আপনার কাছে যদি আধার কার্ড (Aadhaar Card Update) থাকে, কিন্তু এখনও পর্যন্ত তার সঙ্গে ইমেল আইডি লিঙ্ক না করে থাকেন বা পুরনো ইমেল আইডি বদলানোর কথা ভাবছেন, তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। এতদিন এই কাজের জন্য আধার সেন্টারে গিয়ে লাইনে দাঁড়াতে হতো। তবে এখন সেই ঝামেলা অনেকটাই কমেছে। UIDAI (Unique Identification Authority of India) তাদের mAadhaar অ্যাপে নতুন একটি সুবিধা যুক্ত করেছে, যার মাধ্যমে বাড়িতে বসেই আধারের সঙ্গে ইমেল আইডি লিঙ্ক বা আপডেট করার প্রক্রিয়া শুরু করা যাবে।
কীভাবে আপডেট করবে আপনার ইমেইল আইডি (Aadhaar Card Update)
ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের (MeitY) তথ্য অনুযায়ী, ১ জুলাই ২০২৬ থেকে এই নতুন পরিষেবা চালু হয়েছে। এর ফলে ব্যবহারকারীরা আরও সহজে আধারের সঙ্গে ইমেল আইডি লিঙ্ক বা আপডেট করার সুবিধা পাবেন। সবচেয়ে বড় বিষয় হলো, পরিষেবা চালুর পর প্রথম ছয় মাস পর্যন্ত এই সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে। তাই যাঁরা এখনও আধারের ইমেল তথ্য আপডেট করেননি, তাঁরা কোনো অতিরিক্ত খরচ ছাড়াই নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি সেরে নিতে পারবেন।
শুধুমাত্র Aadhaar App-এই মিলবে এই সুবিধা
ইউআইডিএআই জানিয়েছে, ইমেল আইডি আপডেট করার এই সুবিধা শুধুমাত্র আধার অ্যাপ এর মাধ্যমে পাওয়া যাবে। ফলে শুধু ইমেইল আইডি আপডেট করার জন্য আর আধার সেন্টারে গিয়ে লাইনে দাঁড়ানোর প্রয়োজন হবে না। এই পরিষেবা চালু হওয়ার মাত্র দুই দিনের মধ্যেই 2.5 লক্ষেরও বেশি ব্যবহারকারী আধার অ্যাপের মাধ্যমে নিজেদের ইমেল আইডি আপডেট করেছেন। অ্যাপটি Android এবং iPhone দুটি ধরনের স্মার্টফোনেই ব্যবহার করা যাবে।
আধারের সঙ্গে ইমেল লিঙ্ক করলে কী সুবিধা হবে?
UIDAI-এর মতে, আধারের সঙ্গে ইমেল আইডি যুক্ত থাকলে প্রতিবার Aadhaar Authentication হলেই ব্যবহারকারীর নিবন্ধিত ইমেল ঠিকানায় রিয়েল-টাইম নোটিফিকেশন পৌঁছে যাবে। ফলে কখন এবং কোথায় আপনার আধার ব্যবহার করা হয়েছে, তা সহজেই নজরে রাখা সম্ভব হবে।
তবে শুধু ইমেল আইডি আপডেটই নয়, mAadhaar অ্যাপের মাধ্যমে আরও একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবার সুবিধা পাওয়া যায়। এর সাহায্যে মোবাইল নম্বর আপডেট করা, ঠিকানা পরিবর্তনের আবেদন করা, আধারের প্রোফাইল দেখা, পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় তথ্যও সহজেই পরিচালনা করা যায়। ফলে বাড়িতে বসেই আধার সংক্রান্ত একাধিক কাজ দ্রুত ও সুবিধাজনকভাবে সম্পন্ন করা সম্ভব।
কী বলছে UIDAI?
UIDAI-এর পক্ষ থেকে জানানো হয়েছে, যাঁদের আধার প্রোফাইলে এখনও ইমেল আইডি যুক্ত নেই বা যাঁদের পুরনো ইমেল আইডি পরিবর্তন করার প্রয়োজন রয়েছে, তাঁরা mAadhaar অ্যাপের সর্বশেষ (লেটেস্ট) ভার্সন ডাউনলোড বা আপডেট করে এই নতুন সুবিধার ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে বাড়িতে বসেই সহজে ইমেল আইডি লিঙ্ক বা আপডেট করার প্রক্রিয়া সম্পন্ন করা যাবে, ফলে আধার সেন্টারে যাওয়ার ঝামেলাও অনেকটাই কমে যাবে।
Aadhaar App থেকে ইমেল আইডি আপডেট করবেন কীভাবে? (Aadhaar Card Update)
- প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে আধার অ্যাপ ডাউনলোড বা আপডেট করুন।
- অ্যাপ খুলে আধার নম্বর দিয়ে লগইন করুন।
- Email Update অপশনে যান।
- নতুন ইমেল আইডি লিখে OTP-এর মাধ্যমে ভেরিফাই করুন।
- ভেরিফিকেশন পুরো হলে নতুন ইমেইল আইডি আধারের সঙ্গে যুক্ত হয়ে যাবে।
