সোনার দামে আবারও মিলল কিছুটা স্বস্তি। গত মাসের শুরুতে একাধিকবার ওঠানামা করার পর সম্প্রতি সোনার দাম (Gold Price Today) এক লাখ টাকার গণ্ডিও পেরিয়ে গিয়েছিল, যা নিয়ে ক্রেতাদের মধ্যে দুশ্চিন্তা তৈরি হয়েছিল। তবে বুধবার সেই দামে উল্লেখযোগ্য পতন দেখা গেছে, ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ক্রেতারা। একইসঙ্গে স্বর্ণ ব্যবসায়ীরাও কিছুটা স্বস্তিতে রয়েছেন, কারণ হঠাৎ এই দরপতনে বাজারে ভারসাম্য ফিরে আসার আশা দেখা যাচ্ছে। এখন সকলের নজর আজকের লেটেস্ট সোনার দামের দিকে।
সোনার দামে বড় পতন জানুন আজকের রেট(Gold Price Today)
সঞ্চয় হোক কিংবা অলংকার—বাঙালির জীবনে সোনা (Gold Price Today) সবসময়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সোনা কেনার ইচ্ছা না থাকলেও এর দাম বাড়লে যেমন সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়ে, তেমনি দাম কমলে আসে স্বস্তির অনুভূতি। বাজার সূত্রে জানা যাচ্ছে, মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে সোনার দামে বারবার ওঠানামা দেখা যাচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রে ট্রাম্পের ট্যারিফ যুদ্ধসহ একাধিক কারণও সোনার দামের উপর প্রভাব ফেলছে। ফলে বিনিয়োগকারী থেকে সাধারণ ক্রেতা—সবাই এখন নজর রাখছেন আজকের লেটেস্ট সোনার দামের দিকে।
আজকের সোনার দাম (Gold Price Update)
আজকের বাজারে সোনার দামে (Gold Price) বিভিন্ন ক্যাটাগরিতে আবারও বড় পরিবর্তন দেখা গেছে। ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম প্রতি ১ গ্রামে ১৪,৩০৫ টাকা এবং ১০ গ্রামে ১,৪৩,০৫০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেট পাকা সোনার দাম ১ গ্রামে ১৫,০৫৫ টাকা এবং ১০ গ্রামে ১,৫০,৫৫০ টাকা নির্ধারিত হয়েছে। পাশাপাশি ২৪ ক্যারেট সোনার বাটের দামও ভিন্নভাবে নির্ধারিত হয়েছে, যেখানে ১ গ্রামের দাম ১৪,৯৮০ টাকা এবং ১০ গ্রামের দাম ১,৪৯,৮০০ টাকা।
সোনার পাশাপাশি রুপোর (Silver) দামে আজ কিছুটা স্থিতিশীলতা লক্ষ্য করা গেছে। ১০০ গ্রাম খুচরো রুপোর দাম ২৪,০৫০ টাকা এবং ১ কেজি রুপোর দাম ২,৪০,৫০০ টাকা। একইভাবে রুপোর বাটের ক্ষেত্রেও ১০০ গ্রামের দাম ২৪,০৪০ টাকা এবং বড় পরিমাণে ১০০ কেজির দাম ২,৪০,৪০০ টাকা নির্ধারিত রয়েছে।
সোনা কেনার সময় অবশ্যই জুয়েলারির হলমার্ক চিহ্ন, ক্যারেট উল্লেখ, হলমার্কিংয়ের বছর এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) স্ট্যাম্প ভালোভাবে দেখে নেওয়া জরুরি। এই BIS সার্টিফিকেশন নিশ্চিত করে গয়না নির্ধারিত মান অনুযায়ী তৈরি হয়েছে কি না। সাধারণত যারা সঞ্চয় বা বিনিয়োগের উদ্দেশ্যে সোনা কেনেন, তারা বেশি করে ২৪ ক্যারেট পাকা সোনা বা সোনার বার কেনার দিকে ঝোঁকেন।
