আবহাওয়া খেলাধূলা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য টাকাপয়সা প্রযুক্তি লাইফস্টাইল শেয়ারবাজার শিল্প অন্যান্য

Breaking news Bangla: মিঠুনের ছেলের সঙ্গে কী এমন করলেন সলমন খান?

Published On:
Breaking news Bangla

Breaking news Bangla: সলমন খান—বলিউডের ভাইজান! তাঁর জনপ্রিয়তা, তারকাখ্যাতি আর প্রভাব নিয়ে নতুন করে কিছু বলার দরকার পড়ে না। ইন্ডাস্ট্রিতে এমন অনেকেই আছেন, যাঁরা তাঁর নাম শুনলে খানিকটা ‘সিরিয়াস’ হয়ে যান। কারণ ভাইজান কাকে পছন্দ করেন আর কাকে নয়, তা নিয়ে গুঞ্জন কম নেই। তবে একটা ব্যাপার বেশ স্পষ্ট—সলমন খান অনেক সময়ই নতুনদের পাশে দাঁড়ান, তাঁদের সুযোগ করে দেন, সাহায্য করেন। আবার কখনও হঠাৎ করেই মেজাজ হারিয়ে ফেলতেও দেখা যায় তাঁকে।

বলিউডে এমন অনেক উদাহরণ আছে যেখানে সলমনকে দেখা গিয়েছে কাউকে এক মুহূর্তে ধমকাতে, আবার পরের মুহূর্তে একই মানুষকে নিজের বুকে টেনে নিতে। সেই জন্যই হয়তো তাঁর চারপাশে একটা ‘রহস্যের পর্দা’ সবসময় জড়িয়ে থাকে।

তবে একটা বিষয় তিনি একেবারেই পছন্দ করেন না—তা হল তাঁর বয়স নিয়ে ঠাট্টা-মশকরা। একবার অভিনেতা মিঠুন চক্রবর্তীর ছেলে, নমশি চক্রবর্তী, এমনই এক পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছিলেন। তখন তিনি বুঝতেই পারেননি, ভাইজানের সামনে কখন কী বলা উচিত আর কী নয়! সেই ঘটনা ছিল একেবারেই অপ্রত্যাশিত এবং নমশির কাছে বেশ ভয়ঙ্কর অভিজ্ঞতা।

তখন তিনি ‘ব্যাড বয়’ ছবির শুট সবে মাত্র শেষ করেছেন। পাশেই চলছিল রাধে ছবির শুট। সেদিন তিনি স্থির করেছিলেন তিনি সলমন খানের সঙ্গে দেখা করবেন। তিনি সেটে গিয়ে সলমনের পা স্পর্শ করে প্রণাম জানাতে গেলেই সলমন খান একপ্রকার মেজাজ হারান। তীব্র ভাঙায় আক্রমণ করে নমশিকে বুকে টেনে নেন তিনি। বলেন, ‘কোনও দিন এই কাজ আর কোরও না। এই কাজ যদি তুমি ভবিষ্যতে আর কোনওদিন করো, বিশেষ করে দিশা পাটানির সামনে আমি তোমায় সেট থেকে ছুড়ে ফেলে দেব।’ এরপর নমশি বলেন, ‘তাই নিয়ম হয়, সলমনের পা ছোয়া যাবে না’।

নমশি চক্রবর্তী যে ঘটনাটা মুখোমুখি হয়েছিলেন, সেটা মোটেও নতুন নয়! এর আগেও ঠিক একই রকম একটা অভিজ্ঞতা হয়েছিল বরুণ ধাওয়ানের। বরুণ ছোটবেলা থেকেই সলমন খানকে চিনতেন। তাঁর বাবা ডেভিড ধাওয়ান একসময় নিয়মিত সলমনকে নিয়ে কাজ করতেন, ফলে বরুণের চোখে সলমন ছিলেন একরকম পরিবারেরই একজন। তখন থেকেই ছোট্ট বরুণ তাঁকে “সলমন আঙ্কেল” বলেই ডাকতেন—যেটা তখন খুব স্বাভাবিক ছিল।

কিন্তু সময় বদলায়, মানুষও বদলায়! বরুণ যখন বড় হয়ে গিয়েছেন, তখন একবার মজা করেই সলমনকে প্রকাশ্যে “সলমন আঙ্কেল” বলে বসেন। ব্যাস! সেখানেই বিপত্তি। ভাইজান রীতিমতো রেগে যান—এমনকী হাত তুলতে উঠেও পড়েন, যদিও সেটা মজার ছলেই। কিন্তু একেবারে স্পষ্টভাবে বলে দেন, “ভাই বল, আঙ্কেল নয়!

Ranjan Mahato

Ranjan Mahato একজন বিনোদন সংবাদ লেখক, যিনি সিনেমা, টেলিভিশন, ওয়েব সিরিজ ও তারকাদের লাইফস্টাইল নিয়ে লেখেন। সহজ ভাষায় দ্রুত ও নির্ভুল আপডেট দেওয়াই তার মূল লক্ষ্য। অবসরে তিনি নতুন ছবি ও সিরিজ দেখে রিভিউ করতে ভালোবাসেন। অনলাইন মিডিয়া জগতে তার যাত্রা শুরু 2025 সালে। লেখালেখির পাশাপাশি Ranjan Mahato নতুন ছবি, গান ও সিরিজ দেখে রিভিউ করতে ভালোবাসেন। অবসরে তিনি সোশ্যাল মিডিয়ায় নতুন ট্রেন্ড অনুসরণ করেন এবং পাঠকদের জন্য নতুন কনটেন্ট আইডিয়া সংগ্রহ করেন।

Join WhatsApp

Join Now