Homeদেশ ও বিদেশজাতীয় খবর (India News)Oil Price Hike 2026: হিমাচল প্রদেশে পেট্রোল ও ডিজেলের দাম ৫ টাকা...

Oil Price Hike 2026: হিমাচল প্রদেশে পেট্রোল ও ডিজেলের দাম ৫ টাকা বৃদ্ধি

পশ্চিম এশিয়ার অশান্তি ক্রমশ বেড়ে যাওয়ায় জ্বালানি দামের উপর সরাসরি প্রভাব পড়ছে (Oil Price Hike)। LPG-র দাম ইতিমধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে প্রতি সিলিন্ডারে ৬০ টাকা বেড়েছে। তাছাড়া প্রিমিয়াম পেট্রোলের দামও বৃদ্ধি পেয়েছে। এবার সাধারণ পেট্রোলের দাম বাড়ানোর পরিকল্পনা করছে সরকার, যদিও এটি গোটা দেশে নয়—কেবল হিমাচল প্রদেশে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। […]

- Advertisement -

পশ্চিম এশিয়ার অশান্তি ক্রমশ বেড়ে যাওয়ায় জ্বালানি দামের উপর সরাসরি প্রভাব পড়ছে (Oil Price Hike)। LPG-র দাম ইতিমধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে প্রতি সিলিন্ডারে ৬০ টাকা বেড়েছে। তাছাড়া প্রিমিয়াম পেট্রোলের দামও বৃদ্ধি পেয়েছে। এবার সাধারণ পেট্রোলের দাম বাড়ানোর পরিকল্পনা করছে সরকার, যদিও এটি গোটা দেশে নয়—কেবল হিমাচল প্রদেশে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বাড়তির পেছনে রয়েছে এক বিশেষ কারণ, যা জানা গেলে দাম বৃদ্ধির যুক্তি বোঝা যাবে।

হঠাৎ কেন পেট্রোলের দাম বাড়াতে চলেছে এই রাজ্যের সরকার?

চরম মুদ্রাস্ফীতির কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন হিমাচল প্রদেশের মানুষ। তার উপর সে রাজ্যের সরকারের পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত বড়সড় ধাক্কা দেবে হিমাচল প্রদেশের বাসিন্দাদের। এবিপি নিউজের প্রতিবেদন অনুযায়ী, হিমাচল প্রদেশের কংগ্রেস সরকার ইতিমধ্যেই পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানোর জন্য বিধানসভায় একটি বিল পেশ করেছে। রিপোর্ট অনুযায়ী, সেই বিল ইতিমধ্যেই পাস করিয়ে নিয়েছে হিমাচল সরকার।

আসলে, হিমাচল প্রদেশের সরকার সে রাজ্যের বিধবা এবং অনাথ ছেলেমেয়েদের আর্থিক সংস্থানের লক্ষ্যে জ্বালানির উপর অনাথ এবং বিধবা কর আরোপ করতে চাইছে। সেই মর্মেই মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু বিধানসভায় হিমাচল প্রদেশ মূল্য সংযোজন কর (সংশোধনী) বিল 2026 পাস করিয়ে নিয়েছেন তিনি। যদিও কংগ্রেস সরকারের এমন বিলের তীব্র বিরোধিতা করেছেন বিরোধীরা। তাঁদের দাবি, একেবারে অপ্রয়োজনীয়ভাবে সাধারণ মানুষের পকেটে চাপ দিচ্ছে সরকার।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

জানা গেছে, নতুন বিল পাস হওয়ায় হিমাচল প্রদেশে পেট্রোল ও ডিজেলের দাম ৫ টাকা করে বাড়বে। এর ফলে পেট্রোলের দাম ১০০ টাকা এবং ডিজেলের দাম ৯০ টাকায় পৌঁছাবে। বিরোধীরা অভিযোগ করেছেন, ইতিমধ্যেই রাজ্যের কংগ্রেস সরকার পেট্রোলের উপর ১৭ শতাংশ এবং ডিজেলের উপর ১৩.৯ শতাংশ কর আরোপ করেছে। তারপরও আলাদা করে সেস ও এই নতুন ৫ টাকার দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের ওপর আরও বোঝা পড়বে। এর আগেও রাজ্যের সরকার পেট্রোল ও ডিজেলের দাম ৭ টাকা বাড়িয়েছিল, যা মানুষের ব্যয়কে আরও চাপ দিচ্ছে।

প্রসঙ্গত, অনাথ ও বিধবা কর ব্যবহার করে পেট্রোলের দাম সামান্য বাড়ানোর প্রসঙ্গে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, “আমাদের লক্ষ্য সমাজের পিছিয়ে পড়া অংশকে আর্থিকভাবে শক্তিশালী করা। একদিকে কেন্দ্রীয় সরকার পেট্রোল ও ডিজেলের উপর ২৭ টাকা সেস বসিয়েছে। অন্যদিকে, বিজেপি অনাথ ও বিধবা করের বিরোধিতা করছে। হরিয়ানা ও পাঞ্জাবের মতো প্রতিবেশী রাজ্যগুলিতে পেট্রোল ও ডিজেলের দাম এখনও দুই টাকা বেশি। সেই তুলনায় হিমাচল প্রদেশে পেট্রোল ও ডিজেলের দাম অনেকটাই সস্তা।”

- Advertisement -
Rohan Khan
Rohan Khan
বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।
- Advertisement -

Breaking News

- Advertisement -

Related News

- Advertisement -