চাকরিপ্রার্থীদের জন্য রইল দারুণ সংবাদ। সশস্ত্র সীমা বল বা এসএসবি-র তরফ থেকে কনস্টেবল নিয়োগের (SSB Recruitment 2026) বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে প্রায় ১ হাজার শূন্যপদ রয়েছে। জানা যাচ্ছে, মাধ্যমিক পাস করলেই এখানে প্রার্থীরা অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবে আর শুরুতেই দেওয়া হবে মোটা অংকের বেতন। বিস্তারিত জানতে প্রতিবেদনটি পড়ুন।
SSB-তে নিয়োগের বিজ্ঞপ্তি
সশস্ত্র সীমা বল (SSB) ২০২৬-এর কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তিতে বিভিন্ন ট্রেডে নিয়োগের সুযোগ রয়েছে। এতে অন্তর্ভুক্ত ট্রেডগুলির মধ্যে ড্রাইভার, গার্ডেনার, ওয়াটার কেরিয়ার, টেইলর, ওয়াসারম্যান, বারবার ইত্যাদি রয়েছে। এই সমস্ত ট্রেড মিলিয়ে মোট ৮২৭টি শূন্যপদ উপলব্ধ।
শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?
এই কনস্টেবল পদে আবেদন করার জন্য প্রার্থীদের প্রতিটি ট্রেড অনুযায়ী আলাদা যোগ্যতা থাকতে হবে। তবে সব ক্ষেত্রে সাধারণ শর্ত হলো: প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং মাধ্যমিক (মাদ্রাসা/10ম) পাস থাকতে হবে। এছাড়া, প্রতিটি ট্রেডের জন্য বিশেষ স্কিল বা ডিপ্লোমা/প্রশিক্ষণ থাকতে হতে পারে, যা বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
বয়স সীমা কত লাগবে?
এই পদগুলোতে আবেদন করার জন্য প্রার্থীদের ১৮ থেকে ২৭ বছর বয়স চাওয়া হয়েছে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এর জন্য প্রথমে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে—
- সর্বপ্রথম এসএসবি-র অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
- তারপর সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি ব্যবহার করুন।
- তারপর নতুন আবেদনকারী হলে নিজের মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
- তারপর নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করুন।
- তারপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করে দিন।
- সবশেষে আবেদন ফি প্রদান করে সাবমিট করুন।
উল্লেখ করার বিষয়, এখানে ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে, আর বিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিনের মধ্যেই প্রার্থীদের আবেদন করে নিতে হবে বলে জানানো হয়েছে।
| SSB Official Notification: Download Now |
