Homeপড়াশোনা খবরসরকারি কেরিয়ারWB Police Lady Constable Eligibility | পশ্চিমবঙ্গ লেডি পুলিশ কনস্টেবল যোগ্যতা

WB Police Lady Constable Eligibility | পশ্চিমবঙ্গ লেডি পুলিশ কনস্টেবল যোগ্যতা

পশ্চিমবঙ্গে মেয়েদের জন্য পুলিশ সার্ভিসের কথা উঠলেই সবার আগে যে নামটি সামনে আসে তা হলো West Bengal Police-এর লেডি কনস্টেবল পদ। প্রায় প্রতি বছরই এই পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং বহু ছাত্রী ও মহিলা এই সুযোগে চাকরি পেয়ে নিজেদের ক্যারিয়ার গড়ে তুলছেন। তাই যারা পুলিশে যোগ দিতে চান, তাদের জন্য এটি একটি অত্যন্ত […]

- Advertisement -

পশ্চিমবঙ্গে মেয়েদের জন্য পুলিশ সার্ভিসের কথা উঠলেই সবার আগে যে নামটি সামনে আসে তা হলো West Bengal Police-এর লেডি কনস্টেবল পদ। প্রায় প্রতি বছরই এই পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং বহু ছাত্রী ও মহিলা এই সুযোগে চাকরি পেয়ে নিজেদের ক্যারিয়ার গড়ে তুলছেন। তাই যারা পুলিশে যোগ দিতে চান, তাদের জন্য এটি একটি অত্যন্ত জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ অপশন—আর আজকের এই পোস্টে আমরা এই নিয়োগ সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সহজভাবে তুলে ধরব।

তোমাদের শরীরের মাপজুপ, মাঠ কি কি রয়েছে, মেডিকেল পরীক্ষা থেকে সমস্ত কিছু বিস্তারিত তথ্য তোমরা আগেই পেয়ে যাবে। তাই যারা প্রস্তুতি নিবে বা নিচ্ছ তাদের লেটেস্ট তথ্য হাতে লাগলে অনেকটাই হেল্প হবে। সম্পূর্ণ প্রতিবেদনে বিস্তারিত তথ্য পেয়ে যাবে।

WB Police Lady Constable Eligibility

পশ্চিমবঙ্গ লেডি পুলিশ কনস্টেবল যোগ্যতা 2024 এর সংক্ষিপ্ত বিবরণ
বয়স সীমা
(Age)
সর্বনিম্ন: 18 বছর
WB পুলিশ লেডি কনস্টেবলের জন্য সর্বোচ্চ বয়স30 বছর
শিক্ষাগত যোগ্যতা
(Education Qualification)
অবশ্যই ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং বাংলা ভাষা জানতে হবে
বাসিন্দাপ্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে

প্রিলিমিনারী পরীক্ষা

লেডি কনস্টেবল পদে নির্বাচনের ক্ষেত্রে প্রথম ধাপই হলো লিখিত পরীক্ষা। যেখানে সব আবেদনকারীকে যাচাই করা হয়। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলে পরবর্তী ধাপ যেমন শারীরিক যোগ্যতা বা মেডিকেল টেস্টের কোনো গুরুত্বই থাকে না। সাধারণত প্রায় ৮৫ নম্বরের পরীক্ষা নেওয়া হয়। যদিও প্রতি বছর কিছুটা পরিবর্তন হতে পারে—তবে মোটামুটি সিলেবাস একই থাকে এবং পরীক্ষার ধরন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত হয়।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

বিষয়নির্ধারিত নম্বর
জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ বিষয়২৫ নম্বর
ইংরেজি বিষয়১০ নম্বর
ম্যাথমেটিক্স২৫ নম্বর
রিজনিং ও লজিক্যাল অ্যানালাইসিস২৫ নম্বর

শারীরিক

শারীরিক পরীক্ষার ধাপে প্রার্থীদের প্রথমে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের মাধ্যমে উচ্চতা ও ওজন যাচাই করা হয়। এরপর তাদের শারীরিক সক্ষমতা পরীক্ষা করা হয় বিভিন্ন কার্যক্ষমতা নির্ভর টেস্টের মাধ্যমে।

--Advertisement--

WBP Height and Weight female (lady Constable)

নিচে সাধারণ মহিলাদের জন্য তথ্য দেয়া হলো, তবে গোর্খা, গোড়োয়ালিস, রাজবংশী এবং তপশীলি জাতিভুক্ত মহিলা প্রার্থীদের সংরক্ষণ রয়েছে!

প্রার্থীপ্রয়োজনীয় মাপ
সাধারন শ্রেণীর মহিলাদেরউচ্চতা ১৬০ সেমি, ওজন ৪৯ কেজি

মাঠ পরীক্ষা (Running Ability)

মোট অতিক্রান্ত পথসময়
মহিলাদের ৮০০ মিটার দৌড়৪ মিনিট

মেডিকেল পরীক্ষা 

মেডিক্যাল পরীক্ষার ধাপে প্রার্থীদের শরীরের সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা করা হয়, যাতে নিশ্চিত হওয়া যায় তারা চাকরির জন্য পুরোপুরি ফিট কিনা। এই পর্যায়ে সাধারণত ব্লাড টেস্ট (যেমন সুগার, ইউরিয়া, ক্রিয়াটিনিন, TSH, LFT, লিপিড প্রোফাইল), ENT (কান, নাক, গলা), চোখের পরীক্ষা (দৃষ্টি শক্তি ৬/৬ বা ৬/৯, কালার ব্লাইন্ডনেস ও অ্যালার্জি), USG অ্যাবডোমেন, চেস্ট এক্স-রে এবং একটি সম্পূর্ণ জেনারেল ক্লিনিক্যাল এক্সামিনেশন করা হয়। সবকিছু ঠিক থাকলেই প্রার্থীকে ফাইনাল সিলেকশনের জন্য উপযুক্ত ধরা হয়।

--Advertisement--

ইন্টারভিউ (Personality Test)

নম্বরের ভিত্তিতে সবশেষে মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার পর পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট নেবে। তবে সমস্ত কিছু লেটেস্ট তথ্য এবং নোটিশ আপনারা অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবেন » https://prb.wb.gov.in/ (West Bengal Police Recruitment Board)

- Advertisement -
- Advertisement -

Breaking News

- Advertisement -

Related Stories

- Advertisement -