স্মার্টফোন প্রেমীদের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে realme। তাদের জনপ্রিয় NARZO সিরিজের জন্য শুরু হয়েছে “NARZO Days Sale”, যা চলবে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত। এই সেলে Amazon-এর মাধ্যমে realme NARZO সিরিজের বিভিন্ন স্মার্টফোনে মিলছে আকর্ষণীয় ডিসকাউন্ট, ব্যাংক অফার, কুপন ছাড় এবং নো কস্ট EMI সুবিধা। ফলে যারা নতুন ফোন কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য এটি হতে পারে সেরা সময়। চলুন এবার বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক এই সেলে কী কী অফার পাওয়া যাচ্ছে।
realme NARZO 80 Pro ও NARZO 90-এ কতটা ছাড়
“NARZO Days Sale”-এ realme তাদের জনপ্রিয় স্মার্টফোনগুলিতে বেশ ভালো ছাড় দিচ্ছে। যেমন, realme NARZO 80 Pro-এর 8GB + 256GB ভ্যারিয়েন্টটি যেখানে আগে ২১,৯৯৯ টাকায় পাওয়া যেত, এখন সেটি ২০,৯৯৯ টাকায় কেনা যাচ্ছে। আবার 12GB + 256GB মডেলটির দাম ২৩,৯৯৯ টাকা থেকে কমে হয়েছে ২২,৯৯৯ টাকা। শুধু তাই নয়, realme NARZO 90 ফোনটিও এই সেলে ১৯,৯৯৯ টাকার বদলে মাত্র ১৮,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। ফলে যারা বাজেটের মধ্যে ভালো ফিচারযুক্ত ফোন খুঁজছেন, তাদের জন্য এই অফারগুলো বেশ আকর্ষণীয় হতে পারে।
NARZO 90x ফোনে দামের বড় কাটছাঁট
“NARZO Days Sale”-এ realme তাদের realme NARZO 90x স্মার্টফোনের বিভিন্ন ভেরিয়েন্টেও দারুণ ছাড় দিচ্ছে। এই ফোনটির 4GB + 128GB মডেল যেখানে আগে ১৫,৯৯৯ টাকায় পাওয়া যেত, এখন সেটি ১৪,৯৯৯ টাকায় মিলছে। একইভাবে 6GB + 128GB ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা থেকে কমে হয়েছে ১৫,৯৯৯ টাকা এবং 8GB + 128GB মডেলটি ১৭,৯৯৯ টাকার বদলে ১৬,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রতিটি ভ্যারিয়েন্টেই প্রায় ১,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
realme NARZO Power-এ অতিরিক্ত কুপন ও ব্যাঙ্ক অফার
“NARZO Days Sale”-এ realme-এর শক্তিশালী ব্যাটারির realme NARZO Power ফোনেও দারুণ অফার মিলছে। এই স্মার্টফোনের 8GB + 128GB ভ্যারিয়েন্টটি যেখানে আগে ২৭,৯৯৯ টাকায় পাওয়া যেত, এখন সেটি ২৫,৯৯৯ টাকায় কেনা যাচ্ছে। একইভাবে 8GB + 256GB মডেলটির দাম ২৯,৯৯৯ টাকা থেকে কমে হয়েছে ২৭,৯৯৯ টাকা। এর পাশাপাশি অতিরিক্ত ১,০০০ টাকার কুপন ছাড়, ১,০০০ টাকার ব্যাঙ্ক অফার এবং নো কস্ট EMI সুবিধাও দেওয়া হচ্ছে।
বাজেট সেগমেন্টে NARZO সিরিজের আরও সস্তা ফোন
“NARZO Days Sale”-এ realme তাদের আরও একাধিক বাজেট ও মিড-রেঞ্জ স্মার্টফোনেও আকর্ষণীয় দামে অফার দিচ্ছে। যেমন, realme NARZO 80 Lite 4G ফোনটি শুরু হচ্ছে ৮,৯৯৯ টাকা থেকে, realme NARZO 80x পাওয়া যাচ্ছে ১২,৯৯৯ টাকায়, আর realme NARZO 80 Lite 5G-এর দাম শুরু ১১,৯৯৯ টাকা থেকে। এছাড়াও realme NARZO N100 Lite ফোনটি ১৩,৪৯৯ টাকা এবং realme NARZO 13+ পাওয়া যাচ্ছে ২০,৯৯৯ টাকা স্টার্টিং প্রাইসে।
এই সেলের মাধ্যমে কোম্পানি তাদের NARZO সিরিজের ফোনগুলি কম দামে সেল করার সিদ্ধান্ত নিয়েছে। যারা কম দামে একটি নতুন স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য এই সেল দারুণ লাভজনক হতে পারে। এই ফোনগুলির মধ্যে কিছু ফোনে অসাধারণ পারফরমেন্স এবং ব্যাটারি লাইফ পাওয়া যায়। উল্লেখ্য 10,001mAh ব্যাটারি সহ realme NARZO Power ফোনটি হেভি ইউজার এবং গেমারদের জন্য দারুণ একটি অপশন।
