Homeচাকরি খবরপশ্চিমবঙ্গের জন্য বড় সুযোগ, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ১৮৬৫ অ্যাপ্রেন্টিস নিয়োগ

পশ্চিমবঙ্গের জন্য বড় সুযোগ, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ১৮৬৫ অ্যাপ্রেন্টিস নিয়োগ

আপনি যদি ব্যাংকে চাকরি করার স্বপ্ন দেখে থাকেন, তাহলে এবার দারুণ একটি সুযোগ সামনে এসেছে। দেশের অন্যতম রাষ্ট্রায়ত্ত ব্যাংক Union Bank of India সম্প্রতি ১৮৬৫ জন অ্যাপ্রেন্টিস নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগে দেশের বিভিন্ন রাজ্যের প্রার্থীরা আবেদন করতে পারবেন, যার মধ্যে পশ্চিমবঙ্গ থেকেও একাধিক শূন্যপদ রয়েছে। নির্বাচিত প্রার্থীরা অ্যাপ্রেন্টিস ট্রেনিং চলাকালীন প্রতি […]

- Advertisement -

আপনি যদি ব্যাংকে চাকরি করার স্বপ্ন দেখে থাকেন, তাহলে এবার দারুণ একটি সুযোগ সামনে এসেছে। দেশের অন্যতম রাষ্ট্রায়ত্ত ব্যাংক Union Bank of India সম্প্রতি ১৮৬৫ জন অ্যাপ্রেন্টিস নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগে দেশের বিভিন্ন রাজ্যের প্রার্থীরা আবেদন করতে পারবেন, যার মধ্যে পশ্চিমবঙ্গ থেকেও একাধিক শূন্যপদ রয়েছে। নির্বাচিত প্রার্থীরা অ্যাপ্রেন্টিস ট্রেনিং চলাকালীন প্রতি মাসে প্রায় ২০,০০০ টাকা পর্যন্ত স্টাইপেন্ড পাবেন, যা নতুনদের জন্য বেশ আকর্ষণীয়। তাই আপনি যদি এই সুযোগ কাজে লাগাতে চান, তাহলে দেরি না করে সম্পূর্ণ তথ্য ভালোভাবে জেনে নিয়ে দ্রুত আবেদন করে ফেলুন।

ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ১৮৬৫ অ্যাপ্রেন্টিস নিয়োগ

SubjectDetails
সংস্থার নামইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া (UBI)।
পদের নামঅ্যাপ্রেন্টিস।
মোট শূন্যপদ১৮৬৫ (UR: ৮২৩টি, OBC: ৪৪৭টি, SC: ২৮৯টি, ST: ১৩১টি, EWS: ১৭৫টি, PwD: ৯৮টি)।
রাজ্যভিত্তিক শূন্যপদপশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের জন্য আলাদা আলাদা শূন্যপদ রয়েছে।
ট্রেনিং এর সময়সীমা১ বছর।
আবেদন পদ্ধতিঅনলাইন।
অফিসিয়াল ওয়েবসাইটwww.unionbankofindia.co.in.

শিক্ষাগত যোগ্যতা

আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে যেকোনো বিষয়ে স্নাতক (Graduate) ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি স্নাতক পাসের তারিখ ০১ এপ্রিল ২০২২-এর আগে হওয়া চলবে না, অর্থাৎ পাস করার পর চার বছরের বেশি সময় অতিক্রান্ত হলে এই নিয়োগে আবেদন করা যাবে না। এছাড়া যে রাজ্যের শূন্যপদের জন্য আবেদন করা হবে, সেই রাজ্যের স্থানীয় ভাষা পড়া, লেখা ও বোঝার ক্ষেত্রে প্রার্থীর দক্ষতা থাকা বাধ্যতামূলক।

বয়সসীমা

০১ এপ্রিল ২০২৬ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ন্যূনতম ২০ বছর এবং সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হয়েছে—SC/ST প্রার্থীরা ৫ বছর, OBC (Non-Creamy Layer) প্রার্থীরা ৩ বছর পর্যন্ত ছাড় পাবেন। এছাড়া PwBD প্রার্থীদের ক্ষেত্রে ক্যাটাগরি অনুযায়ী ১০ থেকে ১৫ বছর পর্যন্ত বয়সে ছাড় রয়েছে। ডিভোর্সড মহিলাদের ক্ষেত্রেও বিশেষ সুবিধা রাখা হয়েছে, যেখানে সংরক্ষিত ও অসংরক্ষিত শ্রেণি অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমা ৩৫ থেকে ৪০ বছর পর্যন্ত হতে পারে।

স্টাইপেন্ড

প্রশিক্ষণের স্থান অনুযায়ী মাসিক স্টাইপেন্ডের পরিমাণ ভিন্ন হবে:

  • গ্রামীণ/আধা-শহুরে (Rural/Semi-Urban) শাখা: ১৫,০০০ টাকা।
  • শহুরে (Urban) শাখা: ১৮,০০০ টাকা।
  • মেট্রো (Metro) শাখা: ২০,০০০ টাকা।

আবেদন ফি

  • সাধারণ/OBC (পুরুষ): ৯৪৪ টাকা।
  • সাধারণ/OBC (মহিলা): ৭০৮ টাকা।
  • SC/ST/PwBD/ট্রান্সজেন্ডার: ২৩৬ টাকা।

আবেদন করবেন কীভাবে?

আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হলে প্রথমে প্রার্থীদের NAPS (Apprenticeship India) এবং NATS পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর Union Bank of India-এর অফিসিয়াল ওয়েবসাইট (www.unionbankofindia.co.in) অথবা BFSI SSC-এর পোর্টালে গিয়ে নিজের ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য দিয়ে অনলাইন আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন করার সময় প্রয়োজনীয় সমস্ত নথি আপলোড করতে হবে এবং নির্ধারিত আবেদন ফি অনলাইন পেমেন্টের মাধ্যমে জমা দিতে হবে। সবশেষে আবেদন সম্পন্ন হলে সিস্টেম জেনারেটেড ফর্মটি প্রিন্ট করে রেখে দেওয়া উচিত, যাতে ভবিষ্যতে প্রয়োজন হলে ব্যবহার করা যায়।

প্রয়োজনীয় নথিপত্র

  •  আধার কার্ড (সামনে ও পিছনের অংশ)।
  • পাসপোর্ট সাইজ ছবি ও প্যান কার্ড।
  • শিক্ষাগত যোগ্যতার মার্কশিট বা সার্টিফিকেট
  • জাতিগত শংসাপত্র (প্রযোজ্য হলে)

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

বিষয়তারিখ
অনলাইন আবেদন শুরু২৯ এপ্রিল ২০২৬
আবেদনের শেষ তারিখ১৯ মে ২০২৬
অনলাইন পরীক্ষার সম্ভাব্য সময়মে বা জুন ২০২৬
download the official notificationofficial notification
- Advertisement -
- Advertisement -

Breaking News

- Advertisement -

Related Stories

- Advertisement -