পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারকেশ্বরের সভা থেকে PM কিষাণ-সহ একাধিক প্রকল্পের সূচনা

-

দুদিনের বঙ্গ সফরে আজ পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আজ ও আগামীকাল রবিবার রাজ্যে তাঁর একাধিক কর্মসূচি নির্ধারিত রয়েছে। সূচি অনুযায়ী, আজ বেলা সাড়ে তিনটের সময় হুগলির তারকেশ্বরের (Tarakeswar)-এ অবতরণ করবে প্রধানমন্ত্রীর কপ্টার। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে তারকেশ্বর থেকেই কৃষকদের জন্য বিভিন্ন সরকারি সামাজিক প্রকল্পের সূচনা, উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন, পাশাপাশি রেল-সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পেরও আনুষ্ঠানিক সূচনা করার কথা রয়েছে।

এদিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দেশের প্রায় ১০ কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পিএম কিষাণ সম্মান নিধি যোজনার ২৩তম কিস্তির টাকা পাঠানোর প্রক্রিয়ার সূচনা করবেন। এর মধ্যে পশ্চিমবঙ্গেরও প্রায় ৫০ লক্ষ কৃষক রয়েছেন, যাঁদের অ্যাকাউন্টে আজ থেকে ২ হাজার টাকা করে জমা পড়তে শুরু করবে। এক ক্লিকেই হুগলির তারকেশ্বরের (Tarakeswar) অনুষ্ঠান মঞ্চ থেকে কৃষকদের অ্যাকাউন্টে মোট ১৮,৮৮০ কোটিরও বেশি টাকা সরাসরি হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী।

- Advertisement -

কী কী প্রকল্পের সূচনা হবে:

বাংলা-সহ গোটা দেশের প্রায় ৯.৪৪ কোটিরও বেশি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজ পিএম কিষাণ সম্মান নিধি যোজনার কিস্তির ২ হাজার টাকা করে পাঠানো হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গের ৪৫.৩৫ লক্ষেরও বেশি কৃষক প্রায় ৯০৭ কোটি টাকার সুবিধা পাবেন। শনিবারের কর্মসূচি শেষ করে লোকভবনে রাত্রিবাসের পর রবিবার সকালে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরেও একটি বিশেষ অনুষ্ঠানেও অংশ নেবেন। বঙ্গ সফরে আসার আগের রাতে নিজের X পোস্টে প্রধানমন্ত্রী জানান, ২০ ও ২১ জুন পশ্চিমবঙ্গে একাধিক কর্মসূচিতে তিনি উপস্থিত থাকবেন।

যোজ দিবসের আয়োজন

পাশাপাশি ২১ তারিখে, কলকাতায় যোগ দিবস কর্মসূচির আয়োজন করা হবে। কলকাতায় যোগ দিবসের কর্মসূচির পর আরেকটি কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী যেখানে দেশীয় নকশায় নির্মিত তিনটি যুদ্ধজাহাজকে জলে ভাসানো হবে। এগুলি হল আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয় । এগুলি দেশের নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে এবং একই সঙ্গে, প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে দেশকে এগিয়ে নিয়ে যাবেন বলে X এ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

- Advertisement -

🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

- Advertisement -
- Advertisement -
Breaking News
- Advertisement -