আমাদের মধ্যে অনেকেরই স্বপ্ন থাকে Indian Air Force-এ যোগদান করার। কিন্তু কীভাবে এই বাহিনীতে প্রবেশ করতে হয়। কোন কোন পথ রয়েছে বা কী যোগ্যতা লাগে—এই বিষয়গুলো পরিষ্কারভাবে না জানার কারণেই অনেক আগ্রহী প্রার্থী পিছিয়ে পড়ে। তাই আজকের এই প্রতিবেদনে সহজ ভাষায় তুলে ধরা হবে কীভাবে ভারতীয় বায়ু সেনায় যোগদান করা যায়। কী কী ক্যারিয়ার অপশন রয়েছে, কোন কোন পদে আবেদন করা যায় এবং সেই অনুযায়ী কীভাবে প্রস্তুতি নিতে হবে—সবকিছুই ধাপে ধাপে আলোচনা করা হবে (Indian Air Force Eligiblity)।
Indian Air Force এ কিভাবে জয়েন করবে?
তোমাদের সুবিধার্থে প্রথমেই জানিয়ে রাখি তোমরা সর্বমোট 04 ভাবে ভারতীয় বায়ুসেনা বা Indian Air Force – এ যোগদান করতে পারো –
NDA Exam (ডিফেন্স একাডেমি পরীক্ষা)
তোমরা অনেকেই হয়তো জানো, উচ্চমাধ্যমিকের পর National Defence Academy Examination (NDA) পরীক্ষার মাধ্যমে সরাসরি Indian Air Force-এ অফিসার হওয়ার সুযোগ পাওয়া যায়। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থীরা প্রশিক্ষণের জন্য NDA-তে যোগ দেয় এবং সেখান থেকে ট্রেনিং শেষ করে বায়ুসেনার অফিসার হিসেবে নিজের কেরিয়ার শুরু করতে পারে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
CDS Exam (UPSC কমন ডিফেন্স সার্ভিস)
গ্র্যাজুয়েশন সম্পন্ন করার পর তোমরা Combined Defence Services Examination (CDS) পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবে। এই পরীক্ষাটি প্রতি বছর Union Public Service Commission (UPSC) পরিচালনা করে এবং এতে সফল হলে প্রার্থীরা সংশ্লিষ্ট একাডেমিতে প্রশিক্ষণ নিয়ে বায়ুসেনায় অফিসার হিসেবে যোগদান করতে পারে।
AFCAT (Air Force Common Admission Test)
ভারতীয় বায়ুসেনা অর্থাৎ Indian Air Force (IAF)-এর অধীনে Air Force Common Admission Test (AFCAT) পরীক্ষার মাধ্যমে Flying Branch এবং Ground Duties (Technical ও Non-Technical)—এই দুই ক্ষেত্রেই Class-I Gazetted Officer পদে নিয়োগ করা হয়। এই পরীক্ষাটি সাধারণত বছরে দুইবার অনুষ্ঠিত হয়।
Indian Air Force Group X and Y
উচ্চমাধ্যমিকের পরবর্তীতে ইচ্ছুক প্রার্থীরা ভারতীয় বায়ুসেনার X এবং Y Group – এ যোগদান করতে পারে। প্রসঙ্গত, তোমাদের জানিয়ে রাখি এই গ্রুপে নিয়োগের পরীক্ষা বছরে 02 বার হয়ে থাকে। এই পরীক্ষার মাধ্যমে তোমরা বায়ু সেনাতে সরাসরি যোগদান করতে পারবে।
NCC Special Scheme Entry
তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, উপরিউক্ত পরীক্ষাগুলির পাশাপাশি গ্র্যাজুয়েশনের পর NCC Special Entry Scheme-এর মাধ্যমেও Indian Air Force-এ যোগদান করা যায়। যারা NCC-তে ‘C’ সার্টিফিকেট অর্জন করেছে, তারা এই স্কিমের মাধ্যমে সরাসরি অফিসার পদে আবেদন করার সুযোগ পায় এবং অনেক ক্ষেত্রে লিখিত পরীক্ষার ঝামেলাও থাকে না।
Indian Air Force Eligiblity: নিয়োগের ক্ষেত্রে Branch অনুযায়ী কি কি যোগ্যতা লাগে ?
তোমরা অনেকেই হয়তো জানো, Indian Air Force-এ মূলত তিনটি প্রধান ব্রাঞ্চ রয়েছে—Flying, Technical এবং Ground Duty—যেখানে প্রার্থীদের যোগ্যতা অনুযায়ী নিয়োগ করা হয়। Flying Branch-এ যোগ দিতে হলে উচ্চমাধ্যমিকে অবশ্যই Math ও Physics থাকতে হবে এবং গ্র্যাজুয়েশনে ন্যূনতম ৬০% নম্বর দরকার, এখানে Fighter ও Helicopter পাইলট হিসেবে কাজ করার সুযোগ থাকে। Technical Branch-এর ক্ষেত্রে ন্যূনতম ৬০% নম্বর সহ Engineering ডিগ্রি থাকা বাধ্যতামূলক। যেখানে Mechanical ও Electronics-এর মতো ক্ষেত্রে কাজ করা যায়। আর Ground Duty Branch-এ Administration, Accounts ইত্যাদি বিভাগে কাজের সুযোগ থাকে, যেখানে প্রয়োজনীয় ডিগ্রি সহ ন্যূনতম ৬০% নম্বর থাকা জরুরি—সব মিলিয়ে নিজের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এই তিনটি শাখার যেকোনো একটিতে ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে।
Exam Pattern & Procedure: পরীক্ষার প্যাটার্ন এবং সিলেবাস
Exam Pattern & Procedure: পরীক্ষার প্যাটার্ন এবং সিলেবাস
বায়ুসেনা বিভিন্ন পদের নিয়োগের পরীক্ষা যেহেতু ভিন্ন ভিন্ন, তাই প্রত্যেকটি পরীক্ষার আলাদা আলাদা প্যাটার্ন এবং আলাদা আলাদা সিলেবাস রয়েছে। তাই এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীদের নিজস্ব পরীক্ষার প্যাটার্ন এবং সিলেবাস অফিসিয়াল ওয়েবসাইট এবং নোটিশগুলি থেকে দেখে নিতে হবে।
| গুরুত্বপূর্ণ তথ্য | লিংক |
|---|---|
| ভারতীয় বায়ুসেনা যোগদান এর অফিশিয়াল ক্যারিয়ার পেজ | IAF Career |
| AFCAT পরীক্ষার সমস্ত তথ্য | Click Here |
FAQ
1. Indian Air Force-এ কীভাবে যোগদান করা যায়?
Indian Air Force-এ যোগ দিতে NDA, CDS এবং AFCAT পরীক্ষার মাধ্যমে আবেদন করা যায়।
2. NDA পরীক্ষার মাধ্যমে কি সরাসরি অফিসার হওয়া যায়?
হ্যাঁ, উচ্চমাধ্যমিকের পর NDA পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ট্রেনিং শেষে অফিসার হওয়া যায়।
3. CDS পরীক্ষায় কারা বসতে পারে?
যারা গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছে, তারা CDS পরীক্ষায় বসতে পারে।
4. AFCAT কী এবং কতবার হয়?
AFCAT একটি এয়ার ফোর্সের অফিসার নিয়োগ পরীক্ষা, যা বছরে সাধারণত ২ বার অনুষ্ঠিত হয়।
5. Indian Air Force-এ কয়টি ব্রাঞ্চ রয়েছে?
মূলত ৩টি ব্রাঞ্চ রয়েছে—Flying, Technical এবং Ground Duty।
6. Flying Branch-এ যোগ দিতে কী লাগে?
উচ্চমাধ্যমিকে Math ও Physics এবং গ্র্যাজুয়েশনে কমপক্ষে ৬০% নম্বর থাকতে হয়।
7. Technical Branch-এ যোগ দিতে কী যোগ্যতা দরকার?
Engineering ডিগ্রি সহ ন্যূনতম ৬০% নম্বর থাকা আবশ্যক।
8. Ground Duty Branch-এ কী কাজ করা হয়?
Administration, Accounts, Logistics ইত্যাদি বিভাগে কাজ করা হয়।
9. NCC Special Entry Scheme কী?
NCC ‘C’ Certificate থাকলে সরাসরি অফিসার পদে আবেদন করার সুযোগ পাওয়া যায়।
10. Indian Air Force-এ চাকরি করলে বেতন কত হয়?
প্রাথমিকভাবে অফিসারদের বেতন প্রায় ₹৫৬,১০০ থেকে শুরু হয় এবং ভাতা সহ আরও বাড়ে।
