সেরা দশ পশ্চিমবঙ্গ ভারত আন্তর্জাতিক বিনোদন খেলা ব্যবসা টাকা পয়সা চাকরি টেক অফবিট আবহাওয়া জ্যোতিষ সোনার দাম অন্যান্য

প্রথম পাতা /  / উচ্চ মাধ্যমিকে ফেল? WBCHSE-এর নতুন সিদ্ধান্তে মিলবে সুযোগ! 

উচ্চ মাধ্যমিকে ফেল? WBCHSE-এর নতুন সিদ্ধান্তে মিলবে সুযোগ!

Author Pinky Khan
Published: April 3, 2025 6:49 AM
Follow Us:
Google News icon
উচ্চ মাধ্যমিকে ফেল
---Advertisement---

উচ্চ মাধ্যমিকে ফেল?: গত বছর, অর্থাৎ ২০২৪ সাল থেকে, উচ্চ মাধ্যমিকে সেমেস্টার পদ্ধতি চালু করেছে শিক্ষা সংসদ (WBCHSE)। আর এবারই শেষবারের মতো পুরনো পাঠ্যক্রম অনুযায়ী উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে। তাই নতুন পরীক্ষার ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এসেছে উচ্চ মাধ্যমিক স্তরে। বাংলা ও ইংরেজি পাঠ্যক্রমেও এসেছে পরিবর্তন—পুরনো পাঠ্যক্রমের বাইরে বেশ কিছু নতুন গদ্য ও পদ্য সংযোজিত হয়েছে। ফলে, এই পরিবর্তন যেমন শিক্ষকদের কাছে নতুন, তেমনই শিক্ষার্থীদের কাছেও একটা চ্যালেঞ্জ। তবে এবার শিক্ষা সংসদ আরও একটি জটিল সমস্যার সমাধান খুঁজে বের করেছে!

নতুন সেমেস্টার পদ্ধতি চালু হওয়ার পর থেকেই একটা বড় প্রশ্ন উঠছিল—যেসব পড়ুয়া এবারের টেস্ট পরীক্ষায় পাশ করতে পারেনি, তাদের কী হবে? কারণ, তারা তো সেমেস্টার পদ্ধতিতে পড়াশোনা করেনি। তাহলে কি তাদের নতুন পদ্ধতিতে আবার পড়তে হবে?

অবশেষে, এই সমস্যার সমাধান নিয়ে এল শিক্ষা সংসদ। গতকাল, অর্থাৎ বুধবার, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একটি নির্দেশিকা প্রকাশ করেছে, যেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে—যেসব পড়ুয়া পুরনো পদ্ধতিতে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, কিন্তু উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় ফেল করেছে, তাদের চিন্তার কিছু নেই। তারা নতুন সেমিস্টার পদ্ধতিতেও নথিভুক্ত হতে পারবে।

অর্থাৎ, এসব পড়ুয়া ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে। তবে, এর জন্য একটি অপশন ফর্ম পূরণ করে জমা দিতে হবে। একবার ফর্ম জমা দিলেই, ২০২৪ সালের নতুন নিয়ম অনুযায়ী তারা সেমিস্টার সিস্টেমের আওতায় চলে আসবে এবং নতুন পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক দিতে পারবে।

---Advertisement---

অনলাইনে আবেদনের সময়সীমা জারি

শিক্ষা সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পড়ুয়ারা সেমেস্টার ৩ ও সেমেস্টার ৪-এর জন্য নথিভুক্ত হতে পারবে, যা চলতি বছরের সেপ্টেম্বর এবং ২০২৬ সালের মার্চ মাসে অনুষ্ঠিত হবে। এছাড়া, দ্বাদশ শ্রেণির প্রজেক্ট ও প্র্যাকটিকাল নম্বর সরাসরি শিক্ষা সংসদের পোর্টালে আপলোড করা হবে। তবে, ‘অপশন ফর্ম’ পূরণের সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে—যদি কোনও পড়ুয়া তার আগের কম্বিনেশনের কোনও বিষয় রাখতে চায়, তাহলে সেটি আর সম্ভব হবে না। তাকে পুরনো বিষয়ের পরিবর্তে নতুন কোনও বিষয় বেছে নিতে হবে। অর্থাৎ, আগের সাবজেক্ট কম্বিনেশন আর বৈধ থাকবে না।

এই প্রসঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, ‘‘এটা সম্পূর্ণ পড়ুয়াদের উপর নির্ভর করছে। তারা চাইলে নিজেরাই সেমেস্টার পদ্ধতিতে ‘মাইগ্রেট’ করতে পারবে, আবার নাও পারে। পুরো প্রক্রিয়াই অনলাইনে করতে পারবে পড়ুয়া নিজেই।’’ জানা গিয়েছে ২৫ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত অনলাইনে এই আবেদন জানাতে পারবে পড়ুয়ারা। অর্থাৎ প্রায় এক মাস সুযোগ পাবে পড়ুয়ারা।

---Advertisement---
---Advertisement---

Pinky Khan

সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।

---Advertisement---