নববর্ষের শুরুতেই বড় ধাক্কা খেলেন সাধারণ মানুষ। হঠাৎ করেই বেড়ে গেল পেট্রোল ও ডিজেলের দাম (Petrol And Diesel Price)। এক ধাক্কায় প্রতি লিটার পেট্রোলের দাম ৭.৪১ টাকা এবং ডিজেলের দাম ২৫.০১ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। তেল বিপণন সংস্থাগুলির দাবি, পশ্চিম এশিয়ায় চলতে থাকা যুদ্ধ (Middle East War) এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির কারণেই দীর্ঘদিন লোকসানের মুখে পড়ে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। ফলে দেশের বিভিন্ন রাজ্যে জ্বালানির দামে নতুন করে পরিবর্তন এসেছে। কোথায় কত দামে বিক্রি হচ্ছে পেট্রোল-ডিজেল, তা জানতে হলে রাজ্যভিত্তিক আপডেট দেখতেই হবে।
বাড়ল পেট্রোল-ডিজেলের দাম
বলে রাখা ভালো, সাধারণ পেট্রোল-ডিজেলের দামে এখনও পর্যন্ত কোনও পরিবর্তন হয়নি। তেল বিপণনকারী সংস্থাগুলি ২০২২ সালের এপ্রিল মাস থেকেই এই দাম অপরিবর্তিত রেখেছে। তবে গত ১ এপ্রিল থেকে Shell India তাদের পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়েছে—সেখানে প্রতি লিটার পেট্রোলে ৭.৪১ টাকা এবং ডিজেলে ২৫.০১ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে Nayara Energy-ও পেট্রোলের দাম প্রতি লিটারে ৫ টাকা এবং ডিজেলের দাম ৩ টাকা বাড়িয়েছে।
এদিকে রাষ্ট্রীয় মালিকানাধীন তেল সংস্থাগুলির অবস্থা বেশ চাপে রয়েছে। সূত্রের দাবি, প্রতি লিটার পেট্রোলে প্রায় ১৮ টাকা এবং ডিজেলে প্রায় ৩৫ টাকা পর্যন্ত লোকসান হচ্ছে। তবুও Indian Oil Corporation, Bharat Petroleum Corporation Limited এবং Hindustan Petroleum Corporation Limited-এর মতো সংস্থাগুলি এখনও পর্যন্ত ২০২২ সালের এপ্রিল মাস থেকে খুচরো দামে কোনও পরিবর্তন করেনি।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
ভারতের বিভিন্ন শহরের পেট্রোল-ডিজেলের দাম
ইন্ডিয়ান অয়েলের দেওয়া রিপোর্ট অনুযায়ী, দিল্লিতে আজ প্রতি লিটার পেট্রোলের দাম ৯৪.৭৭ টাকা, মুম্বাইতে ১০৩.৪৯ টাকা, কলকাতায় ১০৫.৪১ টাকা, চেন্নাইতে ১০০.৭৯ টাকা, হায়দ্রাবাদে ১০৭.৪৫ টাকা। অন্যদিকে ডিজেল নিয়ে যদি কথা বলি, তাহলে দিল্লিতে প্রতি লিটার ডিজেল বিক্রি হচ্ছে ৮৭.৬৭ টাকায়, মুম্বাইতে ৯০.০৩ টাকায়, কলকাতায় ৯২.০২ টাকায়, চেন্নাইতে ৯২.৪৮ টাকায়, হায়দ্রাবাদে ৯৫.৭০ টাকায় এবং বেঙ্গালুরুতে ৯০.৯৯ টাকায়। তবে আশা করা যাচ্ছে, আগামী দিনগুলোতেও পেট্রোল-ডিজেলের দামে সেরকম কোনও পরিবর্তন আসবে না।
এক্ষেত্রে উল্লেখযোগ্য, গোটা বিশ্বজুড়ে অস্থিরতার প্রভাব পড়েছে অপরিশোধিত তেলের বাজারেও। Brent Crude Oil-এর দাম রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় ব্যারেল প্রতি ১০০ ডলারের উপরে উঠে গেলেও, চলতি বছরের শুরুতে তা ৭০ ডলারের নিচে নেমে এসেছিল। কিন্তু সম্প্রতি ইরান, আমেরিকা ও ইজরায়েলের সংঘাতের জেরে সেই দাম আবার লাফিয়ে বেড়ে প্রায় ১২০ ডলারে পৌঁছেছে। এই পরিস্থিতিতে দেশের তেল বিপণন সংস্থাগুলির উপর আর্থিক চাপ আরও বেড়েছে—গত মাসে প্রতিদিন প্রায় ২৪০০ কোটি টাকার লোকসান হচ্ছিল বলে জানা যায়। তবে কেন্দ্র সরকার পেট্রোল ও ডিজেলের উপর লিটার প্রতি ১০ টাকা আবগারি শুল্ক কমানোর পর সেই লোকসান কমে প্রায় ১৬০০ কোটি টাকায় দাঁড়িয়েছে। যদিও এই ওঠানামার প্রভাব এখনও সরাসরি গ্রাহকদের উপর পড়েনি, কারণ খুচরো বাজারে পেট্রোল-ডিজেলের দাম অপরিবর্তিতই রয়েছে।
