পশ্চিমবঙ্গের মহিলা চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছে পূর্ব মেদিনীপুরের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান Jnandeep Mission School। যারা শিক্ষকতা পেশায় নিজের ভবিষ্যৎ গড়তে চান, তাদের জন্য এই নিয়োগ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। স্কুলের মর্নিং সেকশনের জন্য শিক্ষিকা পদে নিয়োগ করা হবে এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে স্নাতক পাস। নির্বাচিত প্রার্থীদের মাসিক ভালো বেতন দেওয়া হবে বলেও জানানো হয়েছে। তাই যারা এই সুযোগ কাজে লাগাতে চান, তাদের আবেদন প্রক্রিয়া, যোগ্যতা ও নির্বাচন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে পুরো তথ্যটি মন দিয়ে পড়ে নেওয়া উচিত।
পূর্ব মেদিনীপুর জেলার স্কুলে শিক্ষিকা নিয়োগ
| প্রতিষ্ঠানের নাম | জ্ঞানদীপ মিশন স্কুল (Jnandeep Mission School)। |
| পদের নাম | সহকারী শিক্ষক (Assistant Teacher)। |
| মোট শূন্যপদ | ৪টি পদ। |
| বিভাগ | নার্সারি থেকে ২য় শ্রেণি। |
পূর্ব মেদিনীপুর জেলার স্কুলে শিক্ষিকা নিয়োগ শিক্ষাগত যোগ্যতা
এই নিয়োগে আবেদন করতে হলে প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক (Graduate) পাস হতে হবে এবং সঙ্গে অবশ্যই D.El.Ed বা B.Ed প্রশিক্ষণ থাকা জরুরি। পাশাপাশি যাদের আগে থেকে শিক্ষাদানের অভিজ্ঞতা রয়েছে, তাদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের নিজ হাতে একটি আবেদনপত্র (Application) তৈরি করতে হবে এবং তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রের এক কপি করে সেল্ফ-অ্যাটেস্টেড জেরক্স সংযুক্ত করতে হবে। এরপর এই সমস্ত কাগজপত্র সরাসরি Jnandeep Mission School-এর নির্দিষ্ট ঠিকানায় গিয়ে জমা দিতে হবে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
গুরুত্বপূর্ণ তারিখ
| আবেদনের শেষ তারিখ: | ২ মে ২০২৬। |
| ইন্টারভিউ তারিখ: | ৩ মে ২০২৬ (সকাল ১০টা)। |
| download the official notification | official notification |
যোগাযো গের ঠিকানা ও হেল্পলাইন
আপনার যদি এই চাকরির ক্ষেত্রে কোনো প্রশ্ন থাকে, তবে নিচের জায়গাগুলোতে যোগাযোগ করুন:
- ঠিকানা: Satilapur, Ramnagar, Purba Medinipur, PIN – 721423.
- ফোন নম্বর: 9732575992 / 7619617024
- ইমেল: jnandeepmissionschool92@gmail.com
