উচ্চ মাধ্যমিকের পর বর্তমান সময়ে নার্সিং একটি অত্যন্ত জনপ্রিয় ও সম্মানজনক কেরিয়ার অপশন হয়ে উঠেছে। অনেকেরই ধারণা, মেডিকেল লাইনে যেতে হলে অবশ্যই বিজ্ঞান নিয়ে পড়তে হবে। কিন্তু এখন সেই ধারণা অনেকটাই বদলেছে। আর্টস নিয়ে পড়াশোনা করলেও নির্দিষ্ট কিছু কোর্সের মাধ্যমে নার্সিং লাইনে প্রবেশ করা সম্ভব এবং কোর্স শেষ করে ভালো চাকরির সুযোগও রয়েছে। তাই যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে এসেও স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত হয়ে মানুষের সেবা করতে চান। তাদের জন্য এই ক্ষেত্রটি একটি বাস্তবসম্মত ও উজ্জ্বল ভবিষ্যতের পথ খুলে দিচ্ছে।
তুমি যদি উচ্চ মাধ্যমিকের পর নার্সিং করার কথা ভাবছো, তাহলে আগে জানতে হবে কী কী যোগ্যতা দরকার, কোন কোন কোর্সে ভর্তি হওয়া যায় এবং ভবিষ্যতে কী ধরনের চাকরির সুযোগ রয়েছে। সঠিক তথ্য ও পরিকল্পনা থাকলে খুব সহজেই এই কেরিয়ারে এগিয়ে যাওয়া যায়, আর আজকের এই প্রতিবেদনে সেই সমস্ত বিষয়ই সহজ ভাষায় বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে যাতে তোমার সিদ্ধান্ত নেওয়া আরও সহজ হয়ে যায়।
আর্টস নিয়ে পড়লে কি নার্স হওয়া যায়?
আর্টসের ছাত্রছাত্রীরাও এখন খুব সহজেই নার্সিং কেরিয়ারে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে। কারণ এই পেশায় বর্তমানে দেশে-বিদেশে বিপুল চাহিদা রয়েছে। ভালো কোনো হাসপাতাল বা প্রতিষ্ঠানে কাজ করলে একজন দক্ষ ও অভিজ্ঞ নার্সের বেতন কয়েক লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। পাশাপাশি সরকারি ক্ষেত্রেও স্থায়ী চাকরির সুযোগ রয়েছে, যেখানে নিয়মিত বেতন, ভাতা এবং চাকরির নিরাপত্তা সবই পাওয়া যায়।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
নার্স হওয়ার যোগ্যতা কি?
GNM (General Nursing and Midwifery)
আর্টস বা কমার্সের ছাত্র-ছাত্রীদের জন্য নার্সিং হিসেবে এটি সেরা কেরিয়ার। এটি তিন বছরের একটি কোর্স।
যোগ্যতা:
- উচ্চ মাধ্যমিকে যেকোনো বিভাগ (আর্টস/সায়েন্স/কমার্স) থেকে নূন্যতম ৪০% নম্বর পেয়ে পাস করতে হবে।
- উচ্চ মাধ্যমিকে অবশ্যই ইংরেজি থাকতে হবে এবং তাতে অন্তত ৪০% নম্বর পেতে হবে।
- প্রার্থীকে অবশ্যই বাংলা অথবা নেপালি ভাষা পড়তে, লিখতে এবং বলতে জানতে হবে।
ANM (Auxiliary Nursing Midwifery)
এটি একটি তিন বছরের কোর্স, যেখানে আর্টস বিভাগের ছাত্রীরাও সহজেই সুযোগ পেতে পারে। বিশেষ করে গ্রাম পঞ্চায়েত এলাকার স্থায়ী বাসিন্দাদের ক্ষেত্রে অনেক সময় অগ্রাধিকার দেওয়া হয়। তবে এখানে কিছু নির্দিষ্ট যোগ্যতাও রয়েছে—এই কোর্সটি সাধারণত শুধুমাত্র মহিলাদের জন্য নির্ধারিত এবং ভর্তি হতে গেলে উচ্চ মাধ্যমিকে অন্তত ৪০% নম্বর থাকা বাধ্যতামূলক।
B.Sc Nursing
এটি একটি চার বছরের কোর্স, যা মূলত বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন্য নির্ধারিত। এই কোর্সে ভর্তি হতে হলে উচ্চ মাধ্যমিকে অবশ্যই ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি বিষয় থাকা বাধ্যতামূলক।
কিভাবে নার্সিং এ ভর্তি হবে?
পশ্চিমবঙ্গে সরকারি বা বেসরকারি কলেজে নার্সিং কোর্সে ভর্তি হতে গেলে West Bengal Joint Entrance Examinations Board (WBJEEB)-এর অধীনে পরিচালিত প্রবেশিকা পরীক্ষায় ভালো র্যাঙ্ক করা খুবই গুরুত্বপূর্ণ। GNM ও ANM কোর্সে ভর্তি হতে হলে ANM & GNM এন্ট্রান্স দিতে হয়। আর BSc নার্সিং পড়তে চাইলে JENPAS UG পরীক্ষায় বসতে হয়। এই পরীক্ষাগুলির ফর্ম প্রতি বছর নির্দিষ্ট সময়ে প্রকাশিত হয়। তাই আগ্রহী প্রার্থীদের নিয়মিত WBJEEB-এর অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখা জরুরি।
একজন নার্সের কাজ ও দায়িত্ব কি?
নার্সিং পেশা মানেই শুধু চাকরি নয়, এটি এক অত্যন্ত দায়িত্বশীল ও মানবিক কাজ। যেখানে একজন নার্সকে প্রতিনিয়ত রোগীর সার্বিক দেখাশোনার দায়িত্ব নিতে হয়। তাঁদের মূল কাজের মধ্যে রয়েছে রোগীর রক্তচাপ, তাপমাত্রা, নাড়ির স্পন্দন ও শ্বাস-প্রশ্বাস নিয়মিত পরীক্ষা করে নথিবদ্ধ করা। চিকিৎসকের নির্দেশ অনুযায়ী সঠিক সময়ে ওষুধ ও ইনজেকশন দেওয়া। অস্ত্রোপচারের আগে ও পরে রোগীর যত্ন নেওয়া এবং ICU বা CCU-তে থাকা গুরুতর রোগীদের বিশেষভাবে পর্যবেক্ষণ করা। পাশাপাশি রোগী ও তাদের পরিবারের পাশে থেকে মানসিক সমর্থন দেওয়া। ড্রেসিং ও ব্যান্ডেজ পরিবর্তন করা। বিভিন্ন পরীক্ষার সময় চিকিৎসককে সহায়তা করা এবং হাসপাতালের পরিবেশ পরিষ্কার ও সুশৃঙ্খল রাখার দিকেও নজর রাখা।
চাকরির কেমন সুযোগ? বেতন কত?
নার্সিং কোর্স শেষ করার পর খুব দ্রুতই বেসরকারি হাসপাতালে চাকরির সুযোগ পাওয়া যায়। যেখানে একজন ফ্রেশার নার্স সাধারণত ১৫,০০০ থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকেন। বড় হাসপাতাল যেমন Apollo Hospitals বা Evercare Group-এর মতো প্রতিষ্ঠানে বেতন ও সুযোগ-সুবিধা অনেক ক্ষেত্রেই সরকারি স্কেলের সমান বা তার থেকেও বেশি হতে পারে। এছাড়া বিদেশে, বিশেষ করে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও উত্তর আমেরিকায় নার্সদের চাহিদা অত্যন্ত বেশি। যেখানে মাসিক বেতন ২ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।
অন্যদিকে, সরকারি নার্স হতে গেলে West Bengal Nursing Council (WBNC)-এ রেজিস্ট্রেশন করতে হয় এবং West Bengal Health Recruitment Board-এর নির্দিষ্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। অনেক ক্ষেত্রে জেলার স্বাস্থ্য দপ্তর থেকে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমেও নিয়োগ করা হয়। সরকারি হাসপাতালে একজন নার্সের প্রাথমিক বেতন প্রায় ১৬,০০০ টাকা থেকে শুরু হলেও। হাউজ রেন্ট, চিকিৎসা ভাতা ও অন্যান্য সুবিধা মিলিয়ে মোট বেতন ২৭,০০০ থেকে ৩০,০০০ টাকার মধ্যে পৌঁছে যায়।
FAQ
1. আর্টস নিয়ে পড়লে কি নার্স হওয়া যায়?
হ্যাঁ, আর্টস নিয়ে পড়লেও ANM ও GNM কোর্সের মাধ্যমে নার্স হওয়া সম্ভব।
2. নার্স হওয়ার জন্য ন্যূনতম যোগ্যতা কী?
সাধারণত উচ্চ মাধ্যমিক পাশ করতে হয়, আর কোর্স অনুযায়ী নির্দিষ্ট বিষয় ও নম্বরের প্রয়োজন হয়।
3. BSc Nursing করতে কি আর্টস স্টুডেন্টরা পারবে?
না, BSc Nursing করার জন্য বিজ্ঞান বিভাগে ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি থাকা বাধ্যতামূলক।
4. ANM ও GNM কোর্সের মধ্যে পার্থক্য কী?
ANM সাধারণত ২-৩ বছরের কোর্স এবং প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য, আর GNM ৩ বছরের কোর্স যা আরও উন্নত নার্সিং ট্রেনিং দেয়।
5. নার্সিং কোর্সে ভর্তি হতে কোন পরীক্ষা দিতে হয়?
পশ্চিমবঙ্গে ANM & GNM এন্ট্রান্স এবং BSc Nursing-এর জন্য JENPAS UG পরীক্ষা দিতে হয়।
6. নার্সিং কোর্স শেষ করলে কোথায় চাকরি পাওয়া যায়?
সরকারি ও বেসরকারি হাসপাতাল, নার্সিং হোম, ক্লিনিক এবং বিদেশেও চাকরির সুযোগ রয়েছে।
7. একজন নতুন নার্সের বেতন কত হয়?
শুরুর দিকে বেসরকারি ক্ষেত্রে ১৫,০০০–২৫,০০০ টাকা এবং সরকারি ক্ষেত্রে ২৫,০০০–৩০,০০০ টাকা পর্যন্ত হতে পারে।
8. নার্সিং পেশায় কি বিদেশে যাওয়ার সুযোগ আছে?
হ্যাঁ, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকায় নার্সদের প্রচুর চাহিদা রয়েছে।
9. নার্স হতে গেলে কি শুধুমাত্র মেয়েরাই আবেদন করতে পারে?
সব কোর্সে নয়, তবে কিছু কোর্স (যেমন ANM) শুধুমাত্র মহিলাদের জন্য নির্দিষ্ট থাকে।
10. নার্সিং কি একটি ভালো কেরিয়ার অপশন?
হ্যাঁ, এটি একটি সম্মানজনক, স্থায়ী এবং উচ্চ চাহিদাসম্পন্ন পেশা, যেখানে ভবিষ্যৎ খুবই উজ্জ্বল।
