JKNews24 Desk: পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণমূলক প্রকল্পের মধ্যে অন্যতম, বিশেষ করে মহিলাদের জন্য চালু করা লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar)। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের registered মহিলারা প্রতি মাসে আর্থিক সহায়তা পান। যদিও একাধিক মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের টাকা বাড়ানোর সম্ভাবনা রয়েছে, তবে এখন পর্যন্ত সরকার থেকে কোনও আনুষ্ঠানিক আপডেট পাওয়া যায়নি। তবে জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সংক্রান্ত কিছু বড় তথ্য প্রকাশ করা হয়েছে, যা জানলে মহিলারা জানবেন কবে এবং কত টাকা সহায়তা পেতে পারেন।
জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে?
রাজ্যের লক্ষ লক্ষ মহিলাদের জন্য সুখবর হলো, সাধারণত প্রতি মাসের ১ থেকে ৭ তারিখের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্পের টাকা বিতরণ করা হয়। এবার ২০২৬ সালের জানুয়ারি মাসের পেমেন্ট কবে হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই এ মাসের পেমেন্ট প্রসেসিং শুরু হয়েছে এবং উপভোক্তাদের পেমেন্ট স্ট্যাটাসে ‘Payment Under Process’ দেখা যাচ্ছে। অর্থাৎ, ট্রেজারি থেকে বিল পাস হয়ে গেছে, এবং খুব শীঘ্রই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হবে।
সরকারি সূত্রের খবর অনুযায়ী, গত সোমবার থেকেই লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্পের টাকা ধাপে ধাপে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। যারা এখনও টাকা পাননি, তারা খুব শীঘ্রই পেয়ে যাবেন, এবং নিশ্চিতভাবে বলা যায়, আগামী ৮ জানুয়ারির মধ্যে প্রতিটি অ্যাকাউন্টে টাকা জমা হবে। তবে প্রযুক্তিগত কোনো কারণে হয়তো সময় সামান্য বাড়িয়ে ১০ জানুয়ারি পর্যন্ত লাগতে পারে।
রাজ্য সরকারের সমাজকল্যাণমূলক প্রকল্পগুলোর মধ্যে শীর্ষে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পের আওতায় রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা মাসিক ১০০০ টাকা ভাতা পান। তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলাদের জন্য ভাতা ১২০০ টাকা। এছাড়া ৬০ বছরের পরে মহিলাদের স্বয়ংক্রিয়ভাবে বার্ধক্য ভাতা দেওয়া হয়। মূলত সাধারণ সম্প্রদায়ের মহিলাদের ১০০০ টাকা এবং তপশিলি সম্প্রদায়ের মহিলাদের ১২০০ টাকা করে এই প্রকল্পের আওতায় প্রদান করা হয়।
উল্লেখ্য, লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্পে খুব সহজেই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আবেদন করা যায়। তাই যারা এখনও পর্যন্ত আবেদন করেননি, তারা দুয়ারে সরকার ক্যাম্প বা আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মাধ্যমে আবেদন করতে পারবেন। আর যারা ইতিমধ্যেই আবেদন সম্পন্ন করেছেন, তারা সরাসরি অনলাইনে লক্ষ্মীর ভাণ্ডার অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করে স্ট্যাটাস চেক করতে পারেন। যদি স্ট্যাটাসে লেখা থাকে ‘Payment Under Process’, তাহলে বুঝতে হবে এই মাসের টাকা খুব তাড়াতাড়ি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে।
