JKNews24 Bangla Disk: এবার বড়সড় ঘটনা ঘটল পূর্ব বর্ধমানের Katwa শহরে। ভোরে ঠিকমতো আলো ফোটার আগেই Katwa railway station-এর ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি প্যাসেঞ্জার ট্রেনের কামরায় হঠাৎই বিধ্বংসী আগুন লেগে যায় (Katwa Station Fire)। সূত্রের খবর, ভোর সাড়ে চারটে নাগাদ যাত্রীরাই প্রথম আগুন দেখতে পান এবং চিৎকার-চেঁচামেচি শুরু হতেই স্টেশন জুড়ে আতঙ্ক ছড়ায়। দ্রুত খবর দেওয়া হয় রেল কর্তৃপক্ষ ও দমকলকে। কীভাবে আগুন লাগল, কোনও হতাহতের ঘটনা ঘটেছে কি না এবং বর্তমানে পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে—সব জানতে নজর রাখুন আজকের এই প্রতিবেদনে।
বর্ধমানে বিধ্বংসী আগুন লাগল প্যাসেঞ্জার ট্রেনে
এখনও অবধি জানা যায়নি কোন ট্রেনে আগুন লেগেছে। যদিও আগুন দেখার সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় জিআরপি এবং ইপিএফকে। তাঁরা ঘটনাস্থলে আসার সঙ্গে সঙ্গে অপরদিকে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। শেষ পয়ায়া খবর অনুযায়ী, দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
কীভাবে আগুন লাগল?
ভাইরাল হওয়া ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, ট্রেনটির বেশ কয়েকটি কামরা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে, চারদিকে ধোঁয়ার কুণ্ডলী আর পোড়া লোহার কাঠামো চোখে পড়ছে। ঘটনাস্থলে ট্রেনটিকে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন রেল আধিকারিক থেকে শুরু করে দমকল বাহিনীর কর্মীরা, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ালেও আপাতত Bardhaman স্টেশনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। ঠিক কীভাবে আগুন লাগল, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এবং কোন ট্রেনের কোন কোচে প্রথম আগুনের সূত্রপাত—সবটাই খতিয়ে দেখছেন রেল কর্তৃপক্ষ, যদিও এখনও পর্যন্ত নির্দিষ্ট করে কোনও কোচের নাম জানানো হয়নি।









