Homeদেশ ও বিদেশজাতীয় খবর (India News)মহাকাশ অভিযানে চীনের সঙ্গে পাকিস্তান,নতুন অধ্যায়ের সূচনা!

মহাকাশ অভিযানে চীনের সঙ্গে পাকিস্তান,নতুন অধ্যায়ের সূচনা!

ডনের প্রতিবেদন অনুযায়ী চীনের মহাকাশ স্টেশন প্রশিক্ষণ কর্মসূচিতে প্রথমবারের মতো কোনো বিদেশি দেশ হিসেবে যোগ দিতে চলেছে পাকিস্তান। স্থানীয় সময় শুক্রবার (৪ এপ্রিল) পাকিস্তান স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশনের (SUPARCO) পরিচালক শাফাত আলী এক বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেন। শাফাত আলী জানালেন, পাকিস্তান এবার চীনে প্রশিক্ষণের জন্য দুজন মহাকাশচারী পাঠাতে […]

- Advertisement -

ডনের প্রতিবেদন অনুযায়ী চীনের মহাকাশ স্টেশন প্রশিক্ষণ কর্মসূচিতে প্রথমবারের মতো কোনো বিদেশি দেশ হিসেবে যোগ দিতে চলেছে পাকিস্তান। স্থানীয় সময় শুক্রবার (৪ এপ্রিল) পাকিস্তান স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশনের (SUPARCO) পরিচালক শাফাত আলী এক বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেন।

শাফাত আলী জানালেন, পাকিস্তান এবার চীনে প্রশিক্ষণের জন্য দুজন মহাকাশচারী পাঠাতে যাচ্ছে—তাও আবার যোগ্যতার ভিত্তিতে বাছাই করে। বিষয়টি নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত, কারণ এটি পাকিস্তানের জন্য এক বিশাল মাইলফলক বলে মনে করছেন তিনি। শাফাত আরও বলেন, “এই প্রথমবারের মতো কোনো বিদেশি দেশ হিসেবে পাকিস্তানকে বেছে নেওয়া হয়েছে বেইজিংয়ের মহাকাশ স্টেশনের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য।

এছাড়া শাফাত আলী আরও জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বে পাকিস্তান ও চীনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় পিএইচডিধারী, অভিজ্ঞ পাইলট এবং শারীরিকভাবে সক্ষম প্রার্থীদের মধ্য থেকে মহাকাশচারী বাছাই করা হবে। চুক্তি অনুযায়ী, নির্বাচিত প্রার্থীরাই অংশ নেবেন চীনের মহাকাশ প্রশিক্ষণ কর্মসূচিতে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

সুপারকো পরিচালক জানান, মহাকাশচারী নির্বাচন প্রক্রিয়া তিনটি ধাপে সম্পন্ন হবে এবং ২০২৬ সালের মধ্যে এটি শেষ হবে। তিনি বলেন, এই মিশনটি বিভিন্ন বৈজ্ঞানিক ক্ষেত্রে যেমন জৈবিক ও চিকিৎসা বিজ্ঞান, মহাকাশ, ফলিত পদার্থবিদ্যা, তরল মেকানিক্স, স্পেস রেডিয়েশন, ইকোলজি, উপাদান বিজ্ঞান, মাইক্রোগ্রাভিটি স্টাডিজ এবং জ্যোতির্বিদ্যায় অত্যাধুনিক বৈজ্ঞানিক পরীক্ষা পরিচালনা করবে।

--Advertisement--
- Advertisement -
JANARUL KHAN
JANARUL KHAN
বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।
Latest news
- Advertisement -
Related news