Homeপ্রকল্পসরকারি প্রকল্পBanglar Yuva Sathi Scheme: কাদের আগে টাকা যাচ্ছে, কবে পাবেন আপনি?

Banglar Yuva Sathi Scheme: কাদের আগে টাকা যাচ্ছে, কবে পাবেন আপনি?

JKNews24 ডেস্ক: ইতিমধ্যেই রাজ্যে ‘যুব সাথী’ প্রকল্পের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়েছে। তবে এখনও অনেকের অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি। তাই স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন উঠছে। আসলে রাজ্যের বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য চালু করা হয়েছে Banglar Yuva Sathi Scheme। এই প্রকল্পের আওতায় যোগ্য প্রার্থীদের প্রতি মাসে ১৫০০ টাকা করে দেওয়ার কথা জানানো হয়েছে। ইতিমধ্যে ধাপে ধাপে […]

- Advertisement -

JKNews24 ডেস্ক: ইতিমধ্যেই রাজ্যে ‘যুব সাথী’ প্রকল্পের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়েছে। তবে এখনও অনেকের অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি। তাই স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন উঠছে। আসলে রাজ্যের বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য চালু করা হয়েছে Banglar Yuva Sathi Scheme। এই প্রকল্পের আওতায় যোগ্য প্রার্থীদের প্রতি মাসে ১৫০০ টাকা করে দেওয়ার কথা জানানো হয়েছে। ইতিমধ্যে ধাপে ধাপে অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়েছে। কিন্তু কারা আগে টাকা পাচ্ছেন, কেন অনেকের পেমেন্ট দেরি হচ্ছে এবং নিজের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা তা কীভাবে চেক করবেন—এসব নিয়েই এখন আলোচনা চলছে। এই প্রতিবেদনে যুব সাথী প্রকল্পের পেমেন্ট সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরা হল।

যুব সাথীর টাকা কারা আগে পাচ্ছেন?

রাজ্যে Banglar Yuva Sathi Scheme-এর আবেদন গ্রহণের প্রক্রিয়া চলেছিল ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথমে জানানো হয়েছিল যে ১ এপ্রিল থেকে যোগ্য প্রার্থীদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। তবে পরে Mamata Banerjee ঘোষণা করেন যে এপ্রিল পর্যন্ত অপেক্ষা না করে ৭ মার্চ থেকেই এই প্রকল্পের টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই কিছু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে, কিন্তু অনেকের এখনও আসেনি। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা অনলাইনে আবেদন করেছিলেন তাদের তথ্য আগে থেকেই সিস্টেমে থাকায় যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হয়েছে। সেই কারণেই প্রথমে তাদের অ্যাকাউন্টেই টাকা পাঠানো হচ্ছে।

কাদের টাকা ঢুকতে দেরি হতে পারে? (Banglar Yuva Sathi Scheme)

Banglar Yuva Sathi Scheme-এর টাকা অনেকের অ্যাকাউন্টে দেরিতে ঢোকার পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। প্রথমত, যারা বিধানসভা ভিত্তিক ক্যাম্পে ১৫ থেকে ২৬ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করেছিলেন, তাদের তথ্য নতুন করে ডেটাবেসে যুক্ত করতে হচ্ছে। অন্যদিকে যারা অনলাইনে আবেদন করেছেন। তাদের তথ্য আগেই সিস্টেমে ছিল, তাই তাদের ভেরিফিকেশন দ্রুত সম্পন্ন হয়ে আগে টাকা পাঠানো হচ্ছে। দ্বিতীয়ত, এই প্রকল্পের টাকা পেতে হলে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই Aadhaar লিঙ্ক থাকা জরুরি। যাদের অ্যাকাউন্টে আধার লিঙ্ক করা নেই বা KYC আপডেট করা নেই, তাদের ক্ষেত্রে টাকা ঢুকতে সমস্যা হতে পারে। এছাড়া আবেদনকারীর জমা দেওয়া নথিতে কোনো অসঙ্গতি থাকলে ভেরিফিকেশন প্রক্রিয়ায় বেশি সময় লাগছে। ফলে

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

কীভাবে নিজের স্ট্যাটাস চেক করবেন?

যুবসাথী প্রকল্পের আবেদনকারীরা সহজেই জানতে পারবেন তাদের টাকা কবে পৌঁছাবে বা আবেদনটির বর্তমান অবস্থা কী। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে:

--Advertisement--
  1. প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যান: yubasathi.wb.gov.in।
  2. হোমপেজে গেলে ‘Application Status’ অপশনে ক্লিক করুন।
  3. এরপর একটি নতুন পেজ খোলা হবে, সেখানে ‘Check Status’ বাটনে ক্লিক করুন।
  4. আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর লিখুন এবং পাশে থাকা ক্যাপচা কোড সঠিকভাবে পূরণ করুন।
  5. ‘Get OTP’ বাটনে ক্লিক করুন। আপনার মোবাইলে একটি OTP পাঠানো হবে।
  6. OTPটি নির্দিষ্ট বক্সে বসিয়ে সাবমিট করুন।
- Advertisement -
Pinky Khan
Pinky Khanhttps://jknews24.in/
সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।
Latest news
- Advertisement -
Related news