শুক্রবার রাতেই আর্টিস্ট ফোরামের তরফে জানানো হয়েছিল, Rahul Arunoday Banerjee-এর মৃত্যুর বিচার চেয়ে এফআইআর দায়ের করা হবে। সেই মতো শনিবার দুপুর আড়াইটে নাগাদ Prosenjit Chatterjee, Rituparna Sengupta, Chiranjeet Chakraborty-সহ একাধিক তারকা Regent Park Police Station-এ পৌঁছন। অভিযোগ দায়ের করা হচ্ছে ‘ম্যাজিক মোমেন্টস’ প্রযোজনা সংস্থার বিরুদ্ধে। এ দিন থানায় উপস্থিত ছিলেন রাহুলের স্ত্রী Priyanka Sarkar-ও।
গত ২৯ মার্চ তালসারিতে ‘ভোলবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে মৃত্যু হয় অভিনেতা Rahul Arunoday Banerjee-এর। পুলিশ সূত্রে জানা গেছে, সমুদ্রের জলে ডুবে তাঁর মৃত্যু হয়েছে। তদন্তে আরও উঠে এসেছে, Leena Gangopadhyay-এর প্রযোজনা সংস্থা নাকি কোনও পুলিশি অনুমতি ছাড়াই সেখানে শুটিং করছিল। এই ঘটনার পর থেকেই রাহুলের মৃত্যুকে ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে এবং অভিযোগের আঙুল উঠেছে প্রযোজনা সংস্থার দিকেই।
রাহুলের এই আকস্মিক মৃত্যু নিয়ে কয়েকদিন আগেই Artists’ Forum থেকে Leena Gangopadhyay ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে আইনি নোটিস পাঠানো হয়েছিল। কিন্তু সন্তোষজনক উত্তর না মেলায় শুক্রবার রাতেই আর্টিস্ট ফোরামের সভাপতি Shantilal Mukherjee আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানান। এই ঘটনায় টলিউডে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে, আর একই সঙ্গে প্রশ্ন উঠেছিল কেন এতদিন নীরব ছিল আর্টিস্ট ফোরাম। এ প্রসঙ্গে Prosenjit Chatterjee বলেন, “আমরাও আঘাত পেয়েছি, রাহুল আর আমাদের মধ্যে নেই—এটা মেনে নিতে সময় লাগছে। আপনাদের মতো আমরাও উত্তর খুঁজছি, কী হয়েছিল?” তিনি আরও জানান, আইনি পরামর্শ নিয়েই সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে, তাই কিছুটা সময় লেগেছে। আইনি পদক্ষেপের প্রসঙ্গে তিনি বলেন, “সহজ যেন বড় হয়ে জানতে পারে, তার বাবা কেন চলে গেল।”
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
