AIIMS NORCET 10 Registration: ২,৫৫১ শূন্যপদে নার্সিং অফিসার নিয়োগ, কবে পরীক্ষা? জানুন বিস্তারিত

- Advertisement -

JKNews24 Disk: এমস-সহ দেশের একাধিক সরকারি হাসপাতালে নার্সিং অফিসার নিয়োগের জন্য জাতীয় স্তরে আয়োজন করা হয় নরসেট পরীক্ষার। এই পরীক্ষা পরিচালনা করে All India Institute of Medical Sciences Delhi। চলতি বছরে নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট (AIIMS NORCET 10 Registration)-এর দশম সংস্করণের জন্য নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। ফলে যারা সরকারি হাসপাতালে নার্সিং অফিসার হিসেবে কাজ করতে চান, তাঁদের জন্য এটি বড় সুযোগ হিসেবে ধরা হচ্ছে।

AIIMS NORCET 10 Registration

চলতি বছরে নরসেট-এর মাধ্যমে মোট ২,৫৫১ জন নার্সিং অফিসার নিয়োগ করা হবে। All India Institute of Medical Sciences Delhi-এর অধীনে এই পরীক্ষা হলেও, নির্বাচিত প্রার্থীরা শুধু এমস নয়, দেশের অন্যান্য কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কাজের সুযোগ পাবেন। আগ্রহীদের নির্দিষ্ট সময়ের মধ্যে এমস-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় নথি আপলোড করে অনলাইনে আবেদন জানাতে হবে। সংরক্ষিত প্রার্থীদের জন্য আবেদনমূল্য ২,৪০০ টাকা, আর অসংরক্ষিত প্রার্থীদের ৩,০০০ টাকা জমা দিতে হবে। আগামী ১৬ মার্চ আবেদন জমা দেওয়ার শেষ দিন।

নরসেট পরীক্ষা সিবিটি (কম্পিউটার ভিত্তিক টেস্ট) পদ্ধতিতে দু’টি ধাপে অনুষ্ঠিত হবে। এই নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করছে All India Institute of Medical Sciences Delhi। প্রথম ধাপের প্রিলিমিনারি পরীক্ষা হবে ১১ এপ্রিল এবং তার ফল প্রকাশ করা হবে ১৬ এপ্রিল। এরপর যোগ্য প্রার্থীরা দ্বিতীয় ধাপের মেন পরীক্ষায় বসার সুযোগ পাবেন, যা অনুষ্ঠিত হবে ৩০ এপ্রিল এবং ফল ঘোষণা করা হবে ১১ মে। দু’টি পরীক্ষাতেই এমসিকিউ (বহু নির্বাচনী) ধরনের প্রশ্ন থাকবে। উল্লেখ্য, প্রিলিমিনারি ও মেন—প্রতিটি পরীক্ষার জন্য আলাদা করে অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে।

আবেদন করতে পারবেন ১৮ থেকে ৩০ বছর বয়সিরা। সংরক্ষিতদের জন্য বয়ঃসীমায় ছাড় থাকবে। যাঁদের ইন্ডিয়ান বা স্টেট মেডিক্যাল কাউন্সিল দ্বারা স্বীকৃত বিএসসি নার্সিং, বিএসসি অনার্স নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং ডিগ্রি রয়েছে, তাঁরা পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। আবার জেনারেল নার্সিং মিডওয়াইফারি-তে ডিপ্লোমা থাকলেও আবেদন করা যাবে। তবে ডিপ্লোমা থাকলে দু’বছর কোনও হাসপাতালে কাজের অভিজ্ঞতাও থাকতে হবে।

--Advertisement--
- Advertisement -
Pinky Khan
Pinky Khanhttps://jknews24.in/
সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।
Latest news
- Advertisement -
Related news