Homeসোনার দামGold Price Today: মধ্যবিত্তের জন্য সুখবর! মার্চের শুরুতেই কমল সোনার দাম

Gold Price Today: মধ্যবিত্তের জন্য সুখবর! মার্চের শুরুতেই কমল সোনার দাম

JKNews24 ডেস্ক: মার্চ মাসে আবারও কিছুটা স্বস্তি মিলল সোনার দামে। যদিও গত কয়েক সপ্তাহ ধরেই বাজারে সোনার দাম ওঠানামা করছে, আর তার প্রভাব পড়ছে বিশেষ করে বিয়ের মরশুমে গহনা কিনতে যাওয়া মধ্যবিত্ত ক্রেতাদের উপর। দাম কখন বাড়ছে আবার কখন কমছে—এই অনিশ্চয়তার মাঝেই এবার কিছুটা কমেছে সোনার দর।  এই মুহূর্তে আপনি যদি গহনা কেনার পরিকল্পনা করেন, তাহলে […]

- Advertisement -

JKNews24 ডেস্ক: মার্চ মাসে আবারও কিছুটা স্বস্তি মিলল সোনার দামে। যদিও গত কয়েক সপ্তাহ ধরেই বাজারে সোনার দাম ওঠানামা করছে, আর তার প্রভাব পড়ছে বিশেষ করে বিয়ের মরশুমে গহনা কিনতে যাওয়া মধ্যবিত্ত ক্রেতাদের উপর। দাম কখন বাড়ছে আবার কখন কমছে—এই অনিশ্চয়তার মাঝেই এবার কিছুটা কমেছে সোনার দর।  এই মুহূর্তে আপনি যদি গহনা কেনার পরিকল্পনা করেন, তাহলে দেখে নিন আজকের লেটেস্ট প্রাইস।

সপ্তাহ শেষে বাজারে সোনার দাম কত জানুন? (Gold Price)

সঞ্চয় হোক বা অলংকার—বাঙালির জীবনে সোনার আলাদা গুরুত্ব রয়েছে। তাই সোনা কেনার পরিকল্পনা না থাকলেও এর দাম বাড়লেই অনেকের কপালে চিন্তার ভাঁজ পড়ে, আর দাম একটু কমলেই স্বস্তির হাসি ফুটে ওঠে। সেই দিক থেকে আজ কিছুটা স্বস্তির খবর মিলেছে। শনিবার Kolkata-এ সোনার দামে সামান্য পতন দেখা গেছে।

সোনার ধরনআজকের দামপরিবর্তন
২২ ক্যারেট ১ গ্রাম হলমার্ক সোনা১৫,২৪০ টাকা(-৮০)
২২ ক্যারেট ১০ গ্রাম হলমার্ক সোনা১,৫২,৪০০ টাকা(-৮০০)
২৪ ক্যারেট ১ গ্রাম পাকা সোনা১৬,০৩৫ টাকা(-৮০)
২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনা১,৬০,৩৫০ টাকা(-৮০০)
২৪ ক্যারেট ১ গ্রাম সোনার বার১৫,৯৫৫ টাকা(-৮০)
২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার বার১,৫৯,৫৫০ টাকা(-৮০০)

সোনার পাশাপাশি আজ রুপোর দামেও নজর রাখছেন অনেকেই। নিচে আজকের Silver-এর সর্বশেষ দামের তালিকা এক নজরে দেখে নিন—

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

রুপোর ধরনআজকের দাম
১০০ গ্রাম খুচরো রুপো২৬,৫৯০ টাকা
১ কেজি খুচরো রুপো২,৬৫,৯০০ টাকা
১০০ গ্রাম রুপোর বাট২৬,৫৮০ টাকা
১ কেজি রুপোর বাট২,৬৫,৮০০ টাকা

তবে সোনা কেনার ক্ষেত্রে জুয়েলারিতে হলমার্কের চিহ্ন, হলমার্কিং এর বছর ও ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস (BIS)এর স্ট্যাম্প উল্লেখ থাকে। এই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস হলো এমন একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুযায়ী তৈরি হয়েছে কিনা (Gold Price)।

--Advertisement--
- Advertisement -
- Advertisement -

Breaking News

- Advertisement -

Related Stories

- Advertisement -