বিস্তারিত তথ্য ওয়েবসাইটে প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তিতেই উল্লেখ রয়েছে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
