Homeচাকরি খবরস্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় চাকরি, মাসে ২৮ হাজার বেতন

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় চাকরি, মাসে ২৮ হাজার বেতন

কেন্দ্রীয় সংস্থায় চাকরির খোঁজে থাকা প্রার্থীদের জন্য ভালো সুযোগ এনে দিয়েছে Sports Authority of India (SAI)। সম্প্রতি সাই-এর স্পোর্টস সায়েন্স ডিভিশনের তরফে প্রজেক্ট টেকনিক্যাল অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ৩টি শূন্যপদ রয়েছে এবং এই পদে চুক্তিভিত্তিকভাবে কাজ করতে হবে। নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে প্রায় ২৮ হাজার টাকা বেতন দেওয়া হবে। আবেদনের জন্য […]

- Advertisement -

কেন্দ্রীয় সংস্থায় চাকরির খোঁজে থাকা প্রার্থীদের জন্য ভালো সুযোগ এনে দিয়েছে Sports Authority of India (SAI)। সম্প্রতি সাই-এর স্পোর্টস সায়েন্স ডিভিশনের তরফে প্রজেক্ট টেকনিক্যাল অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ৩টি শূন্যপদ রয়েছে এবং এই পদে চুক্তিভিত্তিকভাবে কাজ করতে হবে। নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে প্রায় ২৮ হাজার টাকা বেতন দেওয়া হবে।

আবেদনের জন্য প্রার্থীকে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন বা পুষ্টিবিদ্যা বিষয়ে স্নাতক হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে নির্ধারণ করা হয়েছে। তবে বিস্তারিত যোগ্যতা, আবেদন পদ্ধতি ও অন্যান্য শর্তাবলী জানতে প্রার্থীদের অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

আবেদন করবেন কী ভাবে?

আবেদন করতে হলে প্রার্থীদের প্রথমে Sports Authority of India (SAI)-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানকার ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রবেশ করে দেওয়া নির্দেশিকা অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। উল্লেখ্য, আবেদন করার শেষ তারিখ ১ মে, তাই নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন করা জরুরি। পাশাপাশি, যোগ্যতা, শর্তাবলি ও প্রয়োজনীয় নথিপত্র সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেওয়া উচিত।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

- Advertisement -
- Advertisement -

Breaking News

- Advertisement -

Related Stories

- Advertisement -