Homeসোনার দামকলকাতায় সোনার দাম কমল, ২২ ও ২৪ ক্যারেটে বড় পরিবর্তন

কলকাতায় সোনার দাম কমল, ২২ ও ২৪ ক্যারেটে বড় পরিবর্তন

সোনা ও রুপোর দামে আবারও বড় পরিবর্তন দেখা গেল। গতকাল দাম কিছুটা বাড়ার পর আজ ফের হলুদ ধাতু সোনার দামে পতন হয়েছে। একইভাবে রুপোর দামও কমেছে, যা সাধারণ ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তির খবর। ফলে মধ্যবিত্ত ক্রেতাদের মুখে আবারও হাসি ফুটেছে বলা যায়। তবে কোন শহরে সোনা ও রুপো কত দামে বিক্রি হচ্ছে, সেই বিস্তারিত তথ্য […]

- Advertisement -

সোনা ও রুপোর দামে আবারও বড় পরিবর্তন দেখা গেল। গতকাল দাম কিছুটা বাড়ার পর আজ ফের হলুদ ধাতু সোনার দামে পতন হয়েছে। একইভাবে রুপোর দামও কমেছে, যা সাধারণ ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তির খবর। ফলে মধ্যবিত্ত ক্রেতাদের মুখে আবারও হাসি ফুটেছে বলা যায়। তবে কোন শহরে সোনা ও রুপো কত দামে বিক্রি হচ্ছে, সেই বিস্তারিত তথ্য জানতে হলে IBJA Rates-এর রিপোর্ট অনুযায়ী সম্পূর্ণ আপডেটটি দেখে নেওয়া জরুরি (Gold And Silver Price)।

২২ ক্যারেট হলমার্ক সোনার দাম | Gold Price Today |

  • আজ কলকাতার বাজারে ২২ ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৫,০০০ টাকায় (-১০০)।
  • আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪০,২৫০ টাকায়।
  • আজ দিল্লি, লখনৌতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪০,৪০০ টাকায়।
  • আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪০,৩০০ টাকায়।

২৪ ক্যারেট পাকা সোনার দাম

  • আজ কলকাতার বাজারে ২৪ ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫২,৫৫০ টাকায় (-১৫০)।
  • আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫৩,০০০ টাকায়।
  • আজ দিল্লি ও লখনৌতে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫৩,১৫০ টাকায়।
  • আজ ভদোদরা ও আহমেদাবাদ ইত্যাদি শহরে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫৩,০৫০ টাকায়।

১৮ ক্যারেট সোনার দাম

  • আজ কলকাতার বাজারে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৪,৭৫০ টাকায়।
  • আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৪,৭৫০ টাকায়।
  • আজ দিল্লি ও লখনৌয়ের মতো শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৪,৯০০ টাকায়।
  • আজ ভদোদরা ও আহমেদাবাদ ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৪,৮০০ টাকায়।

আজ রুপোর বাজার দর | Silver Price Today |

  • আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি ২,৪৫,৪০০ টাকায় (-১৩০০)।
  • আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৬৫,০০০ টাকায়।
  • আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৬০,০০০ টাকায়।

কলকাতায় কমল সোনা, রুপোর দাম

গতকাল কলকাতার বাজারে ২২ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৪৫ হাজার ১০০ টাকা, আর আজ সেটা ১০০ টাকা কমে দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৫ হাজার টাকা। একইভাবে ২৪ ক্যারেট সোনার দাম গতকাল ছিল ১ লক্ষ ৫২ হাজার ৭০০ টাকা প্রতি ১০ গ্রাম, আজ ১৫০ টাকা কমে নতুন রেট হয়েছে ১ লক্ষ ৫২ হাজার ৫৫০ টাকা। অন্যদিকে রুপোর ক্ষেত্রেও দাম কমেছে—গতকাল প্রতি কেজি রুপো ছিল ২ লক্ষ ৪৬ হাজার ৭০০ টাকা, আজ ১৩০০ টাকা কমে দাঁড়িয়েছে ২ লক্ষ ৪৫ হাজার ৪০০ টাকা।

- Advertisement -
- Advertisement -

Breaking News

- Advertisement -

Related Stories

- Advertisement -