রাজনৈতিক মহলে আবারও নতুন জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, অরবিন্দ কেজরিওয়ালের ঘনিষ্ঠ ও আপের প্রাক্তন সাংসদ রাঘব চড্ডাকে এবার বিজেপি -এর হয়ে কলকাতায় প্রচারে নামানোর পরিকল্পনা চলছে বলে দাবি করা হচ্ছে। তবে তিনি ঠিক কবে আসবেন বা কোথায় প্রচার করবেন, সে বিষয়ে এখনও কোনও অফিসিয়াল তথ্য বা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি।
শেষ দফার ভোট প্রচারে রবিবার বাংলায় আসছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বালিগঞ্জে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের সমর্থনে প্রচার করবেন এবং সেইসঙ্গে আরও কিছু কর্মসূচিও রয়েছে তাঁর। পাশাপাশি তিনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের-র সঙ্গে সাক্ষাৎও করতে পারেন বলে জানা যাচ্ছে। ২৬ ও ২৭ তারিখে এই দুই দিন ধরে চলবে তাঁর প্রচার অভিযান। রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে যে এবার কেজরির প্রচারের পাল্টা হিসেবে মাঠে নামানো হতে পারে রাঘব চড্ডাকে। যিনি একসময় আপের তরুণ মুখ হিসেবে পরিচিত ছিলেন এবং এখন বিজেপি তাঁর জনপ্রিয়তাকে কাজে লাগানোর কৌশল নিতে পারে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, শুক্রবার ছয় আপ সাংসদের সঙ্গে নিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন বলে খবর ছড়ায় রাঘব চড্ডা। ওই দিন সাংবাদিক বৈঠকও করেন রাঘব-সহ কয়েকজন সাংসদ, যেখানে তাঁরা আপ ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার কথা ঘোষণা করেন বলে সূত্রের দাবি। একসময় শোনা যাচ্ছিল, নিজের আলাদা রাজনৈতিক দলও গড়তে পারেন রাঘব, তবে শেষ পর্যন্ত তিনি বিজেপির দিকেই ঝুঁকেছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। পাশাপাশি চলতি মাসের শুরুতেই রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়। যার পর থেকেই তাঁর দলবদল নিয়ে জল্পনা আরও বাড়ে। এখন সূত্রের খবর, আসন্ন নির্বাচনী লড়াইয়ে বিজেপি তাঁকে প্রচারের মুখ হিসেবে ব্যবহার করতে পারে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
