পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL)-এর হলদিয়া রিফাইনারি বিভিন্ন ট্রেড ও ডিসিপ্লিনে ২৭৯টি অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্য প্রার্থীরা নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা পূরণ সাপেক্ষে অনলাইনে আবেদন করতে পারবেন। অ্যাপ্রেন্টিসশিপ চলাকালীন নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে সংস্থার নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড প্রদান করা হবে। উল্লেখযোগ্য বিষয় হল, এই নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষা […]
পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL)-এর হলদিয়া রিফাইনারি বিভিন্ন ট্রেড ও ডিসিপ্লিনে ২৭৯টি অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্য প্রার্থীরা নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা পূরণ সাপেক্ষে অনলাইনে আবেদন করতে পারবেন। অ্যাপ্রেন্টিসশিপ চলাকালীন নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে সংস্থার নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড প্রদান করা হবে। উল্লেখযোগ্য বিষয় হল, এই নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষা হবে না। নির্ধারিত যোগ্যতা ও অন্যান্য মানদণ্ডের ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হবে।
হলদিয়া ইন্ডিয়ান অয়েল রিফাইনারিতে অ্যাপ্রেন্টিস নিয়োগ
ট্রেড অ্যাপ্রেন্টিস এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস।
মোট শূন্যপদ
২৭৯টি।
আবেদনের মাধ্যম
অনলাইন।
অফিসিয়াল ওয়েবসাইট
www.iocl.com
ট্রেড অ্যাপ্রেন্টিস
ট্রেড
শূন্যপদ
Attendant Operator (Chemical Plant)
৭০টি।
Fitter (Mechanical)
২০টি।
Boiler (Mechanical)
১০টি।
Secretarial Assistant
১৭টি।
Accountant
১টি।
Data Entry Operator (Fresher)
৮টি।
Data Entry Operator (Skill Certificate Holder)
৬টি।
টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস
ট্রেড
শূন্যপদ
Chemical Discipline
৭০টি।
Mechanical Discipline
৪০টি।
Electrical Discipline
৩০টি।
Instrumentation Discipline
৭টি।
শিক্ষাগত যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা (পদভিত্তিক)
পদের নাম
শিক্ষাগত যোগ্যতা
Attendant Operator (Chemical Plant)
Physics, Chemistry, Mathematics (PCM) অথবা Industrial Chemistry-সহ ৩ বছরের B.Sc ডিগ্রি থাকতে হবে।
Fitter (Mechanical)
মাধ্যমিক পাসের সঙ্গে ন্যূনতম ২ বছরের ITI (Fitter) সার্টিফিকেট থাকতে হবে।
Boiler (Mechanical)
Physics, Chemistry, Mathematics (PCM) অথবা Industrial Chemistry-সহ ৩ বছরের B.Sc ডিগ্রি থাকতে হবে।
Secretarial Assistant
৩ বছরের B.A., B.Sc. অথবা B.Com ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।
Accountant
৩ বছরের B.Com ডিগ্রি থাকতে হবে।
Data Entry Operator
উচ্চমাধ্যমিক (১০+২) পাস হতে হবে।
Data Entry Operator (Skill Certificate Holder)
উচ্চমাধ্যমিক পাসের পাশাপাশি Domestic Data Entry Operator-এর স্বীকৃত স্কিল সার্টিফিকেট থাকতে হবে।
Chemical Discipline
Chemical Engineering / Petrochemical Engineering / Chemical Technology / Refinery & Petrochemical Engineering-এ ৩ বছরের ডিপ্লোমা থাকতে হবে।
Mechanical Discipline
Mechanical Engineering-এ ৩ বছরের ডিপ্লোমা থাকতে হবে।
Electrical Discipline
Electrical Engineering অথবা Electrical & Electronics Engineering-এ ৩ বছরের ডিপ্লোমা থাকতে হবে।
Instrumentation Discipline
Instrumentation / Instrumentation & Electronics / Instrumentation & Control / Applied Electronics & Instrumentation Engineering-এ ৩ বছরের ডিপ্লোমা থাকতে হবে।
বয়সসীমা
৩০ জুন, ২০২৬ তারিখ অনুযায়ী আবেদনকারীর ন্যূনতম বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ২৪ বছর হতে হবে।
- Advertisement -
বয়সে ছাড়
সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিম্নলিখিত হারে বয়সে ছাড় পাবেন—
OBC (NCL): সর্বোচ্চ ৩ বছর
SC/ST: সর্বোচ্চ ৫ বছর
PwBD (Persons with Benchmark Disabilities): সর্বোচ্চ ১০ বছর
এরপর Haldia Refinery-র Establishment ID: E11191900001 (অন্যান্য প্রার্থীদের জন্য) EWBMEC000002 (ডিপ্লোমা পাস প্রার্থীদের জন্য) দিয়ে সংশ্লিষ্ট নিয়োগের জন্য আবেদন করতে হবে।
অ্যাপ্রেন্টিস আবেদন করার পর প্রার্থীদের IOCL-এর অফিসিয়াল ওয়েবসাইটে (www.iocl.com) যেতে হবে।
সেখানে ‘What’s New’ সেকশন থেকে হলদিয়া রিফাইনারির লিংকে ক্লিক করে “Click here to submit additional information on Microsoft / google forms” অপশনে গিয়ে বাকি তথ্য সাবমিট করতে হবে।
🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন
ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের
WhatsApp ও Telegram চ্যানেলে এখনই যুক্ত হন।