Homeপশ্চিমবঙ্গআবহাওয়াদক্ষিণবঙ্গের ৪ জেলায় শীত, বাকিতে বাড়বে গরম! কেমন থাকবে আজকের আবহাওয়া?

দক্ষিণবঙ্গের ৪ জেলায় শীত, বাকিতে বাড়বে গরম! কেমন থাকবে আজকের আবহাওয়া?

- Advertisement -

JANARUL KHAN, কলকাতাঃ বদলে গিয়েছে বাংলার আবহাওয়া (Today Weather Update)। শীতের ছোঁয়া মিলিয়ে গিয়ে ফের গরমের ঘাম ঝরানো দাপট ফিরে এসেছে। তার ওপর মরার ওপর খাঁড়ার ঘা—বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবর্ত এবং শক্তিশালী নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ বৃহস্পতিবার থেকে আগামী কয়েকদিন রাজ্যের তাপমাত্রা আরও বাড়তে পারে। একইসঙ্গে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না তারা। যাই হোক, আজ বৃহস্পতিবার সারাদিন কেমন থাকতে পারে সমগ্র বাংলার আবহাওয়া—চলুন দেখে নেওয়া যাক।

আজকের আবহাওয়া এক নজরে দেখে নিন (Today Weather Update)

ভেম্বরের শুরুতে যখন শীত একেবারে জাঁকিয়ে বসতে শুরু করেছিল, তখন অনেকেই ভেবেছিলেন—এবার বুঝি আগেভাগেই জমে উঠবে আজকের আবহাওয়া। শীতপ্রেমীরা তো খুশিতে আটখানা! কিন্তু অগ্রহায়ণ মাস শুরু হতেই পুরো ছবিটাই বদলে গেল। হঠাৎ করেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে, আর সেই সঙ্গে সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের সম্ভাবনা। ফলে শীতের আরামদায়ক আমেজ মিলিয়ে গিয়ে বদলে যাচ্ছে আজকের আবহাওয়া—এতে অস্বস্তি বাড়ছেই।

আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, আগামী কয়েকদিন রাজ্যের উত্তর থেকে দক্ষিণ—সব জায়গাতেই রাতের তাপমাত্রা একটু একটু করে বাড়বে। আপাতত আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। শ্রীলঙ্কা উপকূলে তৈরি হওয়া নিম্নচাপ পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এর সঙ্গে থাকা ঘূর্ণাবর্ত আরও স্পষ্ট হয়ে উঠবে। এরপর এটি শক্তিশালী নিম্নচাপ হবে কি না, সেদিকে কড়া নজর রাখছে আবহাওয়াবিদরা।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

তবে তার মধ্যেও সামান্য শীতের আমেজ টিকে থাকবে। দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া জেলায় সকালে আর রাতে হাল্কা ঠান্ডার ছোঁয়া পাওয়া যাবে। আর উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে এখনও বেশ ঠান্ডা রয়েছে। তাই বলা যায়, ঘূর্ণাবর্তের দাপটে বদলে গেলেও আজকের আবহাওয়া, তার মধ্যেই কোথাও কোথাও রয়েছে শীতের মৃদু উপস্থিতি।

--Advertisement--

তাপমাত্রা বাড়বে হু হু করে

উত্তর ও দক্ষিণ বঙ্গে রাতের তাপমাত্রা কয়েক দিনের জন্য ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে, তারপর পরবর্তী চার দিনের জন্য স্থিতিশীল থাকবে। কলকাতার আকাশ আজ ও আগামীকাল মোটের ওপর পরিষ্কারই থাকবে।

- Advertisement -
Rohan Khan
Rohan Khanhttps://jknews24.in
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
Latest news
- Advertisement -
Related news