কুসুম দাস, কলকাতাঃ ফলের সঙ্গে লবণ মিশিয়ে খাওয়ার অভ্যাস অনেকেরই রয়েছে। ফল স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী, কারণ এতে বিভিন্ন ধরনের ভিটামিন, খনিজ ও অন্যান্য পুষ্টি উপাদান থাকে। তবে ফলের স্বাদ বাড়াতে নিয়মিত অতিরিক্ত লবণ ব্যবহার করা ভালো অভ্যাস নয়। এতে শরীরে সোডিয়ামের পরিমাণ বেড়ে যেতে পারে, যা দীর্ঘদিন ধরে চলতে থাকলে উচ্চ রক্তচাপসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে।
ফলের সঙ্গে লবণ মিশিয়ে খান?
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ফলের ওপর অতিরিক্ত লবণ ছিটিয়ে খাওয়ার অভ্যাস শরীরের জন্য খুব একটা ভালো নয়। এতে ফলের স্বাভাবিক স্বাদ ও পুষ্টিগুণের ওপর প্রভাব পড়তে পারে। পাশাপাশি অতিরিক্ত লবণ খাওয়ার অভ্যাস শরীরে সোডিয়ামের মাত্রা বাড়িয়ে উচ্চ রক্তচাপসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। তাই ফল খাওয়ার সময় বাড়তি লবণ না মেশানোই ভালো। কিন্তু নিয়মিত ফলের সঙ্গে অতিরিক্ত লবণ খেলে শরীরে আর কী কী সমস্যা হতে পারে, চলুন জেনে নেওয়া যাক।
1) পুষ্টির ঘাটতি
ফলের আসল স্বাদ উপভোগ করতে হলে লবণ না মিশিয়েই খাওয়া ভালো। ফল প্রাকৃতিকভাবেই ভিটামিন, মিনারেল ও ফাইবারে ভরপুর, যা শরীরকে শক্তি দেয় এবং হজমশক্তি বাড়াতে সাহায্য করে। কিন্তু অনেকেই স্বাদ বাড়ানোর জন্য লবণ ছিটিয়ে খান। বিশেষ করে, লবণ যোগ করলে ফলে থাকা ভিটামিন সি-এর পরিমাণ কমে যেতে পারে।
2) কিডনির ওপর প্রভাব
অতিরিক্ত লবণ খাওয়া শরীরের জন্য বেশ ক্ষতিকর হতে পারে। এটি দেহের পানির ভারসাম্য নষ্ট করে এবং কিডনির ওপর বাড়তি চাপ ফেলে। বিশেষজ্ঞদের মতে, বেশি লবণ খেলে কিডনির কার্যকারিতা কমে যেতে পারে। এছাড়া, শরীরে পানি জমে গিয়ে হাত-পা ফুলে যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে।
3) হজমের সমস্যা
ফলে থাকা প্রাকৃতিক চিনি আমাদের হজমে সহায়তা করে এবং শরীরের জন্য উপকারী। কিন্তু অনেকেই স্বাদ বাড়ানোর জন্য ফলে লবণ মিশিয়ে খান, যা আসলে হজমের স্বাভাবিক প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে। এতে গ্যাস, পেট ফাঁপা বা অ্যাসিডিটির মতো সমস্যা হতে পারে। তাছাড়া, লবণ মেশালে ফলের প্রাকৃতিক মিষ্টি স্বাদও কমে যায়, যার ফলে আসল স্বাদ নষ্ট হয়ে যায়।
4) হার্টের স্বাস্থ্যের ওপর প্রভাব
ডাক্তাররা সবসময় পরামর্শ দেন, বেশি লবণ খাওয়া হৃদযন্ত্রের জন্য ক্ষতিকর। এটি শুধু হার্টের ক্ষতি করে না, পাশাপাশি রক্তচাপও বাড়িয়ে দেয়। আর যদি ফলের সঙ্গে লবণ মিশিয়ে খান, তাহলে এই ঝুঁকি আরও বেড়ে যায়। বিশেষ করে, যদি আপনি হার্টের রোগী হন বা উচ্চ রক্তচাপে ভুগে থাকেন, তাহলে এই অভ্যাস থেকে দূরে থাকাই ভালো।
4) রক্তচাপ বৃদ্ধি
চিকিৎসকরা সব সময় বলেন, অতিরিক্ত লবণ খেলে রক্তচাপ বাড়তে পারে। এদিকে ফলের সঙ্গে লবণ খেলে উচ্চ রক্তচাপের মতো সমস্যার দেখা দিতে পারে। সাধারণত রক্তচাপে আক্রান্ত রোগীদের স্বাভাবিক ভাবেই লবণ খাওয়া নিষেধ থাকে।
