প্যাচপ্যাচে গরম পড়তেই অনেকেরই নানা সমস্যা শুরু হয়—ঘাম, চামড়ায় লাল লাল ফুসকুড়ি, আর তার সঙ্গে পায়ের দুর্গন্ধ তো আছেই। আসলে পায়ের ঘাম যখন মোজার ভেতরে থাকা ব্যাক্টেরিয়ার সঙ্গে মিশে যায়, তখনই তৈরি হয় সেই বিরক্তিকর গন্ধ, যা অনেক সময় অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলতে পারে। তবে আর চিন্তা নেই, এবার পায়ের দুর্গন্ধের (Get Rid Of Foot Odor) থেকে রেহাই পাওয়ার জন্য মেনে চলুন এই ৪ উপায়। দেখবেন মুহূর্তের মধ্যে মুশকিল আসান হবে।
পায়ের দুর্গন্ধ দূর করার সহজ উপায়
প্রতিদিন সাবান-শ্যাম্পু দিয়ে স্নান করেও অনেকের পায়ের দুর্গন্ধের সমস্যা পুরোপুরি দূর হয় না, যা সত্যিই বিরক্তিকর। বিশেষজ্ঞদের মতে, কিছু ক্ষেত্রে Diabetes বা Thyroid disorders-এর মতো সমস্যার কারণেও পায়ে দুর্গন্ধ হতে পারে। আবার দীর্ঘক্ষণ মোজা পরে থাকলে বা যাঁদের পায়ের তালুতে বেশি ঘাম হয়, তাঁদের ক্ষেত্রেও এই সমস্যা বেশি দেখা যায়। ঘাম মোজার ভেতরে জমে থেকে ব্যাক্টেরিয়া তৈরি করে এবং সেখান থেকেই গন্ধের সৃষ্টি হয়। তবে ভালো খবর হলো, এই সমস্যা একেবারেই লজ্জার কিছু নয় এবং কিছু সহজ ঘরোয়া উপায় মেনে চললেই সহজেই নিয়ন্ত্রণে আনা যায়। চলুন, এবার দেখে নেওয়া যাক কীভাবে ঘরেই পায়ের দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়া সম্ভব।
ভিনিগার
পায়ের ব্যাকটেরিয়া ও দুর্গন্ধ দূর করতে ভিনিগার খুবই কার্যকর একটি ঘরোয়া উপায় হিসেবে ধরা হয়। এক বালতি হালকা গরম জলে ১ কাপ অ্যাপল সিডার ভিনেগার মিশিয়ে সেই মিশ্রণে প্রতিদিন ১৫–২০ মিনিট পা ডুবিয়ে রাখলে উপকার পাওয়া যায়। এরপর পা ভালোভাবে তুলে শুকনো পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে। নিয়মিত এই অভ্যাস মেনে চললে ধীরে ধীরে পায়ের দুর্গন্ধ অনেকটাই কমে যাবে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
ক্যাফিন যুক্ত খাবার বাদ
অনেকেরই সারা দিনে বারবার চা-কফি খাওয়ার অভ্যাস থাকে, কিন্তু অনেকেই জানেন না যে অতিরিক্ত ক্যাফেইন গ্রহণও শরীরে ঘামের পরিমাণ বাড়াতে পারে। ক্যাফেইন শরীরের ঘর্মগ্রন্থিকে বেশি সক্রিয় করে তোলে, ফলে ঘাম বাড়ে এবং সেই ঘামের কারণে পায়ের দুর্গন্ধের সমস্যাও আরও তীব্র হতে পারে। তাই পায়ের দুর্গন্ধ কমাতে চাইলে চা-কফির মতো ক্যাফেইনযুক্ত পানীয় যতটা সম্ভব সীমিত করা ভালো।
জুতো ও মোজার সঠিক যত্ন
পায়ের দুর্গন্ধের একটি বড় কারণ হলো জুতো ও মোজার পরিচর্যার অভাব। আসলে জুতো ভিজে থাকলে বা দীর্ঘক্ষণ ভেতরে আলো-হাওয়া না ঢুকলে সেখানে ছত্রাক ও ক্ষতিকারক ব্যাক্টেরিয়া দ্রুত বৃদ্ধি পায়। তাই জুতোর সঠিক যত্ন নেওয়া খুব জরুরি—মাঝে মাঝে জুতো রোদে রাখা উচিত, যাতে ভেতরের আর্দ্রতা কমে এবং বাতাস চলাচল হয়। পাশাপাশি একই মোজা পর পর দু’দিন না পরে প্রতিদিন পরিষ্কার মোজা ব্যবহার করা উচিত এবং ব্যবহারের পর মোজা ভালোভাবে ধুয়ে শুকিয়ে নেওয়া দরকার।
পাউডার ব্যবহার
মোজা পরার আগে পায়ে, বিশেষ করে আঙুলের ফাঁকে, ট্যালকম পাউডার বা অ্যান্টি-ফাঙ্গাল পাউডার ব্যবহার করে নিতে হবে। এতে পায়ের তলায় ঘাম কম হবে। এবং দুর্গন্ধ একেবারেই থাকবে না বললেই চলে। এছাড়াও টি ট্রি অয়েল একবার পায়ে কয়েক ফোঁটা লাগালে গন্ধ কমে যায়।
FAQs: পায়ের দুর্গন্ধ দূর করার সহজ উপায়
প্রশ্ন ১: পায়ের দুর্গন্ধ কেন হয়?
উত্তর: ঘাম, ব্যাক্টেরিয়া, ভেজা মোজা ও বন্ধ জুতোর কারণে পায়ের দুর্গন্ধ হয়।
প্রশ্ন ২: পায়ের দুর্গন্ধ কি কোনো রোগের লক্ষণ হতে পারে?
উত্তর: কিছু ক্ষেত্রে ডায়াবিটিস বা থাইরয়েডের মতো সমস্যার কারণেও পায়ের দুর্গন্ধ হতে পারে।
প্রশ্ন ৩: ভিনিগার কি পায়ের দুর্গন্ধ কমাতে সাহায্য করে?
উত্তর: হ্যাঁ, অ্যাপল সিডার ভিনিগার গরম জলে মিশিয়ে পা ভিজিয়ে রাখলে ব্যাক্টেরিয়া কমে এবং দুর্গন্ধ দূর হয়।
প্রশ্ন ৪: চা-কফি কি পায়ের দুর্গন্ধ বাড়াতে পারে?
উত্তর: অতিরিক্ত চা-কফি (ক্যাফেইন) শরীরের ঘাম বাড়াতে পারে, ফলে দুর্গন্ধও বাড়তে পারে।
প্রশ্ন ৫: মোজা কতবার ব্যবহার করা উচিত?
উত্তর: প্রতিদিন পরিষ্কার মোজা ব্যবহার করা উচিত এবং এক মোজা পরপর দু’দিন পরা উচিত নয়।
প্রশ্ন ৬: জুতো কীভাবে পরিষ্কার রাখা উচিত?
উত্তর: জুতো নিয়মিত রোদে শুকানো উচিত যাতে ভেতরের আর্দ্রতা ও ব্যাক্টেরিয়া কমে।
