Homeচাকরি খবরভারতীয় রেলে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ, পরীক্ষা ছাড়াই রেলে চাকরি, গ্রুপ...

ভারতীয় রেলে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ, পরীক্ষা ছাড়াই রেলে চাকরি, গ্রুপ C পদে আবেদন শুরু

ভারতীয় রেলে চাকরি করার স্বপ্ন যাদের, তাদের জন্য এবার সত্যিই বড় সুযোগ নিয়ে এসেছে Indian Railways—সম্প্রতি গ্রুপ C পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। যেখানে কোনও লিখিত পরীক্ষা ছাড়াই শুধু ইন্টারভিউয়ের মাধ্যমে সরাসরি চাকরি পাওয়ার সুযোগ থাকছে। আর নির্বাচিত প্রার্থীরা পেতে পারেন আকর্ষণীয় মাসিক বেতন, বিভিন্ন ভাতা ও সরকারি চাকরির একাধিক সুবিধা। তাই আপনি যদি […]

- Advertisement -

ভারতীয় রেলে চাকরি করার স্বপ্ন যাদের, তাদের জন্য এবার সত্যিই বড় সুযোগ নিয়ে এসেছে Indian Railways—সম্প্রতি গ্রুপ C পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। যেখানে কোনও লিখিত পরীক্ষা ছাড়াই শুধু ইন্টারভিউয়ের মাধ্যমে সরাসরি চাকরি পাওয়ার সুযোগ থাকছে। আর নির্বাচিত প্রার্থীরা পেতে পারেন আকর্ষণীয় মাসিক বেতন, বিভিন্ন ভাতা ও সরকারি চাকরির একাধিক সুবিধা। তাই আপনি যদি এই পদের জন্য আবেদন করতে চান, তাহলে যোগ্যতা, আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সব তথ্য ভালোভাবে জেনে নেওয়া অত্যন্ত জরুরি।

ভারতীয় রেলে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ

Indian Railway Catering and Tourism Corporation-এর তরফ থেকে প্রকাশিত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মূলত ‘হসপিটালিটি মনিটর’ পদে মোট ৮৪টি শূন্যপদে কর্মী নেওয়া হবে। যেখানে সাধারণ, SC, ST, OBC, PwBD এবং প্রাক্তন সেনাকর্মীদের জন্য আলাদা করে আসন সংরক্ষণ রাখা হয়েছে। এই নিয়োগ সম্পূর্ণ চুক্তিভিত্তিক এবং প্রথমে ২ বছরের জন্য নিয়োগ করা হলেও প্রার্থীর কাজের পারফরম্যান্স ও সংস্থার প্রয়োজন অনুযায়ী আরও ১ বছর পর্যন্ত মেয়াদ বাড়ানোর সুযোগ থাকতে পারে।

শিক্ষাগত যোগ্যতা

এই পদের জন্য আবেদন করতে গেলে প্রার্থীর নিচের যেকোনো একটি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে:

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

  • হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশনে বি.এসসি।
  • ইন্ডিয়ান কালিনারি ইনস্টিটিউটের অধীনে বিবিএ বা এমবিএ।
  • হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং সায়েন্সে বি.এসসি।
  • ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্টে এমবিএ।

ভারতীয় রেলে গ্রুপ সি পদে কর্মী বয়সসীমা

এই নিয়োগের ক্ষেত্রে বয়সসীমাও স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে—১ এপ্রিল ২০২৬ তারিখ অনুযায়ী সাধারণ বা UR প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে ২৭ বছর। তবে সরকারি নিয়ম মেনে SC, ST, OBC এবং অন্যান্য সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নির্দিষ্ট পরিমাণ বয়সে ছাড় পাবেন।

--Advertisement--

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা

এই পদে নির্বাচিত প্রার্থীদের জন্য বেতন ও সুযোগ-সুবিধাও যথেষ্ট আকর্ষণীয়—প্রতি মাসে প্রায় ৩০,০০০ টাকা বেতন দেওয়া হবে। এর পাশাপাশি ট্রেনে ডিউটির সময় প্রতিদিন সর্বোচ্চ ৩৫০ টাকা ডেইলি অ্যালাওয়েন্স (DA)। বাইরে রাত্রিযাপনের ক্ষেত্রে ২৪০ টাকা লজিং চার্জ। জাতীয় ছুটির দিনে কাজ করলে প্রতিদিন ৩৮৪ টাকা ন্যাশনাল হলিডে অ্যালাওয়েন্স (NHA) এবং বয়স অনুযায়ী মাসে ১৪০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত মেডিকেল ইন্স্যুরেন্স সুবিধাও মিলবে।

আবেদন পদ্ধতি

আবেদন করতে হলে আগ্রহী প্রার্থীদের প্রথমে বিজ্ঞপ্তির সঙ্গে দেওয়া আবেদনপত্রটি প্রিন্ট করে নিয়ে তা সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর ইন্টারভিউয়ের দিন সেই ফর্মের সঙ্গে তিন কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, জন্ম সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট এবং যদি থাকে তবে অভিজ্ঞতার প্রমাণপত্র—এসব নথির অরিজিনাল ও জেরক্স কপি সঙ্গে নিয়ে নির্দিষ্ট ইন্টারভিউ স্থানে উপস্থিত হয়ে জমা দিতে হবে।

--Advertisement--

ইন্টারভিউয়ের সময় ও স্থান

  • ইন্টারভিউয়ের তারিখ: ২৫, ২৭ এবং ২৮ এপ্রিল ২০২৬।
  • সময়: সকাল ১০:৩০ থেকে বিকেল ৫:৩০ পর্যন্ত।
  • ঠিকানা: IRCTC Zonal Office/Chennai, 6A, The Rain Tree Place, No.9, Mc Nichols Road, Chetpet, Chennai – 600031.
Download the official NotificationDownload
- Advertisement -
- Advertisement -

Breaking News

- Advertisement -

Related Stories

- Advertisement -