মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে এখন রান্নার গ্যাস (LPG) সরবরাহে বড় ধরনের বিঘ্ন তৈরি হয়েছে। যার কারণে সাধারণ মানুষরা গ্যাস বুকিং নিয়ে বেশ সমস্যা face করছেন (Gas Booking)। অনলাইনে বুকিং অনেক সময় সম্পন্ন হচ্ছে না। আবার বুকিং করলেও ডিলার নানা অজুহাত দেখিয়ে সিলিন্ডার সময়মতো পৌঁছে দিচ্ছেন না। এমন পরিস্থিতিতে গ্রাহকরা অনেকেই বিভ্রান্ত হয়ে পড়ছেন, বুঝতে পারছেন না কী করবেন। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের সমস্যায় নির্ভয়ে অভিযোগ জানানো সম্ভব এবং গ্রাহকরা সরকারি প্ল্যাটফর্ম বা কোম্পানির কাস্টমার কেয়ার সার্ভিসের মাধ্যমে তাদের সমস্যার সমাধান চাইতে পারেন।
কীভাবে অভিযোগ জানাবেন?
বর্তমান পরিস্থিতিতে অনেক গ্রাহকই গ্যাস বুকিং করার পর সিলিন্ডার বাড়িতে না পাওয়া। ডেলিভারি বয় বা ডিলারের অতিরিক্ত টাকা চাওয়া ইত্যাদি সমস্যার শিকার হচ্ছেন। এমন অনিয়মের ক্ষেত্রে গ্রাহকের পূর্ণ অধিকার আছে অভিযোগ জানানোর। গ্যাস না পাওয়া বা অন্য কোনো অনিয়ম ঘটলে গ্রাহক সরাসরি সংশ্লিষ্ট গ্যাস কোম্পানির কাস্টমার কেয়ার নম্বরে যোগাযোগ করে অভিযোগ জানাতে পারেন।
যদি আপনার ইন্ডেন গ্যাস থাকে, তবে ফোন করুন 18002333555 বা 7718955555 নম্বরে। HP গ্যাস থাকলে কল করুন 18002333555 অথবা 9493602222 নম্বরে। আর ভারত গ্যাস ব্যবহারকারীদের জন্য কাস্টমার কেয়ার নম্বর 1800224344 বা 7715012345। এই নম্বরগুলোতে ফোন করে আপনি আপনার অভিযোগ জানান এবং সমস্যা সমাধানের ব্যবস্থা নিতে পারেন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
বলে রাখি, সংশ্লিষ্ট গ্যাস কোম্পানির কাস্টমার কেয়ার নম্বরে কল করে আপনার অভিযোগ নির্দিষ্টভাবে জানানোর পর তা নথিভুক্ত করা হবে এবং তদন্তের জন্য পাঠানো হবে। পরবর্তীতে যদি তদন্তে দেখা যায় যে আপনার অভিযোগ সঠিক এবং যুক্তিসম্মত। তবে সেই ডিলার বা ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে, কোম্পানি নিশ্চিত করবে যে আপনি দ্রুত আপনার গ্যাস সিলিন্ডার পাবেন। এছাড়া কাস্টমার কেয়ারে কল করার পাশাপাশি হোয়াটসঅ্যাপের মাধ্যমে অভিযোগ জানানোও সম্ভব।
