Homeচাকরি খবরস্টাফ সিলেকশন কমিশনে ৭৩১ স্টেনোগ্রাফার নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাসে বড় সুযোগ

স্টাফ সিলেকশন কমিশনে ৭৩১ স্টেনোগ্রাফার নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাসে বড় সুযোগ

পশ্চিমবঙ্গসহ সারা দেশের চাকরিপ্রার্থীদের জন্য ফের বড় সুযোগ এনেছে কেন্দ্রীয় সরকার। স্টাফ সিলেকশন কমিশন (SSC)-এর মাধ্যমে মোট ৭৩১টি স্টেনোগ্রাফার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পদে আবেদন করার জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক (HS) পাস হলেই যথেষ্ট। নারী ও পুরুষ—উভয় প্রার্থীরাই সারা দেশ থেকে আবেদন করতে পারবেন। আগ্রহীরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে […]

- Advertisement -

পশ্চিমবঙ্গসহ সারা দেশের চাকরিপ্রার্থীদের জন্য ফের বড় সুযোগ এনেছে কেন্দ্রীয় সরকার। স্টাফ সিলেকশন কমিশন (SSC)-এর মাধ্যমে মোট ৭৩১টি স্টেনোগ্রাফার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পদে আবেদন করার জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক (HS) পাস হলেই যথেষ্ট। নারী ও পুরুষ—উভয় প্রার্থীরাই সারা দেশ থেকে আবেদন করতে পারবেন। আগ্রহীরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ৭৩১ স্টেনো নিয়োগ

সংস্থার নামস্টাফ সিলেকশন কমিশন (SSC)।
পদের নামস্টেনোগ্ৰাফার গ্রেড সি এবং ডি।
মোট শূন্যপদ৭৩১ টি।
নিয়োগের ধরনস্থায়ী পদে নিয়োগ।
আবেদন পদ্ধতিঅনলাইন।
অফিসিয়াল ওয়েবসাইটssc.gov.in

বয়সসীমা

০১ আগস্ট ২০২৬ তারিখ অনুযায়ী স্টাফ সিলেকশন কমিশনের স্টেনোগ্রাফার নিয়োগে বয়সসীমা নির্ধারণ করা হয়েছে নির্দিষ্ট গ্রেড অনুযায়ী। স্টেনোগ্রাফার গ্রেড ‘সি’ পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। আর গ্রেড ‘ডি’ পদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ২৭ বছর নির্ধারণ করা হয়েছে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন—SC/ST প্রার্থীরা ৫ বছর। OBC প্রার্থীরা ৩ বছর এবং PwBD (Unreserved/EWS) প্রার্থীরা সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত বয়সের ছাড়ের সুবিধা পাবেন।

বেতন কাঠামো

স্টেনোগ্রাফার নিয়োগে বেতন কাঠামোও বেশ আকর্ষণীয়। স্টেনোগ্রাফার গ্রেড ‘সি’ পদের ক্ষেত্রে সাধারণত মাসিক গ্রস স্যালারি প্রায় ৫০,৬৮২ টাকা থেকে ৬০,০০০ টাকার মধ্যে থাকে। অন্যদিকে, স্টেনোগ্রাফার গ্রেড ‘ডি’ পদের কর্মীরা সাধারণত মাসিক প্রায় ৩৬,০০০ টাকা থেকে ৪৩,৫০০ টাকার মধ্যে গ্রস স্যালারি পান।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে।

--Advertisement--
  • প্রথমে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট https://ssc.gov.in এ যান।
  • যাদের রেজিস্ট্রেশন করা নেই, তারা Register Now এ ক্লিক করে নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ, ফোন নাম্বার, ইমেইল আইডি ইত্যাদি দিয়ে One Time Registration (OTR) সম্পন্ন করে নিন।
  • এরপর প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে Live Examination সেকশনে ক্লিক করে ‘Stenographer Grade C and D’ নিয়োগের নিচে Click Here to Apply তে ক্লিক করুন।
  • আবেদনপত্র পূরণ করুন।
  • প্রয়োজনীয় নথিপত্র যেমন ফটো, সিগনেচার ইত্যাদি স্ক্যান করে আপলোড করুন।
  • নির্দিষ্ট আবেদন ফি জমা দিন।
  • অ্যাপ্লিকেশন প্রিভিউ করে সাবমিট করুন।

নির্বাচন প্রক্রিয়া

এই নিয়োগ প্রক্রিয়াটি মূলত দুটি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে থাকে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBE), যা অনলাইন মোডে MCQ টাইপ প্রশ্নের মাধ্যমে নেওয়া হয়। এই পরীক্ষায় তিনটি বিষয় থাকে—General Intelligence & Reasoning (৫০ প্রশ্ন, ৫০ নম্বর), General Awareness (৫০ প্রশ্ন, ৫০ নম্বর) এবং English Language & Comprehension (১০০ প্রশ্ন, ১০০ নম্বর)। মোট পরীক্ষার সময় ২ ঘণ্টা এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর নেগেটিভ মার্কিং কাটা হয়।

দ্বিতীয় ধাপে থাকে স্টেনোগ্রাফি স্কিল টেস্ট। CBE পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের এই পর্বে ডাকা হয়, যেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে কম্পিউটারে প্যারাগ্রাফ টাইপ করার দক্ষতা যাচাই করা হয়। সাধারণত এই স্কিল টেস্টটি ১০ মিনিটের হয়। এই দুই ধাপ মিলিয়ে চূড়ান্তভাবে সফল প্রার্থীদের নিয়োগ প্রদান করা হয়।

--Advertisement--

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

ধাপতারিখ
আবেদন প্রক্রিয়া শুরু২৪ এপ্রিল ২০২৬
আবেদন শেষ১৫ মে ২০২৬
আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ১৬ মে ২০২৬ (রাত ১১:০০ টা)
আবেদনপত্র সংশোধনের উইন্ডো২০ মে ২০২৬ থেকে ২১ মে ২০২৬
কম্পিউটার ভিত্তিক পরীক্ষার সম্ভাব্য সময়জুলাই – আগস্ট ২০২৬
download the official notificationofficial notification
- Advertisement -
- Advertisement -

Breaking News

- Advertisement -

Related Stories

- Advertisement -