Homeচাকরি খবরBRO তে বিভিন্ন পদে ৯০০ কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশেই কেন্দ্রীয় চাকরির বড়...

BRO তে বিভিন্ন পদে ৯০০ কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশেই কেন্দ্রীয় চাকরির বড় সুযোগ

দেশের চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর নিয়ে এসেছে Border Roads Organisation (BRO)। সংস্থার তরফে প্রায় ৯০০টি শূন্যপদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো—ন্যূনতম মাধ্যমিক পাশ হলেই এই পদগুলির জন্য আবেদন করা যাবে। নিয়োগের পর প্রার্থীরা কেন্দ্রীয় সরকারের অধীনে স্থায়ী চাকরির সুযোগ পাবেন। শূন্যপদের বিস্তারিত, যোগ্যতা, আবেদন প্রক্রিয়া ও বেতন সংক্রান্ত সমস্ত […]

- Advertisement -

দেশের চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর নিয়ে এসেছে Border Roads Organisation (BRO)। সংস্থার তরফে প্রায় ৯০০টি শূন্যপদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো—ন্যূনতম মাধ্যমিক পাশ হলেই এই পদগুলির জন্য আবেদন করা যাবে। নিয়োগের পর প্রার্থীরা কেন্দ্রীয় সরকারের অধীনে স্থায়ী চাকরির সুযোগ পাবেন। শূন্যপদের বিস্তারিত, যোগ্যতা, আবেদন প্রক্রিয়া ও বেতন সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিচে ধাপে ধাপে আলোচনা করা হলো।

BRO তে বিভিন্ন পদে ৯০০ কর্মী নিয়োগ

বিজ্ঞাপন নম্বর: ০১/২০২৬
বর্ডার রোড অর্গানাইজেশন এই নিয়োগের মাধ্যমে মোট ৮৯৯ টি শূন্যপদ পূরণ করা হবে বলে জানিয়েছে। সাধারণ, ওবিসি, এস সি, এস টি ইত্যাদি প্রত্যেক ক্যাটেগিরির জন্য আলাদা আলাদা শূন্যপদ রয়েছে। নিচে বিস্তারিত দেওয়া হল,

পদের নামসাধারণSCSTOBCEWSমোট শূন্যপদ
ড্রাফটস্ম্যান (Draughtsman)২৪১০৪২
হিন্দি টাইপিস্ট (Hindi Typist)১০
স্টোর কিপার টেকনিক্যাল (SKT)১৫১৪৩২২৭৭৩০০
অপারেটর কমিউনিকেশন১১৪৪১১৮৮৩২৬১
অপারেটর এক্সক্যাভেটিং মেশিনারি১৩৫২০১৫৩৫২০৭
ইলেকট্রিশিয়ান (Electrician)৩৮১০১৯৭৯

আবেদন করার যোগ্যতা

এই নিয়োগে আবেদন করতে হলে প্রার্থীদের কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে। Border Roads Organisation (BRO)-এর এই পদগুলির ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে, পদের ধরন অনুযায়ী ন্যূনতম মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় টেকনিক্যাল যোগ্যতা যেমন ITI বা ডিপ্লোমা থাকাও বাধ্যতামূলক।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

বেতন ও সুযোগ-সুবিধা

বেতনের বিষয়ে এখনই বিস্তারিত কিছু ঘোষণা না হলেও Border Roads Organisation (BRO)-এর তরফে জানানো হয়েছে। নির্বাচিত প্রার্থীরা ভারত সরকারের নিয়ম অনুযায়ী প্রতি মাসে স্ট্যান্ডার্ড বেতন পাবেন। এর পাশাপাশি ডিএ (DA), এইচআরএ (HRA), ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্সের মতো সুবিধা তো থাকছেই, সঙ্গে পদের ধরন অনুযায়ী হার্ড ও রিস্ক অ্যালাওয়েন্সও দেওয়া হবে।

--Advertisement--

কীভাবে আবেদন করবেন?

  • আগ্রহী প্রার্থীদের বর্ডার রোডস অর্গানাইজেশনের অফিসিয়াল ওয়েবসাইট www.bro.gov.in ভিজিট করতে হবে।
  • সেখান থেকে নির্দিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে তার মধ্যে থাকা আবেদনপত্র প্রিন্ট করে নিতে হবে।
  • এরপর তা নির্ভুলভাবে পূরণ করতে হবে।
  • আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় নথি যেমন আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট, বয়সের প্রমাণ, পাসপোর্ট ছবি, কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে), কাস্ট সার্টিফিকেট (যদি থাকে) সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। ঠিকানার বিস্তারিত অফিশিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন।

গুরুত্বপূর্ণ তারিখ

বিষয়বিস্তারিত
বিজ্ঞপ্তি প্রকাশ১৮–২৪ এপ্রিল ২০২৬
আবেদন শুরুর তারিখ১৮–২৪ এপ্রিল ২০২৬
আবেদনের শেষ তারিখএখনও ঘোষণা করা হয়নি
Candidates can click on the link provided here to download the official notification.download the official notification

FAQs: BRO তে বিভিন্ন পদে ৯০০ কর্মী নিয়োগ

প্রশ্ন ১: BRO-তে মোট কতটি পদে নিয়োগ করা হবে?

উত্তর: প্রায় ৯০০টি শূন্যপদে নিয়োগ করা হবে।

প্রশ্ন ২: এই চাকরির জন্য কারা আবেদন করতে পারবেন?

উত্তর: শুধুমাত্র ভারতীয় পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

--Advertisement--

প্রশ্ন ৩: শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন?

উত্তর: ন্যূনতম মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে, পাশাপাশি ITI বা ডিপ্লোমা মতো টেকনিক্যাল যোগ্যতা প্রয়োজন।

প্রশ্ন ৪: বেতন কত দেওয়া হবে?

উত্তর: নির্দিষ্ট বেতন এখনো ঘোষণা হয়নি, তবে কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী স্ট্যান্ডার্ড বেতন ও বিভিন্ন ভাতা দেওয়া হবে।

প্রশ্ন ৫: কী কী ভাতা পাওয়া যাবে?

উত্তর: ডিএ (DA), এইচআরএ (HRA), ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স এবং পদের ভিত্তিতে হার্ড ও রিস্ক অ্যালাওয়েন্স দেওয়া হবে।

প্রশ্ন ৬: আবেদন কবে থেকে শুরু হবে?

উত্তর: এপ্রিল ২০২৬ (১৮–২৪ এপ্রিলের মধ্যে) আবেদন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

- Advertisement -
- Advertisement -

Breaking News

- Advertisement -

Related Stories

- Advertisement -