পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য এবার সত্যিই একটি বড় সুযোগ সামনে এসেছে। মালদার একটি সরকারি হোমে শিক্ষক নিয়োগের জন্য সম্প্রতি জেলার অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে জেলার স্থায়ী বাসিন্দা নারী-পুরুষ নির্বিশেষে সবাই আবেদন করতে পারবেন। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, এই নিয়োগ প্রক্রিয়ায় কোনও লিখিত পরীক্ষা নেই—শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতেই প্রার্থী বাছাই করা হবে। ফলে যারা দ্রুত চাকরির সুযোগ খুঁজছেন, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ হতে পারে। নিচে এই নিয়োগ সংক্রান্ত যোগ্যতা, আবেদন পদ্ধতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে তুলে ধরা হলো।
মালদায় শিক্ষক নিয়োগ সরকারি হোমে
ভারত সরকারের Ministry of Women & Child Development-এর অধীনস্থ Mission Vatsalya Scheme-এর আর্থিক অনুদানে এবং পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু কল্যাণ এবং সমাজকল্যাণ দপ্তর দ্বারা অনুমোদিত Specialised Adoption Agency (SAA)-তে এই নিয়োগ হবে। সম্পূর্ণ চুক্তিভিত্তিক নিয়োগ। সোশ্যাল ওয়ার্কার কাম আর্লি চাইল্ডহুড এডুকেটর পদে নিয়োগ হবে। মোট শূন্যপদ: ১টি।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
এই নিয়োগে আবেদন করতে হলে প্রার্থীদের কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে। প্রথমত, সোশ্যাল ওয়ার্ক (MSW) বা সাইকোলজিতে মাস্টার্স ডিগ্রি থাকলে প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। তবে হিউম্যানিটিজ, চাইল্ড ডেভেলপমেন্ট, সোসিওলজি বা রুরাল ডেভেলপমেন্টে মাস্টার্স ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে। পাশাপাশি কম্পিউটার চালনায় পারদর্শিতা থাকা বাধ্যতামূলক। এছাড়া শিশুদের নিয়ে কাজ করার অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আবেদন পদ্ধতি
এই পদের জন্য আলাদা করে আগে থেকে কোনো অনলাইন বা অফলাইন আবেদন করার প্রয়োজন নেই। ইচ্ছুক প্রার্থীদের সরাসরি নির্দিষ্ট দিনে আবেদনপত্র ও প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস সঙ্গে নিয়ে ওয়াক-ইন-ইন্টারভিউতে অংশগ্রহণ করতে হবে। অফিসিয়াল নোটিফিকেশনের সঙ্গেই আবেদনপত্র দেওয়া রয়েছে, সেটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে এবং ঠিকভাবে পূরণ করে ইন্টারভিউয়ের দিন সঙ্গে নিয়ে যেতে হবে। নির্বাচিত প্রার্থীকে প্রতি মাসে ১৮,৫৩৬ টাকা বেতন প্রদান করা হবে।
প্রয়োজনীয় নথিপত্র
- নিজের হাতে পূরণ করা আবেদনপত্র।
- দুটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি (আবেদনকারী দ্বারা Attested হতে হবে)।
- শিক্ষাগত যোগ্যতার সমস্ত মার্কশিট ও সার্টিফিকেটের সেল্ফ অ্যাটেস্টেড জেরক্স।
- কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেটের সেল্ফ অ্যাটেস্টেড জেরক্স।
- কাজের অভিজ্ঞতার সার্টিফিকেটের সেল্ফ অ্যাটেস্টেড জেরক্স।
গুরুত্বপূর্ণ তারিখ
| বিষয় | বিস্তারিত |
|---|---|
| বিজ্ঞপ্তি প্রকাশ | ৪ এপ্রিল ২০২৬ |
| ইন্টারভিউয়ের তারিখ | ২১ এপ্রিল ২০২৬ (মঙ্গলবার) |
| সময় | দুপুর ১১টা থেকে বেলা ১টার মধ্যে উপস্থিত হতে হবে |
| স্থান | উমা রায় স্মৃতি জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র, উমা রায় সরণী, ২ নং গভঃ কলোনী, পোঃ মোকদমপুর, জেলা: মালদা |
| Candidates can click on the link provided here to download the official notification | download |
